১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানে ভারতীয় বিমানবাহিনীর অভিযান
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
পুলওয়ামায় জঙ্গি হামলার বারো দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের আস্তানায় ২১ মিনিটের অভিযান পরিচালনা করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল বলেছেন, ভারত ‘বেসামরিক এবং সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে জয়েশ-ই-মোহাম্মদের একটি প্রধান ঘাঁটিতে অভিযান চালানো হয়েছে।
১৯৭১ সালের পর পাকিস্তানের আকাশে ঢুকে এটাই ভারতের বিমান বাহিনীর প্রথম অভিযান। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে আকাশপথে হামলা পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই সময় ভারত নিজেদের আকাশসীমায় থেকে যুদ্ধবিমান মিরাজ-২০০০ ব্যবহার করেছিল কার্গিল পাহাড়ে।
গোখেল বলেছেন, আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে, জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা ভারতে ফের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সে জন্যই জয়েশের বৃহত্তম এই ঘাঁটিতে অভিযান চালানো জরুরি হয়ে পড়েছিল।
ভারতীয় এই পররাষ্ট্রসচিব বলেন, ভোরের এই অভিযানে জয়েশ-ই-মোহাম্মদের অনেক জঙ্গি, প্রশিক্ষক এবং সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। এই জঙ্গি ঘাঁটিটি চালাতো জয়েশের প্রধান মাসুদ আজহারের শ্যালক মাওলানা ইউসুফ আজাদ।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, ভারতীয় বিমানবাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমানের অভিযানে নিয়ন্ত্রণরেখার আশপাশে বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন, ভারতীয় সামরিক বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি জঙ্গি বিমানের ‘তাড়া খেয়ে পালানোর’ আগে বালাকোটের কাছে ‘বোমা ফেলে’ গেছে।
এএনআই বলছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে মিরাজ ২০০০ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রনের হানায় নিয়ন্ত্রণরেখা বরাবর বড় জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ১২টি মিরাজ বিমান এই অভিযানে অংশ নিয়েছিল। অভিযানে জঙ্গি ঘাঁটির উপর ফেলা হয়েছে এক হাজার কেজি ওজনের বোমা।
এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন দিল্লির ৭, লোককল্যাণ মার্গে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠক করেছে। এএনআই বলছে, ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর ‘উচ্চ সতর্কতা’ জারি করেছে এবং পাকিস্তানের সম্ভাব্য প্রত্যাঘাতের প্রতিরোধে আকাশপথে যাবতীয় সমরসজ্জা সুসংহত করেছে।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এ বিষয়ে প্রথম টুইট করেছেন। ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল টুইট করে কাশ্মীরে অভিযানের জন্য ভারতীয় বিমান বাহিনীর অভিনন্দন জানিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
