অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত খেলানো হবে সাকিবকে!
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য হতাহতের ঘটনায় এখন প্রতিনিয়তই হত্যা মামলা দায়ের করা হচ্ছে বিভিন্ন থানায়। এরই মধ্যে একটি হত্যা মামলায় আসামী করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার, অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। শুধু মামলা করাই নয়, সাকিবকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশও দেয়া হয়েছে।
আজ সেই লিগ্যাল নোটিশের জবাব দিয়েছে বিসিবি। সেখানে তারা নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছে। জানিয়েছে, সাকিব যেহেতু বিসিবির চুক্তিভূক্ত খেলোয়াড়, সে কারণে প্রয়োজনে তাকে আইনী সহায়তাও দেয়া হবে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ এ নিয়ে একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সাকিবের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও তো সেই অভিযোগ প্রমাণিত নয়। আগে প্রমাণ হোক তারপর দেখা যাবে। এই অভিযোগ প্রমাণ করার জন্য অনেক ধাপ রয়েছে। তার আগ পর্যন্ত সাকিবকে খেলানো হবে।
ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’
সাকিবের নামে মামলা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’
বিসিবি পরিচালক আকরাম খান আজ জাগোনিউজকে সাকিবের ব্যাপারে আইনি নোটিশ সম্পর্কে জানিয়েছিলেন, তারা এখনও সেই নোটিশ পাননি। অথচ, বিসিবি সভাপতিই আজকে জাতীয় দৈনিকটিকে বলেছেন, তারা সেই আইনী নোটিশের জবাবও পাঠিয়ে দিয়েছেন।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে পাওয়া জয়ে ভূমিকা ছিল সাকিব আল হাসানেরও। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেয়ার পথে ৩ উইকেট নেন তিনি। টানা ১৭ ওভার বল করেন।
৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওই টেস্ট খেলে সাকিব দেশে না এসে চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন তিনি। বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন, সাকিবকে কাউন্টি খেলতে অনাপত্তি পত্র দেয়া হয়েছে।
পাকিস্তান থেকে বাংলাদেশ দল ৪ সেপ্টেম্বর রাতে দেশে ফিরে আসবে। এরপর ১৫ সেপ্টেম্বর ভারত চলে যাবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
