১৯ জেলায় নতুন ডিসি
প্রকাশিত: ১২ জুন ২০১৯
দেশের ১৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন উপসচিব নতুন করে ডিসি হয়েছেন। বাকি ছয়টি জেলায় বিদ্যমান ডিসিদের মধ্যে থেকেই বদলির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। গত ১১ জানুয়ারি নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হল।
তবে নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে ৬ জনের জেলা বদল করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলাম গাজীপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকার ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপ-সচিব শাহিদা সুলতানা গোপালগঞ্জ, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার মুন্সিগঞ্জ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মামুনুর রশিদ বাগেরহাট, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ফারুক আহমেদ সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দিলসাদ বেগম রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব মো. জোহর আলী ঝালকাঠি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হারুন-অর-রশিদ নওগাঁ, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর লালমনিরহাট, ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী নীলফামারী, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. আসিফ আহসানকে রংপুর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপ-পরিচালক মোস্তাইন বিল্লাহ বরগুনার ডিসি হয়েছেন।
বরগুনার ডিসি কবির মাহমুদকে পাবনা, নওগাঁর ডিসি মো. মিজানুর রহমানকে ময়মনসিংহ, পাবনার ডিসি মো. জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ, ঝালকাঠি ডিসি মো. হামিদুল হককে রাজশাহী, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে যশোর, নীলফামারীর ডিসি নাজিয়া নাসরিনকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের ডিসি রাব্বী মিয়াকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব, মুন্সিগঞ্জের ডিসি শায়লা ফারজানাকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, ফরিদপুরের ডিসি উম্মে সালমা তানজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব, গোপালগঞ্জের ডিসি মো. মোখলেছুর রহমান সরকারকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব, বাগেরহাট ডিসি তপন কুমার বিশ্বাসকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব, মৌলভীবাজারের ডিসি মো. তোফায়েল আহমেদকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব, রাজশাহীর ডিসি এস এম আব্দুল কাদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, রংপুরের ডিসি এনামুল হাবিববে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব এবং রাজবাড়ীর ডিসি মো. শওকত আলীকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব করা হয়েছে।
যশোরের ডিসি মো. আব্দুল আওয়াল, ময়মনসিংহের ডিসি সুভাষ চন্দ্র বিশ্বাস ও গাজীপুরের ডিসি দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রেষণে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক নিয়োগ পেয়েছেন।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
