৮০ মিলিয়ন ইউরো দিয়ে লুকাসকে কিনল বায়ার্ন!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
গত জানুয়ারিতেই গুঞ্জন ছড়িয়েছিল, লুকাস হার্নান্দেজের সঙ্গে চুক্তির কথা-বার্তা পাকা করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের পক্ষ থেকেও ইতিবাচক আভাসই দেওয়া হয়। তবে অ্যাতলেতিকো মাদ্রিদ গুঞ্জনটি উড়িয়ে দিয়ে দাবি করে, লুকাসকে তারা বিক্রি করবে না।
কিন্তু মাদ্রিদের ক্লাবটি তাদের প্রতিশ্রুতি রাখতে পারল না। বায়ার্নের প্রচণ্ড আকাঙ্খার কাছে হার মানতেই হলো তাদের। অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি ডিফেন্ডারকে ঠিকই দলে ভিড়িয়ে ছাড়ল বায়ার্ন।
তবে ফ্রান্সের ২৩ বছর বয়সী ডিফেন্ডারকে দলে ভেড়াতে বায়ার্নকে মোটা অঙ্কের টাকাই গুণতে হলো। গড়তে হলো ক্লাবের সর্বোচ্চ চুক্তির রেকর্ড। অ্যাতলেতিকো আগেই জানিয়ে দিয়েছিল লুকাসকে নিতে হলে রিলিজ ক্লজের পুরো ৮০ মিলিয়ন ইউরোই লাগবে।
বায়ার্নও শেষ পর্যন্ত অ্যাতলেতিকোর চাহিদা মতো পুরো ৮০ মিলিয়ন ইউরোতেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের সঙ্গে চুক্তিটা সেরে ফেলল। যা বায়ার্নের ক্লাব রেকর্ড। জার্মান ক্লাবটি এতো বেশি দামে কখনোই কোনো খেলোয়াড়কে কিনেনি।

শুধু বায়ার্নের সবচেয়ে দামী খেলোয়াড় নন। গতকাল আনুষ্ঠানিকভাবে চুক্তিটা সেরে ফেলার পর লুকাস হয়ে গেছেন সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ দামী ডিফেন্ডার। তার চেয়ে দামী ডিফেন্ডার মাত্র একজন, লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিক। ২০১৭ সালে ভিরগিল ফন ডিককে এভারটনের কাছ থেকে পাক্কা ৮৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে লিভারপুল।
যাই হোক, গতকাল রাতেই লুকাসের সঙ্গে চুক্তিটা সেরে ফেলেছে বায়ার্ন। সেই অনুযায়ী লুকাস এখন বায়ার্নের খেলোয়াড়। তবে অ্যাতলেতিকো ছেড়ে বায়ার্নে যোগ দেবেন ১ জুলাই। মানে মৌসুমের বাকি সময়টুকু অ্যাতলেতিকোর হয়েই খেলবেন ফ্রান্সের তরুণ ডিফেন্ডার।
চুক্তির অ্ঙ্কটা যেমন বড়, তেমনি চুক্তির মেয়াদও বড়ই। বায়ার্ন প্রাথমিকভাবে চুক্তিটা করেছে ২০২৪ সাল পর্যন্ত। চুক্তির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় লুকাস জানিয়েছেন, সিদ্ধান্তটা ছিল তার ক্যারিয়ারের সবচেযে কঠিন। কারণ, অ্যাতলেতিকো তার আপন ঘর।

সেই ২০০৭ সালে মাত্র মাত্র ১১ বছর বয়সে দেশ ফ্রান্স ছেড়ে অ্যাতলেতিকোর যুব একাডেমিতে যোগ দেন। ফলে অ্যাতলেতিকোতেই তার পেশাদার ফুটবলের হাতিখড়ি, বেড়ে ওঠা। যুব একাডেমি থেকে ‘বি’ দল হয়ে জায়গা করে নেন অ্যাতলেতিকোর মূল দলে। বাকিটা তো এখন ইতিহাসই।
চুক্তির পর লকুাস তাই বলতে বাধ্য হলেন, ‘অ্যাতলেতিকোকে না বলাটা সহজ ছিল না। তবে বায়ার্ন মিউনিখের নতুন এবং কঠিন চ্যালেঞ্জটা আমাকে নিতেই হয়েছে। অ্যাতলেতিকো সব সময়ই আমার হৃদয়ে থাকবে।’
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
