মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৪ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৫৬৬

দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮  

দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিক পণ্যের বহুমুখী ব্যবহার। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে রফতানি হচ্ছে সাড়ে ১৩শ’ কোটি টাকার প্লাস্টিক পণ্য। শুধু প্লাস্টিক পণ্য নয়, গত বছর বর্জ্য রফতানি হয়েছে অন্তত দেড় শ’ কোটি টাকার। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, কানাডাসহ বিশ্বের ২৩ দেশে সরাসরি যাচ্ছে বাংলাদেশের এই পণ্য।

সার্কভুক্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপালেও রফতানি হচ্ছে প্লাস্টিক পণ্য। গৃহসজ্জা থেকে অটোমোবাইল, চিকিৎসার সরঞ্জাম কিংবা রফতানিমুখী শিল্পের আনুষঙ্গিক সব পণ্য সবই তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। নজর কাড়ছে প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্লাস্টিকের বাহারি খেলনাও। প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের মতে, বর্তমানে দেশে ৫ হাজারের বেশি কারখানায় বছরে ২০ হাজার কোটি টাকার কয়েক হাজার ধরনের পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। অভ্যন্তরীণভাবে প্রায় শতভাগ চাহিদা মেটালেও এক ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজারে বাংলাদেশের আয় মাত্র এক শ’ ৬০ মিলিয়ন ডলার। বাজার সম্ভাবনা কাজে লাগাতে বাড়াতে হবে বিনিয়োগ। এজন্য দ্রুত শিল্পনগরী চালু ও প্লাস্টিক পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি উদ্যোক্তাদের। দূর করতে হবে রফতানিতে নগদ প্রণোদনা পেতে শর্তের বেড়াজাল। শ্রমঘন খাত হিসেবে প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকারকে নীতি-সহায়তা বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা।

জানা গেছে, দেশে মূলত প্লাস্টিক শিল্পের যাত্রা ৫০ দশকের শুরুতে। এ সময় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে গড়ে ওঠে প্লাস্টিক শিল্প। ৯০ দশক পর্যন্ত এ দেশে নি¤œমানের প্লাস্টিক পণ্য উৎপাদিত হতো। বিদেশী প্লাস্টিক পণ্যের জন্য দেশীয় বাজার ছিল অবারিত। এখন মানে ও বৈচিত্র্যে বাংলাদেশের প্লাস্টিক শিল্প এতটাই এগিয়েছে- এ শিল্পের উদ্যোক্তারা মনে করেন, পোশাক শিল্পের মতো আনুকূল্য পেলে প্লাস্টিক পণ্য দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাতে পরিণত হবে।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য উৎপাদন ও রফতানিকারক এ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সূত্রে জানা গেছে, দেশে ছোট-বড় কারখানায় প্রায় ১৫ ক্যাটাগরিতে পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম; খেলনাসামগ্রীর মধ্যে পুতুল, বল, ইয়োইয়ো; গৃহে ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের রেক, ঝুড়ি, বাথটাব, জগ, মগ, ঝুড়ি; অফিসে ব্যবহারের জন্য পেপারওয়েট, স্কেল, টেবিল, বলপেন, ফাইল কভার অন্যতম। কৃষি খাতের জন্য পাইপ, সাইকেলের যন্ত্রাংশের মধ্যে বাম্পার, হাতলের কভার, ব্যাক লাইট, স্পোক লাইট; মাছ ও ডিম রাখার ঝুড়ি; ভিডিও ও অডিও ক্যাসেট, কম্পিউটারের উপকরণসহ প্লাস্টিকসামগ্রী তৈরি হচ্ছে দেশেই। সূত্র মতে, বর্তমানে ২০টি বড় প্রতিষ্ঠান প্লাস্টিক পণ্য বিদেশে রফতানি করছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, কানাডাসহ বিশ্বের ২৩ দেশে সরাসরি যাচ্ছে বাংলাদেশের এই পণ্য। সার্কভুক্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপালেও রফতানি হচ্ছে। এর মধ্যে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সবচেয়ে বেশি। বর্তমান প্লাস্টিক শিল্পের বার্ষিক লেনদেন হচ্ছে ২০/২৫ হাজার কোটি টাকা। রফতানিমুখী এ খাত থেকে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে।

 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে প্লাস্টিক পণ্য থেকে মোট রফতানি আয় আসে ৮ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে প্লাস্টিক পণ্য থেকে রফতানি আয় এসেছে ১১ কোটি ৬ লাখ ৯ হাজার ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ৯ কোটি ৮৪ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্লাস্টিক রফতানিতে আয় এসেছে ৩ কোটি ৯০ লাখ ডলার। এ বছর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ডলার। এদিকে কয়েক বছরে বাংলাদেশের খেলনা রফতানির চিত্রটি বেশ আশাবাদী হওয়ার মতো। গত ৫ বছরের ব্যবধানে শিশুদের খেলনা রফতানি ২ হাজার ৭৫ গুণ বেড়েছে। ৫ বছর আগে অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ থেকে মাত্র ৭ হাজার ৬৩৭ ডলারের খেলনা রফতানি হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন দেশে খেলনাসামগ্রী রফতানি হয়েছে ১ কোটি ৫৮ লাখ ডলার। টাকার অঙ্কে ১২৬ কোটি টাকা। বাংলাদেশ থেকে খেলনা রফতানির তালিকায় আছে ট্রাইসাইকেল, ইলেক্ট্রিক বা ব্যাটারিচালিত খেলনা গাড়ি, প্যাডেলচালিত গাড়ি, ইলেক্ট্রিক পুতুল ও সাধারণ পুতুল।

সরকারের নীতি-সহায়তা পেলে ২০২১ সালের মধ্যে প্লাস্টিক পণ্য রফতানি করে ৮ হাজার কোটি টাকা আয় করা সম্ভব বলে মনে করেন এ শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা। দেশের প্লাস্টিক জগতে আরএফএল, বেঙ্গল, পারটেক্স ও হ্যামকোসহ নামী-দামী কোম্পানিই বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজারে আস্থা সৃষ্টিতে সক্ষমতা অর্জন করেছে। রফতানিতে প্লাস্টিক শিল্প খাতের অবস্থান ১২তম। এবার রফতানি আয়ের লক্ষ্যে ২৬ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি প্লাস্টিক খাত থেকে ধরা হয়েছে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কাগজ-কলমে যতটা লেখা আছে, বাস্তবে সরকারের সহায়তার উদ্যোগ আমাদের উদ্যোক্তারা দেখতে পান না। সেই সঙ্গে নতুন কারখানা স্থাপনে অবশ্যই যেন পূরণ করা হয় কমপ্লায়েন্সের সব শর্ত, সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। জানতে চাইলে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য উৎপাদন ও রফতানিকারক এ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় প্রতিবছরই রফতানির আয়ের পরিমাণ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পৃথিবীর সব দেশেই কম-বেশি যাচ্ছে আমাদের দেশীয় পণ্য। বড় বাজার হতে পারে ভারত ও চীন। তবে যুক্তরাষ্ট্রে প্লাস্টিক পণ্যের ব্যবহার মাথাপিছু শত কেজি। সিঙ্গাপুরে ১৩০ কেজি। আমাদের দেশেও চাহিদা দিন দিন বাড়ছে। জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক শিল্পের বিকাশে এ খাতে কর অবকাশ সুবিধা দিতে পারে সরকার। বিপিজিএমইএর সভাপতি বলেন, সরকারের অন্যান্য সম্ভাবনাময় খাতের মতো এ খাতটিতেও নজর দেয়া উচিত।

 

বছরে দেড় শ’ কোটি টাকার প্লাস্টিক বর্জ্য রফতানি ॥ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে ১ কোটি ৬০ লাখ ডলারের প্লাস্টিক বর্জ্য বিদেশে রফতানি হয়েছে। সবচেয়ে বেশি রফতানি হয়েছে ২০১১-১২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরে প্লাস্টিক বর্জ্য রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৩৫ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ১৫০ কোটি টাকা। ইপিবির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে নবেম্বর সময়ে রফতানি হয়েছে ৫০ কোটি টাকা। বাংলাদেশ পিইটি ফ্লেকস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিপিএফএমইএ) তথ্য অনুযায়ী, সারাদেশে বোতল কুচি উৎপাদনকারী কারখানার সংখ্যা ৮শ’র বেশি।

২০১০ সালে ৩০ হাজার টন পিইটি প্লাস্টিক বর্জ্য রফতানি হয়েছিল। ২০১৩ সালে বেড়ে হয় ৪৫ হাজার টন। বর্তমানে প্রতিমাসে সাড়ে ৪ হাজার প্লাস্টিক বর্জ্য চীনে রফতানি হচ্ছে। বিপিএফএমইএর তালিকাভুক্ত ৭০ রফতানিকারক বিদেশে পণ্য রফতানি করছেন। এ ছাড়া ১০ থেকে ১৫ তালিকাবহির্ভূত রফতানিকারক পেট বোতলের কুচি রফতানি করছেন বলে জানা যায়। পেট ফ্লেকস্ বা বোতল কুচি বিদেশে নিয়ে যাওয়ার পর প্রথমে উন্নতমানের কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়। মেশিনে গলানোর পর প্লাস্টিক মন্ডকে পুনরায় নতুন প্লাস্টিক বোতল তৈরির কাজে ব্যবহার করা হয়।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর