অন্তরের অসুখের জন্যও চিকিৎসা প্রয়োজন
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
বর্তমানে আমরা কোনো রুহানি চিকিৎসকের কাছে যাই না। অথচ অন্যদিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, চোখে বা কানে সামান্য কষ্ট অনুভব হলে তত্ক্ষণাৎ ডাক্তারের কাছে যাই। এবং তাঁকে মোটা অঙ্কের ভিজিট দিয়ে থাকি। তাঁকে দেখানোর জন্য যথেষ্ট সময় পর্যন্ত অপেক্ষাও করি। এতটুকুতেই ক্ষান্ত হই না। বরং যদি এ ব্যাপারে আরো ভালো কোনো ডাক্তারের সন্ধান পাওয়া যায়, শত কষ্ট-ক্লেশ করে সেখানে পৌঁছে যাই এবং তার জন্য হাজার হাজার টাকা ব্যয় করি।
এত চেষ্টা সত্ত্বেও অনেকে আরোগ্য লাভ করে না। আবার অনেকে এর বিপরীতে আল্লাহওয়ালাদের কাছে বলতে গেলে যাই না। যেখানে কোনো খরচ হয় না। রুহানি চিকিৎসকরা তো এটাই বলেন যে তোমরা পরিপূর্ণ মুমিন হও এবং আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলো। গুনাহ পরিত্যাগ করো, সেখানে শুধু এটাই নসিহত। আজ আমরা গুনাহে অভ্যস্ত হয়ে পড়েছি। গুনাহ পরিত্যাগ করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। আল্লাহর আনুগত্যের তো ধার ধারি না। এমনকি একই সঙ্গে দুই গুনাহে লিপ্ত হয়ে আছি। আল্লাহর আনুগত্যের মধ্যে গাফিলতি এবং গুনাহে লিপ্ততা উভয়টিই অন্যায়।
হে প্রিয়! কিছু সময় বের করো এবং কোনো আল্লাহওয়ালার কাছে যাও। তাঁর উপদেশমালার ওপর আশা করো। যদি তোমরা এমনটি করো, তাহলে তোমাদের ইসলাহ হয়ে যাবে। আমি-আপনি কী? কত বড় বড় লোক এই পথে চলে হেদায়েতপ্রাপ্ত হয়েছেন।
নিজেকে বড় মনে করা ধ্বংসাত্মক কাজ। কিছু লোক নিজেকে বড় মনে করে। নিজেকে বড় আলেম ও যুগশ্রেষ্ঠ জ্ঞানী ভাবা এবং স্বীয় ধারণা অনুপাতে নিজেকে ইসলাহে বাতেনের থেকে ঊর্ধ্বে জ্ঞান করে—এমন লোক সদা সর্বদা বঞ্চিত ও ব্যর্থতায় পর্যবসিত হয়। অনেক অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। কিন্তু বাস্তবতা তো এই যে তার জ্ঞান অপূর্ণ। তার কাছে কিতাবি ইলম আছে, কিন্তু এ ইলমের ওজন নেই। আখেরাতে তা মোটেই কাজে আসবে না।
আল্লাহ তাআলার কাছে তো এমন ইলমের কোনো সুফল পাওয়া যায় না। যে যত ইলম অর্জন করেছে, অথচ সেই মোতাবেক আমল বা ইখলাস নেই, তাহলে তা মকবুলও হয় না। পৃথিবীর মানুষ কেউ এমন বলতে পারবে না যে তার ইলমই শুধু আল্লাহর কাছে মাকবুল। কেননা আল্লাহর কাছে কে মাকবুল, আর কে গায়রে মাকবুল—তার জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে।
এ জন্য মুমিনদের আদেশ করা হয়েছে যে তোমরা একে অন্যকে ছোট মনে কোরো না। বরং প্রত্যেকে অন্য ভাই সম্পর্কে এমন ধারণা পোষণ করো যে সে তো আমার চেয়ে উত্তম। যদি সবাই স্বীয় দিল ও দেমাগে এ কথা বদ্ধমূল করে নিই, তাহলে তো যথেষ্ট হয়ে যেত। এতে আত্মশুদ্ধিও সহজ হয়ে যেত, আর যেথায় তার বিপরীত হবে, সেথায়ই মানুষের পদস্খলন হবে। নিজেকে বড় আর অন্যকে ছোট ভাবা এটিও পাপ। অথচ বাস্তবতা হচ্ছে যে অন্তরের গোপনীয় খবর তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
