৪৫ রানে অলআউট উইন্ডিজ : রেকর্ড জয় ইংল্যান্ডের
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
টি-টোয়েন্টি ক্রিকেটটাকে ধরা হয় ক্যারিবীয়দেরই খেলা। সারা বিশ্বজুড়ে যতো টি-টোয়েন্টি লিগ হয় তাতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের থাকে সরব উপস্থিতি। টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ক্রিস গেইলও এই উইন্ডিজ দলেরই খেলোয়াড়। যিনি কি-না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে গড়েছিলেন ছক্কার বিশ্বরেকর্ড।
কিন্তু নিজের পছন্দের টি-টোয়েন্টি ফরম্যাট আসতেই যেন ম্লান এ ব্যাটিং দৈত্য। কথা বলতে ভুলে গিয়েছে অন্য ব্যাটসম্যানদের উইলোও। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ডের করা ১৮২ রানের জবাবে উইন্ডিজের ইনিংস থেমেছে মাত্র ৪৫ রানে। যা কি-না সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০১৪ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়ে এ রেকর্ডে সবার ওপরের নামটি নেদারল্যান্ডসের।
তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের এই ৪৫ রানই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এতদিন ধরে যা ছিলো নিউজিল্যান্ডের নামের পাশে। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামেই ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। এই বিব্রতকর রেকর্ড থেকে তাদের মুক্তি দিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচ জিতে আগেই সিরিজ জয়ের পথ সহজ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসেই জয়ের কাজটা অর্ধেক করে ফেলে তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় ইয়ন মরগ্যানের দল।
ইংলিশদের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট ৭ চারের মারে ৪০ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। তবে শেষদিকে ঝড় তোলেন স্যাম বিলিংস। মাত্র ৪৩ বলে ১০টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা হাঁকিয়ে করেন ৮৭ রান। তার ইনিংসেই মূলত ১৮২ পর্যন্ত যায় ইংল্যান্ডের সংগ্রহ।
রান তাড়া করতে নেমে কখনোই মনে হয়নি জয়ের আশা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। অবশ্য থাকবেই বা কী করে? মাত্র ২০ রানেই যে তারা হারিয়ে ফেলে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। ক্রিস গেইল (৫), শাই হোপ (৭), ড্যারেন ব্রাভো (০), জেসন হোল্ডার (০) এবং নিকলাস পুরানের (১) মধ্যে কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
শুরুতেই এমন ধাক্কার পর ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিলো স্পেশাল কোনো ইনিংস। যা পারেননি তিন নম্বরে নামা শিমরন হেটমায়ার। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করে আউট হন তিনি। শেষদিকে ৪ বলে ১০ রান করেন কার্লস ব্রাথওয়েটও। এ দুইজন ছাড়া কেউই পারেননি দুই অঙ্কে যেতে।
মাত্র ১১.৪ ওভারে ৪৫ রান তুলতেই অলআউট হয় উইন্ডিজরা। ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় ইংল্যান্ড। যা কি-না ইংলিশদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড রয়েছে কেবল ৩টি।
ইংলিশদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ক্রিস জর্ডান। ২ ওভারে মাত্র ৬ রান খরচায় ৪ উইকেট নেন এ ডানহাতি পেসার। এছাড়া আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট এবং ডেভিড উইলি নেন ২টি করে উইকেট।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
