২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬
২০২৫ সালের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে মোট ২০ হাজার ৪৯২টি।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।
পেন্টাগনের বিবৃতিতে অবশ্য দাবি করা হয়েছে যে মার্কিন বাহিনীতে যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ হ্রাস পাচ্ছে। এ দাবির পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে, ২০২৫ সালের দু’বছর আগে, অর্থাৎ ২০২৩ সালে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়ন সংক্রান্ত যত অপরাধ ঘটেছিল— তার তুলনায় ২০২৫ সালে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল প্রায় ৮ হাজার ৫০০টি কম।
পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনাগুলোতে অপরাধীর তালিকায় পুরুষ এবং নারী উভয় সেনাকর্মকর্তা এবং সদস্যদের নাম থাকে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে পুরুষ ও নারী— উভয় সেনা কমকর্তা ও সদস্যদের মধ্যে যৌন নিপীড়কের সংখ্যা হ্রাসের প্রবণতা পরিলক্ষিত হয়েছে। শতকরা হিসেবে দু’বছরে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে নিপীড়নের দায়ে অভিযুক্ত নারী সেনা কর্মকর্তা ও সদস্যদের হার হ্রাস পেয়েছে ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ সেনা কর্মকর্তা ও সদস্যদের মধ্যে এ হার হ্রাস পেয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ।
এছাড়া দু’বছরে মার্কিন প্রতিরক্ষা বাহিনী যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ প্রকাশ্যে আসার হারও বেড়েছে। পেন্টাগণের বিবৃতির তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যত যৌন নিপীড়ন ঘটেছিল— সেসবের মাত্র ২৫ শতাংশ অভিযোগ আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। ২০২৫ সালে এ হার পৌঁছায় ৩৩ শতাংশে।
বিবৃতিতে সামরিক বাহিনীতে সংঘটিত যৌন নিপীড়ন সংক্রান্ত ঘটনাগুলোকে লিখিত অভিযোগ আকারে জমা দিতে সেনা কর্মকর্তা ও সদস্যদের উৎসাহিত করেছে পেন্টাগন। এ ব্যাপারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যদের চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং অন্যান্য পুনরুদ্ধারমূলক যত্নের সাথে যুক্ত করার জন্য এবং একই সঙ্গে সামরিক কর্তৃপক্ষকে অভিযোগ তদন্ত করতে ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে দাপ্তরিক বা আনুষ্ঠানিক অভিযোগ খুব গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান এবং শৃঙ্খলা হলো যোদ্ধার আদর্শ এবং বাহিনীর সামগ্রিক প্রস্তুতির ভিত্তি। যৌন নিপীড়ন ও যৌন হয়রানি এসব মূল্যবোধকে ক্ষুণ্ণ করে, আস্থা নষ্ট করে এবং সামরিক অভিযানের সাফল্যে হুমকি সৃষ্টি করে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেৃতত্বাধীন প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুরক্ষা, উচ্চ মান বজায় রাখা এবং একটি ঐক্যবদ্ধ, দক্ষ ও সদাপ্রস্তুত বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিবেদন প্রশাসনের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
