৯ ছক্কা মেরেও ঢাকাকে হারাতে পারলেন না পুরান
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
রংপুর রাইডার্সই একমাত্র ব্যতিক্রম, নয়তো ঢাকা ডায়নামাইটসের ম্যাচ মানেই একটি প্রশ্ন মাথায় আসে, একই পিচে খেলা হচ্ছে তো?
সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ঢাকা। তিনবারের চ্যাম্পিয়নদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ২০তম ওভার পুরোটাই খেলেছে সিলেট। সিক্সার্স ইনিংসের কোনো ভাগেই মনে হয়নি দলটি জিততে পারে। যে উইকেটে ঝড় তুলতে পারার মূল কারিগরদের ব্যর্থতার দিনেই ১৭৩ রান তুলে ফেলল ঢাকা, সেখানেই মুড়ি মুড়কির মতো উইকেট পড়েছে সিলেটের। যে গতিতে এগোচ্ছিল সিলেট তাতে হারের ব্যবধান মাত্র ৩২ হয়েছে, এতেই তৃপ্তির ঢেকুর তুলতে পারে!
১৭৪ রানের লক্ষ্য, এমন ম্যাচে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাসকিন আহমেদ! সেটাও ১৯ বলে ১৮ রান তুলে। ৯ উইকেটে ১৪১ রান নেওয়া সিলেটের তৃতীয় রান সংগ্রাহক অবশ্য একজন ব্যাটসম্যান, সাব্বির রহমান (১২)। ৩৭ রানে ৫ উইকেট আর ৭৫ রানে ৭ উইকেট হারানো এক দলের সঙ্গে মানানসই এক স্কোরকার্ড।
সিলেটের ভাগ্য ভালো দলে একজন নিকোলাস পুরান আছেন। নিজের পছন্দের টপ অর্ডারে জায়গা পাচ্ছেন না। লেট মিডল অর্ডারেই ঝড় তুলছেন নিয়মিত। ১৮তম ওভার পর্যন্ত সিলেটকে পরাজিত বলা যাচ্ছিল না তাঁর কারণেই। অন্যদিকে যেখানে ব্যাটসম্যানরা আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, সেখানে পুরান খেলেছেন ৪৭ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস। মাত্র একটাই চার ছিল তাঁর ইনিংসে। কারণ, তাঁর বাকি ৯টি বাউন্ডারিই ছিল ছক্কা। একের পর এক ছক্কা মেরেও ঢাকাকে ভয় দেখাতে পারেননি পুরান। কারণ, ছক্কা মেরে যে পরের বলে আর রান নিতে পারছিলেন না পুরান। বল সীমানার কাছে পাঠানোর পরও যোগ্য সঙ্গীর অভাবে স্ট্রাইক রোটেট করা যাচ্ছিল না। কারণ, একটা ছক্কা হাঁকালেও টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজই সর্বোচ্চ ইনিংস খেলা তাসকিনকে ঠিক ব্যাটিং সঙ্গী বলা যায় না।
অষ্টম উইকেট জুটিটা তাই ব্যর্থ হয়েছে। একটি দলে ডেভিড ওয়ার্নার, লিটন দাস, আফিফ, সাব্বির, নাসির ও অলক কাপালির মতো ব্যাটসম্যান থাকার পরও পুরানের এমন সঙ্গীহীন হয়ে পড়াটাই নিশ্চিত করেছে টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান নিশ্চিত করছে ঢাকা।
২২ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার রুবেল হোসেন। তবে ঢাকার টপ অর্ডার ধসে গেছে সাকিব (২ উইকেট), শুভাগত (২) ও নারাইনের (১) স্পিনেই।অভিষেকে হ্যাটট্রিক করে এখন অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়া আলিস আজও দুর্দান্ত ফিগার নিয়ে ফিরেছেন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
