অপরাধ করলে বুকের পাটা ছিঁড়ে ফেলব : শামীম ওসমান
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, কেউ বাহির থেকে রূপায়ন টাউনে এসে মাস্তানি করবে তা কখনও হতে দেয়া হবে না। আমার নাম বিক্রি করে রূপায়ন টাউনে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।
শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড়ে অবস্থিত রূপায়ন টাউনে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন বাহিনীর তাণ্ডবে বিক্ষুব্ধ ফ্লাট মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন কথা বলেন তিনি।
রূপায়ন টাউনে নাজিম উদ্দিন বাহিনীর তাণ্ডবের কারণে বিক্ষুব্ধ প্রায় নয়শ’ ফ্ল্যাট মালিকের সঙ্গে আলাপ করতে এদিন শামীম ওসমান সেখানে স্ব-শরীরে যান।
ফ্লাট মালিকদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘রূপায়ন টাউনে আমার মেয়েরা থাকবে, হাঁটবে। এখানে মুরুব্বিরা থাকবেন, কোনো বেয়াদব থাকবে না। যদি এই বাসিন্দাদের মধ্যে খারাপ কেউ থাকে, তার নাম শেষ কইরা দিমু, তারে শুদ্ধা নাই করা দিমু আমি, যদি আপনারা চান। আপনারা না চাইলে আমার কিছু করার নাই।’
তিনি আরও বলেন, ‘আমি আমার কাজ করতেছি, এটা আমার ডিউটি। আপনারদের কাছে আমার অভিযোগ, আপনারা আপনাদের ডিউটি পালন করেন নাই। আপনারা কিন্তু বস্তিতে থাকেন না। সবাই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ঘরের বাসিন্দা। এখানে ম্যাক্সিমাম লোক শিক্ষিত। একটা লোকের দায়িত্ব হলো না যে, শামীম ওসমানকে একবার বলি। এলাকায় এই সমস্যাগুলো হচ্ছে, একবার জানিয়ে দেখি তো, লোকটারে টেস্ট করি। টেস্ট করতেন, টেস্টও করবেন না? না কাঁদলে মাও দুধ দেয় না।’
রূপায়ন টাউনের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আশপাশের এলাকার ঝামেলাও চুপ করে আমাকে জানাবেন। টেস্ট করে দেখেন। যদি না হয় তখন বলবেন। এর বিনিময়ে কিছু চাই না। আমি এটুকু চাই আমার মৃত্যুর পরে যেন আপনার চোখে আমার জন্য পানি আসে। এটাই আমার চাওয়া। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’
নারায়ণগঞ্জে অনেক খেলা হচ্ছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘প্রত্যেকটা খেলার জবাব আমার কাছে আছে। হাতের মুঠে ডকুমেন্ট আছে। আমি ছাড়ি না। কারণ আমি সম্মানিত লোকের সম্মান নষ্ট করি না, চেষ্টা করি ধৈর্য ধারণ করার।’
স্থানীয়দের আশ্বস্ত করে তিনি বলেন, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যারা (রূপায়ন টাউন) এইখানে বাইরের দু’চারজন লোক আছেন, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এই তল্লাটে এসে যদি কেউ এমন কোনো কর্মকাণ্ড করে, যার কারণে আমার মেয়েরা ভয় পায়, কোনো মুরুব্বি ভয় পায়, আমি তাকে ছাড়ব না।
তিনি আরও বলেন, পরিবেশ সুন্দর করতে হলে আমরা একাটা সার্পোট দরকার। কার সাপোর্ট? আপনাদের সাপোর্ট। একটা কমিটি দাঁড় করান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই কমিটির কথার বাইরে কোনো বাপের বেটার সাহস হবে না কথা বলার।
নাজিম উদ্দিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাঁটানো ফেস্টুন-ব্যানার দেখিয়ে শামীম ওসমান বলেন, এই পোস্টার ফোস্টার সব নামাইয়া ফেলেন, এগুলোর দরকার নেই, এগুলো কোনো কাজে লাগবে না। অনেকেই আছে আমাদের নাম ভাঙাইয়া অনেক কিছু করে ফেলে আমরা জানিও না। তিন পুরুষ ধরে আমরা নারায়ণগঞ্জে কাজ করছি। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সে সরকার, প্রশাসন, পুলিশ যেই হোক। আমি ন্যায্য কথা বলতে এসেছি, বলব।
প্রসঙ্গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি নাজিম উদ্দিন ও তার বাহিনী রূপায়ন টাউনের বেশ কয়েকটি ফ্ল্যাটে হামলা ও বাসিন্দাদের মারপিট করে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের ক্যাডার অফিসার আব্দুস সালামসহ ৫ জন আহত হন। এ ঘটনায় শুক্রবার কয়েক শত ফ্ল্যাট মালিক নাজিম উদ্দিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন।
এছাড়াও এ ঘটনায় ভুক্তভোগী আবু সাঈদ পাটোয়ারী ও আশরাফ সিদ্দিকী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। মামলায় ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ও তার বাহিনীর ৭০ জনকে অভিযুক্ত করা হয়।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
