১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২৬
-
রেকর্ড সংখক ভোটার রেজিস্ট্রেশন
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আম্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র এবারের নির্বাচনে রেকর্ড ভোটার সদস্য নিবন্ধন হয়েছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত যাচাই শেষে ১ জুলাই মোট ৩৫ হাজার ৩২১ জন ভোটার তালিকা নিশ্চিত করে তথ্য দিয়েছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এরমধ্যে আজীবন সদস্য ১০২৬ এবং নতুন সদস্য ৩৪২৯৫ জন। নতুন আজীবন সদস্য হয়েছেন ১৬ জন। সব মিলিয়ে মোট আয় হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৪০০ ডলার। বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ইতোমধ্যে আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন প্রাথমিক কার্যক্রম শুরু করেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই নির্বাচনী তফসিলসহ পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।
অক্টোবরের মাঝামাঝি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ১৮ অক্টোবর হতে পারে। তবে চূড়ান্ত ঘোষণা দেবেন নির্বাচন কমিশন।
কার্যকরী কমিটি ভোটার হওয়ার শেষ সময় নির্ধারণ করেছিল ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যারা সোসাইটির কার্যালয়ে প্রবেশ করেছেন, তাদের আবেদন গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ।
৩০ জুন বিকেল থেকেই সোসাইটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটার আবেদন জমা দেওয়া শুরু হয়। প্রথমে কুনু-ফিরোজ প্যানেল তাদের সদস্য ফর্ম জমা দেন। পরে সেলিম-আলী প্যানেলের পক্ষ থেকে বিপুলসংখ্যক আবেদন জমা দেওয়া হয়। ভোটার আবেদন জমা দেওয়ার সময় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদসহ সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, নির্বাচন কমিশনের সদস্য এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
