১৯২ কোটি টাকা জরিমানা দিতে হবে ভারতকে!
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮

বছর শেষ হওয়ার আগেই একটি বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে যে রাজস্ব আয় হয়েছিল, যথাযথভাবে তার ট্যাক্স প্রদান না করায় বিসিসিআইকে বছর শেষ হওয়ার আগেই ২৩ মিলিয়ন ডলার, ১৬১ কোটি রুপি (প্রায় ১৯২ কোটি টাকা) জরিমানা দিতে আইসিসির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকা জানিয়েছে এ খবর।
২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। ওই বিশ্বকাপের আয়োজক হিসেবে স্বাগতিক ভারত যে রাজস্ব আয় করেছে, সেখান থেকে আয়কর বাবদ যে অর্থ দেয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে, সেটা প্রদান করেনি তারা। যে কারণে অর্থটা গুণতে হয়েছিল আইসিসিকেই।
আইসিসির পক্ষ থেকে ট্যাক্স বাবদ সেই অর্থ দাবি করা হয়েছে বিসিসিআিইয়ের কাছে। শুধু তাই নয়, চলতি বছর শেষ হওয়ার আগেই আইসিসিকে এই অর্থ পরিশোধ করতে হবে। নয়তো, ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হিসেবে ভারতের কাছ থেকে অধিকার কেড়ে নেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
গত অক্টোবরে সিঙ্গাপুরে আইসিসি বোর্ড সভায় এই ব্যাপারে আলোচনা করা হয় এবং সেখানেই বিসিসিআই কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়ে আসেন, ২৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে বিসিসিআই কোনো পদক্ষেপ না নেয়ায় আইসিসির পক্ষ থেকে জরিমানার টাকা পরিশোধের জন্য তাগিদ দেয়া হয়। একই সঙ্গে ২০২৩ বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা কেড়ে নেয়ারও হুমকি দেয়া হয়।
শুধু তাই নয়, আইসিসির পক্ষ থেকে আরও হুমকি দিয়ে বলা হয়েছে, প্রতি বছর আইসিসির রাজস্ব আয়ের যে অংশগুলো বিভিন্ন বোর্ডের জন্য নির্ধারিত, সময়মতো জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে, আইসিসি ভারতের সে অংশেও হাত বসাবে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি মিডিয়ায় বলা হয়েছে, বিসিসিআইর পক্ষ থেকে আইসিসির দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। উল্টো আইসিসির কাছে ভারতীয় বোর্ড দাবি করেছে, সিঙ্গাপুরে সংস্থাটির বৈঠকে বিসিসিআই যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেগুলোর প্রতিটি মিনিটের ভিডিও প্রকাশ করতে। কিন্তু আইসিসি জানিয়েছে, তাদের কাছে সেই ভিডিও নেই কিংবা এ ধরনের কোনো ভিডিও প্রকাশ করতে তারা বাধ্য নয়।
রিপোর্ট আরও জানাচ্ছে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন এন শ্রীনিবাসন। তিনি নিজেও নাকি কোনো প্রতিশ্রুতি দেননি এমন কোনো ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে, যদি সরকারের পক্ষ থেকে যদি আয়কর মাফ পাওয়া না যায়।
প্রসঙ্গত : ২০২১ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
