অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
আজকাল রিােপর্ট
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে অবৈধ/কাগজপত্রবিহীন অভিবাসীদের (ইমিগ্রান্ট) তৃতীয় কোন দেশে নির্বাসনে পাঠানোর ট্রাম্পের আদেশ বাতিল করলো ফেডারেল আপীল কোর্ট। ট্রাম্পের নীতিতে ডিপোর্টের আওতায় কোন অভিবাসী নিজ দেশে ফেরত যেতে না চাইলে ৬ ঘন্টার নোটিশে তাকে তৃতীয় দেশগুলোতে (অধিকাংশই আফ্রিকান দেশ) নির্বাসনে পাঠাতো। এসব দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, গিনি, লাইবেরিয়া এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দেশগুলো। ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসন ২৯টি দেশে ২৫ হাজার অবৈধ/কাগজপত্রবিহীন অভিবাসীকে নির্বাসনে পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত শুক্রবার ট্রাম্প প্রশাসনের গৃহীত নীতিটি বাতিল করেছে। এই নীতির আওতায় কর্তৃপক্ষ অভিবাসীদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা জানানোর সুযোগ না দিয়েই তাদের নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে দ্রুত নির্বাসন দিতে পারত। বোস্টন-ভিত্তিক 'ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অফ আপিলস' এর তিন বিচারকের একটি প্যানেল নিম্ন আদালতের বিচারকের ফেব্রুয়ারির সিদ্ধান্তটি মূলত বহাল রেখেছে। ঐ রায়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নীতিটিকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। তবে আপীল বিভাগের এই রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে যেতে পারে হোমল্যান্ড সিকিউরিটি।
নির্বাসন আদেশের মুখে পড়া অভিবাসীদের দায়ের করা একটি 'ক্লাস-অ্যাকশন' (যৌথ) মামলার প্রেক্ষিতে এই রায়টি এসেছে। কোনো ব্যক্তির সাথে কোনো সংযোগ নেই এমন দেশে তাদের পাঠানোর আগে সরকারকে কী ধরনের আইনি সুরক্ষা বা যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে-তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই মামলাটি।
ন্যাশনাল ইমিগ্রেশন লিটিগেশন অ্যালায়েন্সের আইনজীবী এবং বাদীদের পক্ষের প্রতিনিধি ট্রিনা রিয়ালমুটো বলেন, "এই সিদ্ধান্তটি নিশ্চিত করে যে, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে কংগ্রেস যেসব সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার যে বিধান রয়েছে, তা কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে বিমানে পাঠিয়ে এড়িয়ে যাওয়া যাবে না-যে দেশটি তাদের নির্বাসন প্রক্রিয়ার অংশই ছিল না।" 'রিফিউজিস ইন্টারন্যাশনাল' এবং 'হিউম্যান রাইটস ফার্স্ট'-এর যৌথ প্রকল্প 'থার্ড কান্ট্রি ডিপোর্টেশন ওয়াচ'-এর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এমন বেশ কিছু চুক্তি করা হয়েছে যার ফলে ২৫ হাজারেরও বেশি অভিবাসীকে অন্তত ২৯টি তৃতীয় দেশে (যার মধ্যে মেক্সিকোও অন্তর্ভুক্ত) পাঠানো হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল 'এক্স' এ জানিয়েছেন যে, এই নীতিটি এখনও কার্যকর রয়েছে কারণ 'ফার্স্ট সার্কিট'-এর সিদ্ধান্তটি এখনও কার্যকর হয়নি। তিনি বলেন, "যদি আপনি নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে ভয়ের কথা জানান, তবে আপনাকে অন্য কোথাও পাঠানোর অধিকার ডিএইচএস’র রয়েছে।"
তৃতীয় দেশে বহিষ্কার প্রক্রিয়া
২০২৫ সালের মার্চ মাসে, ডিএইচএস এমন ব্যক্তিদের বিষয়ে একটি নীতি গ্রহণ করে যাদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ রয়েছে, কিন্তু অভিবাসন আদালতে নিজ দেশে ফেরত না পাঠানোর সুরক্ষা বা রক্ষাকবচ দেওয়া হয়েছে।
এই নীতির আওতায় অভিবাসীদের বিকল্প কোনো দেশে পাঠানো সম্ভব হবে, যদি অভিবাসন কর্তৃপক্ষের কাছে এমন বিশ্বাসযোগ্য কূটনৈতিক নিশ্চয়তা থাকে যে সেখানে তাদের ওপর কোনো নিপীড়ন বা নির্যাতন চালানো হবে না।
এমনকি কোনো তৃতীয় দেশ যদি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এ ধরনের নিশ্চয়তা নাও দিয়ে থাকে, তবুও সেখানে অভিবাসীকে পাঠানোর আগে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশ দেওয়ার বিধান রাখা হয়েছিল এই নীতিতে।
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত মার্কিন ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মারফি এই নীতিটি বাতিল করেন। তিনি অভিমত দেন যে, এই নীতি অভিবাসীদের আইনি প্রক্রিয়ার অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে । এর ফলে কোনো পূর্ব-নোটিশ ছাড়াই তাদের অপরিচিত ও সম্ভাব্য বিপজ্জনক দেশগুলোতে দ্রুত বহিষ্কার ঝুঁকির হতে পারে।
(তথ্যসূত্র-রয়টার্স)
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
