অনথিভুক্ত অপরাধীদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে বসবাসরত অন্তত এক কোটি ৩০ লাখ অনথিভুক্ত অভিবাসী এখন এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন এবং তার গণনির্বাসনের প্রতিশ্রুতির পর অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে এমন অভিবাসীরা যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন এবং অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে ভয় এবং বিভ্রান্তি বিরাজ করছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেরিল্যান্ডের বাসিন্দা বলিভিয়ার অভিবাসী গ্যাব্রিয়েলা মনে করেন, এই নির্বাসন কেবল অপরাধীদের জন্য সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে দুই দশক ধরে বসবাসকারী এই গৃহকর্মী বলেন, ‘আমি কর দিই এবং সৎ পথে কাজ করি। এটি অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটুও ভীত নই।’
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অনথিভুক্ত অভিবাসীরা বলেছেন, বিষয়টি নিয়ে তাদের সম্প্রদায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। গ্যাব্রিয়েলার মতো কেউ কেউ বিশ্বাস করেন, এটি তাদের মোটেও প্রভাবিত করবে না।
তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, বাস্তবে এমন অভিবাসীরাও ঝুঁকিতে পড়তে পারেন, যারা অপরাধমূলক রেকর্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের পলিসি ডিরেক্টর অ্যারন রেইচলিন-মেলনিক বলেছেন, আমরা আগেও দেখেছি যে কর্মক্ষেত্র বা বাড়িতে অভিযান চালানোর সময় অনেক অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে সরকারের প্রধান লক্ষ্য ছিলেন না।
সদ্য নির্বাচনী প্রচারণায় অভিবাসনকে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠতে দেখা গেছে। ট্রাম্প তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি প্রেসিডেন্ট পদে ফিরে আসেন তাহলে প্রথম দিন থেকেই ব্যাপকভাবে অভিবাসীদের নির্বাসিত করবেন। কিন্তু নির্বাচনে জয়লাভের প্রায় দুই সপ্তাহ পরও এই অভিবাসন এনফোর্সমেন্ট অপারেশনগুলো ঠিক কেমন হবে তা স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এবং সীমান্ত থেকে দূরবর্তী অঞ্চলে অভিবাসন আইনের প্রয়োগ। ইতোমধ্যে নির্বাচনের পর বন্দিশিবির পরিচালনাকারী কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা এই পরিকল্পনার বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের রানিংমেট জেডি ভ্যান্স এর আগে বলেছিলেন, প্রায় ১ মিলিয়ন লোককে নির্বাসিত করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে পারে।
মার্কিন কর্তৃপক্ষের অভিবাসীদের বিতাড়িত করার ঘটনা নতুন কিছু নয়। কোভিড-১৯ মহামারী চলাকালীন জো বাইডেন প্রশাসনের আমলে দেড় মিলিয়নেরও বেশি লোককে বহিষ্কার করা হয়েছে। বারাক ওবামার আট বছরের প্রশাসনের সময় প্রায় ত্রিশ লাখ লোককে নির্বাসিত করা হয়েছিল।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
