৩০০ জঙ্গি হত্যার দাবি থেকে সরে এলো ভারত
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনী হামলা চালিয়ে বহু জঙ্গিকে হত্যা করেছে, গুঁড়িয়ে দিয়েছে অসংখ্য জঙ্গিঘাঁটি। কিন্তু এই হামলায় ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে? এখনও পর্যন্ত এর সদুত্তর মেলেনি। তবে ৩০০ থেকে ৩৫০ জঙ্গি নিহত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তার জন্য সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমের ঘাড়েই দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া।
এই মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অথবা সরকারি মুখপাত্রের তরফ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের মাধ্যমেই এসব খবর ছড়ানো হয়েছে।
শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এসএস অহলুওয়ালিয়া। সেখানে তিনি বলেন, গত কয়েকদিনে জাতীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের সংবাদমাধ্যমের রিপোর্টই পড়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও শুনেছি। পাকিস্তানে বোমাবর্ষণের পর রাজস্থানের চুরুতে ভাষণ দিয়েছিলেন তিনি। সেখানে কি একবারের জন্যও ৩০০ জঙ্গি মারা গিয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি? বিজেপির কোনও মুখপাত্রের তরফ থেকে কি জঙ্গি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে? অমিত শাহ কি তেমন কিছু বলেছেন?
পাকিস্তানকে বার্তা দিতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বিমান বাহিনী সেখানে বোমা ফেলেছে বলেও দাবি করেন অহলুওয়ালিয়া। তিনি বলেন, সমস্ত পাহারা টপকে শত্রুর বাড়ির পাশে বোমা ফেলেছি আমরা। কিন্তু তাতে সাধারণ মানুষের প্রাণহানি হোক চাইনি। শুধুমাত্র কড়া বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল আমাদের, যাতে বোঝানো যায় যে, শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মুহাম্মদ। এতে কমপক্ষে ৪০ জওয়ানের মৃত্যু হয়। ওই হামলার জবাব দিতেই ১১দিন পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক-অধ্যুষিত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে বোমা ফেলে আসে ভারতীয় বিমান বাহিনী। ধ্বংস করে দেয় জঙ্গিদের একাধিক প্রশিক্ষণ শিবির। বিষয়টি সামনে আসার পর বিমান বাহিনীর ওই অভিযানে ৩০০-৩৫০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করতে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যম। এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি বিরোধী দলগুলো। তার প্রেক্ষিতেই অহলুওয়ালি এমন মন্তব্য করেছেন।
অপরদিকে রোববার এক টুইট বার্তায় হ্যান্ডলে অহলুওয়ালিয়ার একটি ভিডিও পোস্ট করে সিপিএম-এর তরফ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘অহলুওয়ালিয়া বলছেন, মোদি বা অমিত শাহ ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে কখনও বলেননি। আবার প্রাণহানি হোক তেমনটাও নাকি চাননি। এতদিন তো পাকিস্তানে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে অনেক কিছুই বলেছেন তারা। তাহলে এখন কি সেই দাবি থেকে পিছু হটছে মোদি সরকার? অহলুওয়ালিয়ার দাবি যদি সত্যি হয়, তাহলে এতদিন দেশবাসীকে মিথ্যা বোঝাচ্ছিল মোদি সরকার। আর এখন বলছে, প্রাণহানি এড়াতে জঙ্গিদের হত্যা করা হয়নি।
এর আগে পাকিস্তানে জয়েশ-ই -মুহাম্মদের প্রশিক্ষণ শিবিরগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেন পররাষ্ট্র সচিব বিজয় গোখেল। অহলুওয়ালিয়ার মন্তব্যে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিলেও, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
