ট্রাম্পের মন্তব্য
অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ মার্কিন সীমান্ত
প্রকাশিত: ৩ মার্চ ২০২৫
মার্কিন সীমান্তে অভিবাসী আক্রমণের দিন শেষ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, সীমান্ত এখন সব অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ। এ ছাড়া অবৈধ পারাপার রোধে মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাকে উল্লেখযোগ্য ফৌজদারি শাস্তি এবং তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। নির্বাচনি প্রচারের শুরু থেকেই অবৈধ অভিবাসী অপসারণের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। ক্ষমতার মসনদে বসেই সেই প্রতিশ্রুতি পূরণে মরিয়া হয়ে উঠেছেন তিনি। যার অংশ হিসেবে আবারও এ পদক্ষেপ নিলেন ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অভিবাসীকে গ্রেফতার করে নিজ দেশেও পাঠিয়ে দিয়েছেন তিনি।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, ‘লক্ষ লক্ষ অপরাধীকে অবৈধভাবে এই দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আমরা তাদের দেশে পাঠাচ্ছি এবং তাদের কখনই আর ফিরে আসতে দেওয়া হবে না।’
প্রসঙ্গত, দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালে যুক্তরাষ্ট্রে এক মাসে ৩ লাখ অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল। অবৈধ অভিবাসীরা অপরাধমূলক নানা কাজে জড়িত থাকে বলে অভিযোগ করেন ট্রাম্প।
গত সপ্তাহে, দুই দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে আশ্রয় নেওয়া ইভান ওরামাস এবং সান্তোস মারাদিয়াগা-ভিল্লাল্টা উভয়কেই গ্রেফতার করা হয়। ৬১ বছর বয়সি ওরামাস কিউবার একজন নাগরিক। যার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং তীব্র আক্রমণের অভিযোগ রয়েছে। অন্যদিকে ভিল্লাল্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিদেশিদের পাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বেতে পাঠিয়েছেন ট্রাম্প।
অপরাধ কমাতে মেক্সিকো সীমান্তে আরও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহ এবং মাসগুলোতে আরও হাজার হাজার সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বর্তমান সীমান্ত নিরাপত্তা অভিযানগুলোকে শক্তিশালী ও সম্প্র্রসারিত করার জন্য স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) এবং জেনারেল সাপোর্ট এভিয়েশন ব্যাটালিয়নের সর্বশেষ সেনাদলটি মোতায়েন করা হয়েছে। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তার শপথ গ্রহণের কয়েকদিন পর, প্রতিরক্ষা বিভাগ কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা এজেন্টদের সহায়তা করার জন্য সীমান্তে ১ হাজার ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
