৩৫০ মিলিয়ন ইউরোয় নেইমারকে কিনতে তৈরি রিয়াল!
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
এক সপ্তাহে নিজেদের ঘরের মাঠে টানা তিন হার। সেই তিন হারে মৌসুমের তিনটি টুর্নামেন্টেরই শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার। ঐতিহাসিক এই বিপর্যয়ের হতাশায় বার্নাব্যুতে বইছে নানামুখী ঝড়। সেই ঝড় সামলাতে হলে রিয়াল কর্তাদের একটাই করণীয়—দলে আনতে হবে ব্যাপক পরিবর্তন।
অফ ফর্মের খেলোয়াড়দের বিক্রি করে কিনতে হবে তারকা খেলোয়াড়। বদলাতে হবে কোচ। এই টালমাটাল অবস্থার মধ্যে এক বোমা ফাটাল কাতালন পত্রিকা ‘স্পোটর্স।’ পত্রিকাটির দাবি, ৩৫০ মিলিয়ন ইউরোয় নেইমারকে কিনতে প্রস্তুত রিয়াল!
পিএসজি’র ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে রিয়াল যে মরিয়া, তা সারা দুনিয়ার জানা। গত মৌসুমেও ২৭ বছর বয়সী নেইমারকে কেনার জন্য উঠেপড়ে লেগেছিল রিয়াল। কিন্তু পিএসজি তাকে ছাড়েনি। ফরাসি ক্লাবটি ব্রাজিল তারকাকে ছাড়তে চাইছে না এবারও। কিন্তু রিয়ালের টাকার বস্তার কাছে শেষ পর্যন্ত হয়তো পিএসজিকে হার মানতেই হবে।
২০১৭ সালে এই টাকার জোর দেখিয়েই নেইমারকে বার্সেলোনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটি ব্রাজিল তারকাকে কিনেছে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে। যে অঙ্কটা নেইমারকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।
স্পোর্টস-এর খবরটা সত্যি হলে ব্রাজিল তারকা বনে যাবেন আরও দামী। ‘স্পোর্টস’ এর প্রতিবেদনে স্পষ্ট করেই বলা হয়েছে, নেইমারের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো প্রস্তাব করতে তৈরি রিয়াল। মানে ৩৫০ মিলিয়ন ইউরো দিয়ে হলেও নেইমারকে কিনতে চাইছে মাদ্রিদ জায়ান্টরা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৩২৫৮ কোটি ১৯ লাখ টাকা!
শুধু বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব নয়। নেইমারকে ফাঁদে ফেলার জন্য অন্য আরও অনেক আর্থিক টোপও নাকি ফেলেছেন রিয়ালের সাফল্য-পিপাসু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ঠিক ২০১৭ সালে যে রকম আর্থিক টোপ ফেলে পিএসজি বার্সেলোনা থেকে বাগিয়ে নিয়েছে নেইমারকে।
সেই টোপগুলো কী কী? স্পোর্টস-এর দাবি নেইমারকে বার্ষিক ৪৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল। পিএসজিতে তার বর্তমান বার্ষিক বেতন ৩৬ মিলিয়ন ইউরো। রিয়াল দিতে চাইছে তার চেয়েও ৯ মিলিয়ন ইউরো বেশি। এমন লোভনীয় টোপ কারো পক্ষে না গিলে থাকা সম্ভব!
রিয়াল শুধু প্রস্তাব করার প্রস্তুতিই নিচ্ছে না। তলতলে নেইমারের সঙ্গে নতুন করে দেন-দরবারও শুরু করে দিয়েছে। স্পোর্টস জানিয়েছে, এরই মধ্যে রিয়াল সভাপতি পেরেজ ফোন করে সরাসরি নেইমারের সঙ্গে কথা বলেছেন। তাদের আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে, সেটি অবশ্য জানাতে পারেনি স্পোর্টস।
তবে পিএসজি নাকি ধরে রাখার বাসনায় নেইমারকে নতুন করে বোঝাতে শুরু করেছে। পায়ের চোটের চিকিৎসা নিতে নেইমার বর্তমানে কাতারে। সেখানেই নাকি পিএসজির কাতারি মালিক নেইমারকে থেকে যাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছেন।
প্রশ্ন হলো, যতই চেষ্টা করুক, পিএসজি কি নেইমারকে বোঝাতে পারবে? ৩৫০ মিলিয়ন ইউরোর চুক্তি ও বার্ষিক ৪৫ মিলিয়ন ইউরোর বেতনের প্রস্তাব পায়ে ঠেলে নেইমার কি মুখের কথায় পিএসজিতে থেকে যেতে রাজি হবেন?
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
