৬ রানে অলআউট পুরো দল!
প্রকাশিত: ১৯ জুন ২০১৯
পুরো দল অলআউট মাত্র ৬ রানে, তাও কিনা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে। অবাক হওয়া বিষয় হলেও, এমনটাই ঘটেছে কিউবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
যেখানে রুয়ান্ডা নারী দলের বিপক্ষে মাত্র ৬ রানে নিজেদের সবকয়টি উইকেট হারিয়ে বসেছে মালি নারী দল। মাত্র ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বলেই ম্যাচ জিতে নিয়েছে রুয়ান্ডা।
আইসিসি সব সহযোগী সদস্য দেশগুলোকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়ে দেয়ার ফলে, এ ম্যাচটি পরিগণিত হয়েছে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে। যে কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষকে মাত্র ৬ রানে গুটিয়ে দেয়ার বিশ্বরেকর্ড নিজেদের দখলে নিয়েছে রুয়ান্ডা নারী দল।
এতদিন ধরে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ডটি ছিলো চীনের নারী দলের কাছে। চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাত নারী দলের করা ২০৩ রানের জবাবে তারা অলআউট হয়েছিল মাত্র ১৪ রানে।
সে ম্যাচে ১৮৯ রানের বিশাল ব্যবধানের জয়টি এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
মঙ্গলবার রুয়ান্ডার গাহাঙ্গার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মালি ও স্বাগতিক রুয়ান্ডা।
টস জিতে আগে ব্যাটিং নেয় মালি নারী দল। কিন্তু ব্যাট হাতে নেমে কোনো প্রতিরোধই তারা গড়তে পারেনি। দলের পক্ষে ১টি মাত্র রান করতে পেরেছেন ওপেনার মরিয়ম সামাক। ৬ বলে ১ রান করে আউট হন তিনি।
এছাড়া বাকি দশজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। লেগবাই থেকে আসা ২, বাই থেকে আসা ২ ও ওয়াইড থেকে আসা ১ রানের কল্যাণে ৬ রানের সংগ্রহ পায় মালি।
তবে তাদের ইনিংসটি স্থায়ী হয় ৯ ওভার পর্যন্ত। যেখানে সবচেয়ে বেশি ১২ বলে খেলে শূন্য রানে আউট হন মাইমুনা কলিবালি। রুয়ান্ডার পক্ষে ৩ উইকেট নেন জোসেন নাইরানকুন্দিনেজা।
পরে মাত্র ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বলেই ৮ রান করে ফেলেন রুয়ান্ডার দুই ওপেনার অ্যান্তোনিয়েত্তে উইম্বাবাজি ও জোসেন নাইরানকুন্দিনেজা। ম্যাচসেরার পুরষ্কারও ওঠে নাইরানকুন্দিনেজার হাতে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
