১২২ রানেই শেষ তারকাখচিত আবাহনী
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
চলতি ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। তাদের সমান ৮ জয় থাকলেও নেট রানরেটের কারণে দ্বিতীয়তে থেকে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। তাই দশম রাউন্ডে এ দুইদলের মুখোমুখি লড়াইটি মূলত শীর্ষস্থান দখলের লড়াই।
এমন ম্যাচে যারপরনাই ব্যর্থ হয়েছে আবাহনীর তারকাখচিত ব্যাটিং লাইনআপ। রূপগঞ্জের বোলারদের তোপে ৩৯.১ ওভারে মাত্র ১২২ রানেই অলআউট হয়েছে তারা। সকালের আদ্র আবহাওয়া ও উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন রূপগঞ্জের বোলাররা। এবার ব্যাটসম্যান ১২৩ রান করতে পারলেই শীর্ষে উঠে যাবে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। আগের ম্যাচে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানো জহুরুল ইসলাম আজ সাজঘরে ফিরেছেন ইনিংসের প্রথম বলেই। শুভাশিষ রয়ের বলে সরাসরি বোল্ড হয়েছেন চলতি লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক জহুরুল।
নিজের পরের ওভারে আবাহনী শিবিরে আরেকটি ধাক্কা দেন শুভাশিষ। এবার তিনি উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন নাজমুল হোসেন শান্তকে। ৯ বলে ৬ রান করে ফেরেন শান্ত। অন্যদিকে উইকেট না পেলেও দারুণ মাপা বোলিং করতে থাকেন মোহাম্মদ শহীদ।
পরপর দুই ওভারে দুইটি বাউন্ডারি মেরে পাল্টা আক্রমণের আভাস দিয়েছিলেন সৌম্য সরকার। তাকেও বেশিক্ষণ টিকতে দেননি শুভাশিষ। অযথাই অফস্টাম্পের বাইরের বল তাড়া করে কট বিহাইন্ড হন ২২ বলে ১৪ রান করা সৌম্য।
এতক্ষণ ধরে শুভাশিষের বোলিং তোপ ও উইকেট শিকার দেখছিলেন শহীদ। ইনিংসের ১০ম ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন তিনিও। ভারতীয় রিক্রুট প্রিয়াঙ্ক ক্রিত পাঞ্চালকে সাজঘরে পাঠান শহীদ। সৌম্যের মতোই অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে উইকেট কিপার জাকের আলীর গ্লাভাসে ক্যাচ দেন পাঞ্চাল।
নিজের পরের ওভারে তথা ইনিংসের ১২তম ওভারে ফের আঘাত হানেন শহীদ। এবার তিনি সাজঘরে পাঠান সাব্বির রহমানকে। শহীদের বলে ডিফেন্স করতে গিয়ে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান সাব্বির। ১২ ওভার শেষে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৯ রান।
নিজেদের প্রথম স্পেলে ৭ ওভার করে বোলিং করেন শুভাশিষ এবং শহীদ। এরপর আরও এক ওভার করে বোলিং করেছেন দুজন, তবে উইকেট নিতে পারেননি। ম্যাচ শেষে শুভাশিষের বোলিং ফিগার ৮-০-৩৭-৩ এবং মোহাম্মদ শহীদের নামের পাশে জ্বলজ্বল করছে ৭-৪-১১-২!
ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ মিঠুন। তবে তা ৪৩ রানের বেশি দীর্ঘ হয়নি। শুরু থেকে ভালো খেলতে খেলতে হুট করেই নাবিল সামাদের বলে সফট হ্যান্ডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন মিঠুন। সমাপ্তি ঘটে তার ৫৫ বলে ৩৮ রানের ইনিংস।
মাত্র ৭২ রানেই ৬ উইকেট হারিয়ে একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় আবাহনী। ছয় রান পড়ে সাজঘরে ফেরেন আগের তিন ম্যাচে তিন ফিফটি করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাঈফউদ্দীন। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও সাজঘরে ফিরে যান দলীয় ৮৮ রানের মাথায়।
নবম উইকেটে ২৫ রান যোগ করে দলকে ১০০ পার করান মাশরাফি বিন মর্তুজা এবং মোসাদ্দেক হোসেন সৈকত। পরপর দুই ওভারে ছক্কা হাঁকান মাশরাফি। খেলেন ১০ বলে ১৫ রানের ইনিংস। মুক্তারকে লং অফের ওপর দিয়ে পর পর দুই ওভারে ছক্কা হাঁকিয়ে ঋষি ধাওয়ানের বলে মিড অনে ৩০ গজের মাথায় ক্যাচে পরিণত হন মাশরাফি।
আবাহনীর ইনিংসের সমাপ্তি ঘটে রানআউটের মধ্য দিয়ে। রিশি ধাওয়ানের ফুল লেন্থ বলে সোজা ব্যাটে জেন্টল পুশ করেন মোসাদ্দেক। কিন্তু নন স্ট্রাইকে থাকা নাজমুল ইসলাম অপু ছিলেন পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে। ওদিকে বোলার রিশির হাতে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ফলে ১০.৫ ওভার বাকি থাকতেই ১২২ রানে থেমে যায় আবাহনীর ইনিংস।
মাঠ ছাড়ার সময় শেষ রানআউটের ব্যাপারে একে-অপরকে দোষারোপ করতে থাকেন মোসাদ্দেক ও নাজমুল অপু। এক প্রান্ত আগলে রাখা ইনিংসে ৮৮ বলে ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত। রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন শুভাশিষ। এছাড়া শহীদ ২ এবং নাবিল সামাদ ১০ ওভারে ৪ মেইডেনের সহায়তায় মাত্র ১৫ রান খরচায় নেন ২টি উইকেট।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
