অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরতে রোবট কুকুর কেনার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশব্যাপী ইমিগ্রেশন ক্র্যাকডাউনে ট্রাস্প প্রশাসনের সর্বশেষ সংযোজন হচ্ছে এই ‘রোবট ডগ’। এর আগে ইমিগ্রান্টস ক্র্যাকডাউনে ‘শক গ্লাভস’ কেনা ও ব্যবহারের ঘোষণায় তুমুল সমালোচনার মুখে পড়েছে হোমল্যান্ড সিকিউিরিটি। এর একদিন পরই রোবট ডগ কেনার ঘোসণা াাসে। অভিবাসন আইন প্রয়োগের অভিযানে কর্মকর্তাদের সহায়তার জন্য কুকুরের আকৃতির রোবট কিনতে ২০ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টস (আইস)। আর এতে দ্রুত সায় দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের অর্থায়নসংক্রান্ত একটি নথিতে এ তথ্য জানানো হয়েছে। খবরটি ইউএসএটুডে ও এনবিসি নিউজ গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত ওই নথি অনুযায়ী, রোবট ও এর আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে ১০ লাখ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। প্রযুক্তি প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকসের তৈরি ‘স্পট’ নামের রোবট কেনার পরিকল্পনা করছে সংস্থাটি।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব রোবট কাউকে গ্রেফতারের কাজে ব্যবহার করা হবে না। তবে এ বিষয়ে আইসের পক্ষ থেকে বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।
সরকারি নথিতে বলা হয়েছে, রোবটগুলো এমন স্থান পরিদর্শন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঝুঁকি নিরূপণে ব্যবহার করা হবে- যেখানে কর্মকর্তাদের প্রবেশ করা বিপজ্জনক হতে পারে।
রোবটগুলোতে ক্যামেরা ও বিভিন্ন ধরনের সংবেদনশীল যন্ত্র রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে কম্পন, গ্যাস ও তেজস্ক্রিয়তার মতো ঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত করা সম্ভব।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মতে, এই প্রযুক্তি কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিযানের সময় পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বিশেষ করে বিপজ্জনক, সংকীর্ণ, অস্থিতিশীল কিংবা সহজে প্রবেশ করা যায় না-এমন এলাকায় রোবটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কুকুরের আকৃতির এই রোবট প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইতোমধ্যে ব্যবহার করছে। লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের পুলিশ বিভাগেও এ ধরনের রোবট ব্যবহারের নজির রয়েছে।
২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনের নিরাপত্তায়ও যুক্তরাষ্ট্রের গোপন পরিষেবা এ ধরনের রোবট ব্যবহার করেছিল।
রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ত্র হিসেবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে কোনো লক্ষ্যবস্তু নির্ধারণের কাজে তাদের রোবট ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কোনো পণ্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হলে সেই অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও প্রতিষ্ঠানটি বলেছে।
রোবট কেনার এই পরিকল্পনার আগে অভিবাসন অভিযানে কর্মকর্তাদের ব্যবহারের জন্য বিদ্যুৎ-শক দেওয়া যায় এমন দস্তানা কেনার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়।
আগষ্ট মাসের শুরুতে আইস কর্মকর্তাদের জন্য এ ধরনের দস্তানা কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করে। সমালোচনার মুখে হোয়াইট হাউসের সীমান্তবিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যান সিদ্ধান্তটির পক্ষে অবস্থান নেন। তার দাবি, এসব দস্তানা ব্যবহারের ফলে কর্মকর্তাদের প্রাণঘাতী শক্তি প্রয়োগের প্রয়োজন কমতে পারে। আইস পুলিশ অবৈধদের ধরতে গিয়ে অনেক সময় জীবন হুমকির মুখে পড়েন। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসী ও ড্রাগ ডিলারদের চিহ্নিত করতে রোবট ডাগ দারুনভাবে কাজে লাগবে।
রোবট কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে অভিবাসন অভিযানে ঝুঁকিপূর্ণ স্থান পর্যবেক্ষণ ও নিরাপত্তা মূল্যায়নে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে আইস অফিসাররা ধারণা করছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
