১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
চলতি অর্থবছরের (২০১৮-১৯) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নে ৭ হাজার কোটি টাকাসহ সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার নতুন এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে সেতু বিভাগে ৮ হাজার ৪৩০ কোটি টাকা ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ২০ হাজার ৮১৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গুরুত্ব বিবেচনায় নতুন করে আরো ১৭৫টি প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সংশোধিত এডিপি নিয়ে এনইসি সভা অনুষ্ঠিত হবে। এডিপি বইয়ে নতুন করে ১৭৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। অন্যদিকে বর্তমানে ৯৯টি প্রকল্প চলমান আছে এই মন্ত্রণালয়ে।
১৭৫টি প্রকল্প এডিপি বইয়ে অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে আবেদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ১৭৫টি প্রকল্পের মধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের ১৭২টি। এছাড়া দুটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এবং একটি বিআরটিএ’র। এসব প্রকল্পের মধ্যে ৪৬টি প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্তির অনুমোদন পেয়েছে।
এছাড়া প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে ৩৭টি প্রকল্পের। এছাড়া ২৬টি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) হাতে পেয়েছে পরিকল্পনা কমিশন। অন্যদিকে ৬৬টি প্রকল্পের কোনো ডিপিপি পাওয়া যায়নি। অথচ এসব প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনে আবেদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সংশোধিত এডিপিতে প্রকল্পের ঠাঁই হলে পরবর্তী পর্যায়ে প্রকল্পের আওতায় বরাদ্দসহ নানা বিষয় সহজ হবে। প্রকল্পটি ট্র্যাকে উঠে যাবে। এজন্যই সংশোধিত এডিপিতে প্রকল্প অন্তর্ভুক্ত করার জোর দাবি ওঠে সংশ্লিষ্ট বিভাগ থেকে।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম বলেন, আমরা নতুন প্রকল্পকে সাধুবাদ জানাই। কারণ নতুন প্রকল্প মানেই উন্নয়ন। সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় মনে করে প্রকল্পটি এডিপি বইয়ে ঢুকে পড়া মানেই একটা স্টেজে উঠে পড়া।
তবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন প্রকল্প এডিপি বইয়ে ঠাঁই পাওয়া বড় কথা নয়। আমাদের সামর্থ্যও দেখতে হবে। আমাদের দেশীয় সম্পদ ও স্থানীয় মানুষের চাহিদা দেখেই সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করবো। শুধু এডিপি বই ভারী করে লাভ কী? আমাদের কাছে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করার অনেক আবেদন আসছে। আমরা প্রকল্পের গুরুত্ব ও আমাদের সম্পদের কথা বিবেচনা করেই সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করবো। নতুন প্রকল্পের গুরুত্ব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মিটিং করবো।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
- নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
- পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে পিপিপি চুক্তি
- প্রয়োজন কারখানাভিত্তিক শ্রমজীবী মহিলা হোস্টেল
- সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা
- টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে
- দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য
- অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
- আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া
- উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
- দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
- রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে ২০২৩ সালে
- সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
- ১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
- ৯ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা
