অভিশপ্ত যত অভিশাপ
প্রকাশিত: ২৪ মে ২০১৯
এমন অনেক বস্তুর গল্প আছে যা শাপগ্রস্ত বা প্যারানরমাল বলে মনে করা হয়। এই অভিশপ্ত বস্তুগুলোর মধ্যে বেশিরভাগ বস্তুই তাদের মালিকদের জন্য আর্থিক ও স্বাস্থ্যগত দুর্গতি ও দুর্ভাগ্য ডেকে নিয়ে এসেছে। শুধু তাই নয়, এর চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোর মালিকদের দাবি এগুলোর সাথে জড়িয়ে আছে অশুভ কোনো শক্তি, তারা নানা ভয়ংকর জিনিস দেখে থাকে হতে পারে তা কোন প্রেতাত্মা বা কালো জাদুর ফল। তাদের এই দাবি বাস্তব? কেউ বলে হ্যাঁ কেউ বলে না। যখন আপনি এই ভয়ঙ্কর বস্তুগুলোর সাথে সম্পর্কিত প্রকৃতপক্ষে অস্বাভাবিক ঘটনাগুলো জানবেন, তখন আপনিও হয়তো প্যারানরমাল এসব ঘটনা বিশ্বাস করতে শুরু করবেন।

এলমো
এলমো
১৯৯৬ সাল থেকে এই এলমো পুতুল ব্যাপকভাবে জনপ্রিয় হলিডে প্রেজেন্ট নামে, যা বিশ্বজুড়ে অনেক শিশুর আনন্দের খোড়াক হয়ে উঠেছে। তবে একটি বিশেষ এলমো একইভাবে সব শিশুর আনন্দের কারণ হতে পারেনি। ২০০৪ সালে, দুই বছর বয়সী জেমস বোম্যান ছিলেন ‘এলোমো আপনার নাম জানেন’ পুতুলের গর্বিত মালিক, যার বৈশিষ্ট্য ছিল মালিকের নাম প্রোগ্রামে সেট করে দিলে পুতুলটি মালিকের নাম বলতে পারত। তবে এই বিশেষ পুতুলটি কেবলমাত্র মালিকের নামই বলত না, নামের আগে ‘কিল’ অর্থাৎ হত্যা শব্দটিও যোগ করতো। পুতুলটির সুইচ অন করলেই দেখা যেত এটি সারাক্ষণ বলছে ‘কিল জেমস’। জেমসের মা খোঁজ নিয়ে দেখেন সব মালিকের ক্ষেত্রেই পুতুলটি সামনে কিল শব্দটি যোগ করত এবং সেই সব মালিকেরা কোনো না কোনো ভাবে এই পুতুল দিয়ে কোনো না কোনো দূর্ঘটনার সম্মুখীন হয়েছে। এরপর জেমসের মা পুতুলটি ধ্বংস করে ফেলেন।

দ্য হোপ ডায়মন্ড
দ্য হোপ ডায়মন্ড
১ দশমিক ১ বিলিয়ন বছরের পুরনো এই হীরাটির আর্থিক মূল্য ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার এবং এটি রাখা আছে স্মিথসোনিয়ান ঐতিহাসিক জাদুঘরে। এই অভিশপ্ত মূল্যবান পাথরটি যেই পরিধান করেন তার জন্যই চলে আসে কোনো না কোনো দূর্ঘটনা ও সীমাহীন দূর্গতি। একজন পরিধানকারীকে কুকুর কামড়ে ছিন্নভিন্ন করে ফেলেছিল এবং আরেকজন ফরাসি বিল্পবে মারা গিয়েছিল।

দ্য বাসবী স্টুপ চেয়ার
দ্য বাসবী স্টুপ চেয়ার
একজন খুনীর অভিশাপ দ্বারা এই চেয়ারটি অভিশপ্ত ছিল। ১৭০২ সালে থমাস বাসবি তার শ্বশুর ড্যানিয়েল অটিকে খুন করে এবং শাস্তি স্বরূপ তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। ফাঁসি দেয়ার আগ মুহুর্তেও বাসবী এই চেয়ারটিতে বসে ছিলেন। কেননা এই চেয়ারটি তার অত্যন্ত পছন্দের ছিল এবং তিনি ছাড়া আর কারো এখানে বসার অনুমতি ছিল না। তার মৃত্যুর পরই এই চেয়ার নিয়ে বাঁধল যত বিপত্তি। এই চেয়ারে যেই বসত তার ভাগ্যেই জুটত ভয়াবহ নৃশংস মৃত্যু। এমনভাবে বেশ কয়েকজন এর মৃত্যু হওয়ার পর চেয়ারটি জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়।

ক্রাইং বয় পেইন্টিং
ক্রাইং বয় পেইন্টিং
১৯৫০ সালে ব্রুনো আমাদাই তার একটি পেইন্টিং পুনরুৎপাদন করেন। পেন্টিংটির নাম দেন ‘দ্য ক্রাইং বয়’। বিশ্বাস করা হয় যে, এই ছবিটি যেখানে থাকে সেখানেই আগুন লেগে যায়। এ বিষয়ে ১৯৮৫ সালে আর্টিকেল প্রকাশ করে দ্য সান ট্যাবলয়েডটি। যেখানে বলা হয় যে এই ছবিটি পছন্দ করে একটি দম্পতি তাদের বসার ঘরে টাঙানোর জন্য কিনে নেন। তার কিছুদিন পরেই তাদের বাসায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মী জানায় এই আগুনে বাড়িটির সবকিছু পুড়ে যায়, কাগজের কোনো কিছুই অক্ষত পাওয়া যায়নি শুধুমাত্র একটি জিনিস ছাড়া। ‘দ্যা ক্রাইং বয়’ পেইন্টিংটি তারা সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল। পরবর্তীতেও আরো বেশ কয়েকবার এটি যে স্থানে রাখা হয় সেখানে আগুন লেগে যায়।

তুতেনখামের সমাধি
তুতেনখামের সমাধি
এই সমাধিকে সহস্র শতাব্দীর সব থেকে বড় অভিশাপ বলা হয়। এ সমাধিটি আবিষ্কার করেন হাওয়ার্ড কার্টার। এ সমাধির ভেতর যেই প্রবেশ করে সেই তার নিজের জন্য দুর্ভাগ্য নিয়ে আসেন। এমনকি সেই সমাধির উপর এ অভিশাপের কথা বিশেষভাবে লেখাও আছে। সমাধি আবিষ্কারের পরদিনই অসুস্থ হয়ে পড়েন কার্টার। এ সমাধি উত্তোলনের জন্য অর্থ প্রদান করেছিলেন লর্ড কারনাভান। তিনিও কিছুদিনের মাঝেই মৃত্যবরণ করেন। ১৯৩৫ সালের মধ্যে এ সমাধিতে প্রবেশ করেছেন এমন ২০ জন মৃত্যুবরণ করেন।

বরফ মানব
বরফ মানব
আরেকটি মমিকে অভিশপ্ত বলে বিশ্বাস করা হয়। অটজি আকা অথবা আইস ম্যান নামে এই মমিটি পরিচিত। ১৯৯১ সালে ইতালির অটজাল আল্প নামক জায়গা থেকে এটির খোঁজ পাওয়া যায়। প্রায় ৩ দশমিক ৩০০ খৃষ্টপূর্বে এই ব্যক্তির বাস ছিল বলে ধারণা করা হয়। অটজি কে নিম্নে সাতটি মৃত্যুর জন্য দায়ী করা হয়। এর মাঝে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন - এই মমির প্যাথলজি ডাক্তার রেইনার হেন, যিনি এক ভয়াবহ গাড়ি দূর্ঘটনার শিকার হন। পর্বতারোহী কার্ট ফ্রিটজ তার সমাধি পরীক্ষা নিরীক্ষার সময় হিমবাহে মারা যান এবং মমি এর আবিষ্কারক হাইকার হেলমুট সাইমন একটি আঁকাবাঁকা পথ থেকে পতিত হওয়ার পর মারা যান।

জেমস ডিনের ‘লিটিল বাস্টার্ড’
জেমস ডিনের ‘লিটিল বাস্টার্ড’
‘লিটিল বাস্টার্ড’ হচ্ছে জেমস ডিনের রুপালী পোর্শে স্পাইডার ৫৫০, যাতে করে তিনি এক্সিডেন্ট করে ১৯৫৫ সালে মারা গিয়েছিলেন। গাড়িটি একজন কিনে নিলে এতে আবার এক্সিডেন্ট করে ড্রাইভার পঙ্গু হয়ে যায়। পরবর্তীতে গাড়িটির যন্ত্রপাতি আলাদা আলাদা বিক্রি করতে নেয়া হয়। একজন ডাক্তার গাড়িটির ইঞ্জিন কিনে নেন এবং একইভাবে এক্সিডেন্ট করে মারা যান। আরেকজন এর ট্রান্সমিশন কিনে নিলে তার গাড়িও ভয়াবহ ভাবে ক্রাশ করে কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। এর চাকাগুলো কিনে নেন আরেকজন ক্রেতা। সেগুলো বার্স্ট হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ এই ইঞ্জিনগুলো বহন করে নিয়ে যাচ্ছিলো এক ট্রাক, সেটিও এক্সিডেন্ট করে এবং ড্রাইভার নিহত হন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
