৫৪ ঘণ্টা পর চার বিমানবন্দর চালু করলো পাকিস্তান
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
ভারত -পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে ৫৪ ঘণ্টা বন্ধ রাখার পর চারটি বিমান বন্দর চালু করেছে পাকিস্তান। তবে আগামী ৪ মার্চ (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে দেশটির বাকি সব বিমান বন্দর।
শুক্রবার (০১ মার্চ) সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) দেওয়া বার্তায় (নোট ফর এয়ারম্যান) করাচি আন্তর্জাতিক বিমান বন্দর, পেশওয়ার আন্তর্জাতিক বিমান বন্দর, কুয়েত্তা আন্তর্জাতিক বিমান বন্দর এবং ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিএএ) নির্দেশে ওই চারটি বিমান বন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের চালু করা হয়। সেই সঙ্গে বন্দর কর্মকর্তাদের সবাইকে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে লাহোর, শিয়ালকোট, মুলতানসহ উল্লেখযোগ্য অন্য বিমান বন্দরগুলো পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মার্চ দুপুরে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ’র মুখপাত্র মাসুদ তাজওয়ার দেশটির সংবাদ মাধ্যম ডন-কে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘পিকে-৩৭০’ ফ্লাইটটি করাচি থেকে ইসলামাবাদ পৌঁছেছে। পরে নির্ধারিত আরও তিনটি ফ্লাইট করাচি থেকে জেদ্দা, মদিনা ও দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে বিমান বন্দরগুলো ফের চালু করলেও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ান নিহত হন।
জঙ্গিদের মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরই ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান।
২৬ ফেব্রুয়ারির পর থেকে দু’দেশের মধ্যে চলমান তুমুল উত্তেজনার জেরেই সেদিনই পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
দেশটির আকাশসীমা বন্ধের ফলে বিশ্ববাসীর আকাশ চলাচলেও ধাক্কা লাগে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে চীনসহ পূর্ব-দক্ষিণ এশিয়ার ফ্লাইটগুলো সাধারণত ভারত-পাকিস্তান সীমান্তের ওপর দিয়ে উড়লেও এয়ারলাইন্সগুলোকে এখন রুট বদল করতে হচ্ছে। কোনো কোনো এয়ারলাইন্স ফ্লাইটও বাতিল করছে বারবার।
শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ প্রায় ৫৮ ঘণ্টা পর ভারতের আটককৃত পাইলটকে ফিরিয়ে দেয় পাকিস্তান। এতে দুই দেশের মধ্যে চলমান ‘উত্তেজনাকর’ পরিস্থিতি কিছুটা ‘শিথিল’ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
