১৬ হাজার টাকার বিশ্বকাপ টিকিট বিক্রি ১৩ লক্ষ টাকায়!
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপ কিংবা অন্যান্য বৈশ্বিক আসরের টিকিট পুনরায় বিক্রি কিংবা ‘ব্ল্যাকে বিক্রি’ করা অবৈধ। কিন্তু ইংল্যান্ডের অভ্যন্তরীণ নিয়মে যে কেউ চাইলেই একবার টিকিট কিনে সেটিকে নিজের ইচ্ছেমত দামে অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারেন।
এ নিয়মের পুরোদমে ফায়দা নিচ্ছে ‘ভিয়াগোগো’ নামক ইংল্যান্ডের একটি ওয়েবসাইট। যারা প্রায় ১০৪ গুণ বেশি দামে বিক্রি করছে ইংল্যান্ডে হতে যাওয়া আসন্ন ক্রিকেট বিশ্বকাপের টিকিট। তারা নিয়মিতই ‘এজেন্ট সেলিং’য়ের মতো করে টিকিট বিক্রি করে থাকে। যাদের মূল কাজই হলো উৎস থেকে টিকিট ক্রয় করে সেটি সাধারণের মাঝে বিক্রি করে দেয়া।
সাধারণত টিকিটের দামে খুব বেশি হেরফের না করলেও বিশ্বকাপের বাজারে ঠিকই বাজিমাত করে নিচ্ছে ভিয়াগোগো। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের স্বাভাবিক মূল্য ১৫১ পাউন্ড (প্রায় ১৬ হাজার টাকা) হলেও ভিয়াগোগোতে এ ম্যাচের প্রায় ১০০০ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০২৯ পাউন্ড বা ১৩ লক্ষ ১০ হাজার ২৫৭ টাকা।
প্রাথমিকভাবে যারা আইসিসির ওয়েবসাইটে টিকিটের জন্য নিবন্ধন করতে পারেনি, তারাই মূলত ‘ভিয়াগোগো’ কিংবা ‘স্টাবহাব’ নামক ওয়েবসাইটগুলো থেকে টিকিট সংগ্রহ করে থাকে। মানুষের ব্যাপক আগ্রহ দেখে ভিয়াগোগো তাদের ওয়েবসাইটে ‘সেলিং ফাস্ট’ বা দ্রুত বিক্রি নামক ক্যাম্পেইন খুলে ১৬ হাজার টাকার টিকিট ১৩ লক্ষ টাকায় বিক্রি করা শুরু করেছে।
কিন্তু আইসিসির নিয়ম ও শর্তাবলীতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে বিশ্বকাপের টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি গ্রহণযোগ্য নয়। তাই তারা এসব ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার কথাই ভাবছে।
বিশ্বকাপ আয়োজকদের এক মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি এবং আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো। দ্বিতীয় শ্রেণীর যেসব সাইট টিকিট বিক্রি করছে তাঁরা আমাদের শর্তাবলী লঙ্ঘন করছে। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
এদিকে ভিয়াগোগোর এক মুখপাত্র আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘ভিয়াগোগো মূলত একটা মার্কেটপ্লেস। এখানে কোনো টিকিট বিক্রি বা কেনা হয় না। ভিয়াগোগো স্রেফ একটা প্ল্যাটফর্ম যেখানে তৃতীয় পক্ষের কাছে টিকিট পৌঁছে দেয়া হয়। আয়োজকরা প্রায়ই বলে থাকে যে এসব পুনরায় বিক্রি করা টিকিট অবৈধ। আমরা মনে করি এমন একদমই ঠিক নয়, অনুচিত। তবে আমরা নিশ্চিত করতে পারি যে ভিয়াগোগোতে যেসব টিকিট পাওয়া যায় সবগুলোই বৈধ এবং যে কেউ সহজেই এখান থেকে টিকিট সংগ্রহ করে যেকোনো ইভেন্টে যোগ দিতে পারবে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
