৯ বছর পর গোল্ডেন ডাক ধোনির
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
ক্যারিয়ারটাই তার শুরু হয়েছিল গোল্ডেন ডাক দিয়ে। ২০০৪ সালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। সেবার ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। ওই ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলেই রান নিতে গিয়ে রানআউট হয়েছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
এরপর ভারতের জার্সি গায়ে রাজকীয় পথচলা বিশ্বকাপজয়ী অধিনায়কের। ৩৩৯ ম্যাচে অভিষেক ছাড়াও গোল্ডেন ডাকের মুখোমুখি হয়েছিলেন আরও দুবার। এবার তার নামের পাশে চতুর্থবারের মতো গোল্ডেন ডাক মারার সংখ্যাটা যুক্ত হয়ে গেলো। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে মোট চারবার গোল্ডেন ডাক পারলেন ধোনি। সর্বোচ্চ ৭ বার গোল্ডেন ডাক মারার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারের।
তবে ধোনির এই গোল্ডেন ডাক নিয়ে সবার আগ্রহ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে, গোল্ডেন ডাক কি জিনিস সেটাই ভুলিয়ে দিতে বসেছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। গত ৯ বছরে যে একবারও গোল্ডেন ডাকের মুখোমুখি হতে হয়নি তাকে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও তার ইচ্ছা ছিল অবদান রাখার। মাঠে নেমেই উইকেটে থিতু হয়ে আগের ম্যাচের মত দলকে একটা লড়াকু পুঁজি এনে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারলেন না। প্রথম বলেই ফিরে যেতে হলো তাকে মাঠের বাইরে।
মূলতঃ ম্যাচের মোক্ষম সময়ে দু’বলে দুই উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন অসি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। নাগপুরে ইনিংসের ৩৩ তম ওভারের দ্বিতীয় বলে জাম্পার ডেলিভারিতে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফেরেন কেদার যাদব। গত ম্যাচের নায়ক এদিন ক্রিজে টিঁকলেন মাত্র ১২ বল।
কেদার আউট হতেই পরের বলে ধোনিকে স্লিপে ক্যাচ করিয়ে সাজঘরের রাস্তা দেখান অ্যাডাম জাম্পা। ক্রিজে এসে ধাতস্থ হওয়ার আগেই প্রথম বলে স্লিপে উসমান খাজার হাতে ক্যাচ জমা দেন ধোনি। মিডল অর্ডারে পরপর জোড়া উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে যায় ভারতীয়রা। পরে অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে ভর করে দুশো রানের গণ্ডি পেরোয় ভারত।
প্রসঙ্গতঃ ওয়ানডে ক্রিকেটে শেষবার ৯ বছর আগে গোল্ডেন ডাকে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরেছিলেন ধোনি। সেবারও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে ভাইজ্যাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন ধোনি।
উল্লেখ্যঃ গোল্ডেন ডাক হচ্ছে, কোনো ব্যাটসম্যান মাঠে নামার পর নিজের প্রথম বলেই কোনো রান না করে আউট হওয়া। যদি কেউ শূন্য রানে আউট হলো, কিন্তু বল মোকাবেলা করেছেন একাধিক, তাহলে সেটা গোল্ডেন ডাক হবে না। সেটা শুধু হবে ‘ডাক’।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
