অপরাধ থেকে বেঁচে থাকবেন যেভাবে
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯
অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার অন্যতম নেয়ামত হলো সবর ও সালাত। এটা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন-
‘তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কর। আর নিশ্চয় তা বিনয়ীরা ছাড়া অন্যদের ওপর কঠিন।’ (সুরা বাকারা : আয়াত ৪৫)
আয়াতে এ বিষয়টি সুস্পষ্ট যে, মানুষের জীবন সংগ্রামে সফলতা লাভের অন্যতম গুণ দুটি। আর এ গুণ দু’টিই মুমিন মুসলমানের সেরা গুণ। আর তাহলো-
- সবর বা ধৈর্য।
- নামাজ।
বাস্তব জীবনে সবর বা ধৈর্য অবলম্বন করা অনেক তিক্ত ও বিরক্তিকর বিষয়। কিন্তু সবর বা ধৈর্যের ফল অনেক মধুময়। আর এ কারণেই কুরআনের অনেক আয়াতে মুমিন মুসলমানকে সবর অবলম্বনের উপদেশ দেয়া হয়েছে।
ধৈর্য মানুষের সেরা গুণই নয় বরং তা বান্দার জন্য মহান আল্লাহর অনেক বড় নেয়ামত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে ধৈর্যের সুসংবাদ এভাবে দেন যে-
‘দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে ধৈর্যের গুণ দান করা হয়, তবে মনে করতে হবে যে, তাকে সবচেয়ে উত্তম এবং অধিকতর নেয়ামত দান করা হয়েছে। কেননা ধৈর্যের মূল বিষয় হলো-
- নিজেকে অন্যায় কাজ থেকে তথা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত রাখা।
- বিপদে ধৈর্য ধরা। অথবা
- প্রাপ্ত নেয়ামাতকে স্মরণ করে বর্তমান বিপদে ধৈর্য ধরা।
কেননা জীবন সাধনার সার্থকতায় এ সবরের প্রয়োজন অত্যন্ত বেশি।’
তাইতো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ কঠিন বিপদেও ধৈর্য ধরতেন। বিপদ থেকে মুক্ত থাকতে নামাজের মাধ্যমে ধৈর্য ধরতেন।
বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। এমন সময় তিনি ভাইয়ের মৃত্যু পান। এ সংবাদ শুনে প্রথমে তিনি- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করলেন। তারপর উট থামিয়ে পথের ধারেই নামাজ পড়া শুরু করলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত নামাজে অতিবাহিত করলেন।’
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে প্রমাণিত যে, নিজেকে অন্যায় থকে মুক্ত রাখার অন্যতম গুণ হলো ধৈর্য ধরা। আর যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাআলার রহমতে সে ব্যক্তি তার অবাধ্যতা থেকে বিরত থাকে। আর আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকার চেয়ে বড় নেয়ামত কী হতে পারে?
সুতরাং মুমিন মুসলমানের উচিত, সুখ-দুঃখে সর্বাবস্থায় ধৈর্য এবং নামাজের মাধ্যমে দুনিয়ার যাবতীয় অপরাধ থেকে মুক্ত থাকা। হাদিসের ওপর যথাযথ আমল করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ধৈর্য ধরার মাধ্যমে দুনিয়ার সব অপরাধ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। ধৈর্যের গুণে নিজেদের আলোকিত করার তাওফিক দান করুন। আমিন।
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
