৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেট বাজারে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
২০১৭ সালে দেশে মোবাইল হ্যান্ডসেটের বাজার ছিলো প্রায় ১০ হাজার কোটি টাকার। এর মধ্যে বৈধ পথে আনা হ্যান্ডসেটের পরিমান ৭ হাজার কোটি টাকার। আর অবৈধ পথে আনা হয়েছে ৩ হাজার কোটি টাকার হ্যান্ডসেট। এতে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। চলতি বছরে এ চিত্র ভিন্ন হয়েছে। বৈধ পথে আনা হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকার হ্যান্ডসেট। আর অবৈধ পথে এসেছে চার হাজার কোটি টাকার হ্যান্ডসেট। মাত্র এক বছরে অবৈধ পথে আসা হ্যান্ডসেটের বাজার বেড়েছে এক হাজার কোটি টাকার।
কমেছে বৈধ পথে আসা হ্যান্ডসেটের পরিমাণ। আজ বাংলাদশে মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসয়িশেন (বিএমপিআইএ) রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনের স্থানীয় উৎপাদন পরবর্তী বাজার পর্যালোচনা (তৃতীয় প্রান্তিক-২০১৮) নিয়ে এক সংবাদ সংম্মেলনে এ তথ্য জানায়। সংগঠনের সভাপতি রুহুল আলম আল মাহবুব বলেন, দেশের উদ্যোক্তারা যখন মোবাইল ফোন উৎপাদন শুরু করেছে তখন এ কালোবাজারি চক্রের কারণে বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে বিএমপিআইএ। বিটিআরসি’র তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এ মুহূর্তে মোবাইল সংযোগ সংখ্যা ১৫ কোটি ৫৮ লাখ। একই ব্যবহারকারী যেহেতু একাধিক সংযোগ ব্যবহার করেন তাই এর প্রকৃত সংখ্যা ৯ থেকে ১০ কোটির কাছাকাছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর দেশে প্রায় তিন কোটি ৪৪ লাখ মোবাইল ফোন আমদানি হয়। ব্যবহৃত ফোনের প্রায় ২৫ শতাংশ স্মার্টফোন আর ৭৫ শতাংশ ফিচার ফোন। এ অনুপাতটিকে নানা চেষ্টার পরও উন্নত করা যাচ্ছে না। এর প্রাথমিক কারণ হলো ঢাকাসহ সারাদেশে দ্রুতগতির ও সুলভ মূল্যে মোবাইল ইন্টারনেটের অলভ্যতা, ইন্টারনেটে স্থানীয় ও উপযোগী বিষয়বস্তুর অভাব এবং জনগণের মধ্যে মোবাইল সেবাসমূহ সম্বন্ধে জ্ঞানের অভাব। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য তুলে ধরে বলা হয়, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় সামগ্রিক বাজার কমেছে ১৭ শতাংশ (পরিমাণ) এবং ১১ শতাংশ (মূল্য)। ফিচার ফোনের ক্ষেত্রে এ সংখ্যা ১৬ শতাংশ (পরিমাণ) ও ২০ শতাংশ। স্মার্টফোনের ক্ষেত্রে এ হার ১৮ শতাংশ (পরিমাণ) ও ৭ শতাংশ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত নয় মাসে দেশে প্রায় দুই কোটি ৩০ লাখ মোবাইল ফোন আমদানি হয়েছে। অথচ গত বছরের একই সময়ে দেশে আমদানি হয়েছিলো দুই কোটি ৮০ লাখ মোবাইল ফোন। এর মধ্যে স্মার্টফোন আমদানি হয়েছিল ৬০ লাখ। চলতি বছর ৯ মাসে স্মার্টফোন আমদানি হয়েছে ৫০ লাখ (১৭ শতাংশ কম)। ১০ হাজার টাকা বা তার চেয়ে কম মূল্যের স্মার্টফোনের (নিম্নমানের স্মার্টফোন) বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে ১২ হাজার থেকে ২০ হাজার টাকা মূল্যের স্মার্টফোনের বিক্রি প্রায় ২১ শতাংশ বেড়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, বাজারের অধ:গতির একটি মূল কারণ অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আমদানির বিস্তার, তদারকি সংস্থার অপর্যাপ্ত নজরদারি ও অভিযান। রাজধানীর বিভিন্ন অভিজাত শপিংমলগুলোতে বহুসংখ্যক দোকান গড়ে উঠেছে শুধুমাত্র এ চোরাই মোবাইল ফোনের যোগানের ওপর ভিত্তি করে। ফেসবুকসহ নানা অনলাইন পোর্টালেও এরা দোকান খুলে বসেছে। চলতি বছরের বাজার পর্যালোচনা করে বলা হয়, বাজেট ঘোষণার পরপরই অবৈধ আমদানি কিছুটা বেড়ে যায়। মূলত স্মার্টফোনই অবৈধ পথে আমদানি হয় বেশি। বর্তমানে আইফোন ও শাওমির সিংহভাগ পণ্য অবৈধভাবে এবং স্যাংমসাং ব্র্যান্ডের ৩৫ শতাংশ স্মার্টফোন ঢাকা, চট্টগ্রাম বিমান বন্দরসহ অন্যান্য বন্দর দিয়ে দেশে প্রবেশ করছে। সংগঠনের সভাপতি বলেন, দেশে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকার মোবাইল ফোনের বাজার। এর আনুমানিক ৩০ শতাংশ অবৈধ হ্যান্ডসেটের দখলে। অবৈধ পণ্যের অনেকাংশই পুরোনো ফোন ‘রিফারবিশ’ এর মাধ্যমে দেশে আসছে। তাতে গ্রাহক প্রতারিত হচ্ছে এবং আমাদের প্রতিষ্ঠিত সেবা কেন্দ্রগুলো থেকে সেবা প্রদান সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদে এ অবস্থা চলতে থাকলে বৈধ আমদানিকারকরা ক্রমেই উৎসাহ হারিয়ে ফেলবেন। সরকারের রাজস্বও ক্রমেই কমতে থাকবে। স্থানীয় উৎপাদন নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ওয়ালটন ও স্যামসাং স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। কিন্তু তাদের উৎপাদন এখনও পর্যাপ্ত নয়। ভারতে এ মুহূর্তে তাদের বিক্রিত মোবাইল ফোনের ৯৪ শতাংশ হ্যান্ডসেটের যোগান দেয় স্থানীয় কারখানাগুলো। বাংলাদেশের উদীয়মান সংযোজনকারীরা মোবাইল তৈরির যন্ত্রাংশ আমদানিতে প্রায় ১৫-১৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করেন। কাজেই দেশে তৈরি ও সংযোজিত মোবাইল হ্যান্ডসেটও অবৈধভাবে আমদানিকরা হ্যান্ডসেটের সঙ্গে মূল্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। বিএমপিআইএ সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ অবৈধ পথে মোবাইল ফোন আমদানি কমানোর কার্যকরী উপায় নিয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় উৎপাদনকে একটি দীর্ঘমেয়াদী ও সঙ্গতিপূর্ণ নীতিমালার আওতায় নিয়ে এসে এ খাতকে প্রয়োজনীয় ছাড় দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফোর জি নেটওয়ার্ক বিস্তৃতি, কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট বিক্রির নীতিমালা অনুমোদনের দাবি জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএমপিআইএর সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
