৫ স্ত্রীর জন্য ৫০ নারীর সঙ্গে প্রতারণা!
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯
একজন দুইজন নয়, ঘরে রয়েছেন এক এক করে পাঁচ পাঁচজন স্ত্রী। কিন্তু এত লোকের ভরণপোষণের জন্য নেই কোন সুনির্দিস্ট আয়ের উপায়। আর তাইতো প্রতারণায় নামতে হয় পাঁচ জায়ার একমাত্র পতিকে। এ কাজে দিলশাদ খান নামের ওই ব্যক্তির সঙ্গী হন অলোক কুমার নামে আরেকজন। একত্রে মিলে ৫০ নারীর সঙ্গে প্রতারণা করেছেন তারা।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। দেশটির গণমাধ্যম বলছে, প্রদেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অনুসন্ধানে নেমেই খোঁজ পায় ওই প্রতারক চক্রের। যে চক্র চাকরির নাম করে অন্তত ৫০ জন নারীর সঙ্গে প্রতারণা করেছে। তাদেরকে ভুপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এমস) চান্স পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা নেয়া হয়।
আর এমন অভিযোগ পেয়েই তদন্তে নামে এসটিএফ। এরপরই চক্রের মাথা দিলশাদ খানকে গ্রেফতার করে তারা। দিলশাদের বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। দিলশাদ ছাড়াও ভুপাল থেকে অলোক কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। আর কে কে এই চক্রের সঙ্গে জড়িত আছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এসটিএফ-এর এডিজি অলোক অবস্থি বলেন, এই চক্রটি ৫০ জনের বেশি নারীর সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার শিকার ওই নারীদের সবাইকে প্রতিশ্রুতি দেয়া হয় নার্স হিসেবে ভুপাল এমসে চাকরি পাইয়ে দেয়া হবে বলে।
তদন্তে জানা গেছে, দিলশাদ খানের স্ত্রীর সংখ্যা পাঁচজন। জিজ্ঞাসাবাদে দিলশাদ জানিয়েছেন, ওই স্ত্রীদের ভরণপোষণের জন্য তিনি প্রতারণা করতে শুরু করেন। দিলশাদের এক স্ত্রী জব্বলপুরে একটি ক্লিনিক চালান। সেই সুবাদেই সেখানে চাকরি পাইয়ে দেয়ার প্রতারণা জুড়ে দেন তিনি। আর ওপর অভিযুক্ত অলোক কুমারের স্ত্রী একটি সরকারি গার্লস হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট।
তবে এই দুই অভিযুক্তের স্ত্রীরা প্রতারণা চক্রের সঙ্গে সরাসরি যুক্ত নন বলে দাবী করেন। যদিও এই প্রতারণার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও ভূমিকা ছিল কি না- তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারী ওই কর্মকর্তা।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
