১২১ নম্বর গানটি তাকে শোনাতে খুব মন চাইছে...
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
দর্শকপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, নাট্য ও চিত্র পরিচালক। নৃত্যশিল্পী হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে মেহের আফরোজ শাওনের। বহুমুখী গুণের অধিকারী এই মানুষটির আরেকটি বড় পরিচয়, বাংলা সাহিত্যের অন্যতম লেখক হুমায়ুন আহমেদর স্ত্রী। ২০০৫ সালে হুমায়ুন আহমেদের সঙ্গে পবিত্র বন্ধনে জড়ান শাওন। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ২০১২ সালে না ফেরার দেশে পারি জমান সব থেকে পাঠকপ্রিয় এ লেখক (হুমায়ুন আহমেদ)। গান খুব পছন্দ করতেন হুমায়ুন আহমেদ। একটি রবীন্দ্র সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে তাদের একটি স্মৃতি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শাওন।
আজ রাত আড়াইটার দিকে শেয়ার করা স্টাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“একটা গাছে চারটা পাখি। তিনটা উড়ে গেলে কি হবে?”
উত্তর দিতে পারিনি আমি। প্রশ্নই বুঝিনি ঠিকমত!
“১ টা গাছে ৪ টা পাখি। ৩ টা উড়ে গেলে কি হবে?”
এবার কাগজে লিখে জিজ্ঞেস করলেন তিনি।
“১ টা পাখি একা একা থাকবে!”- উত্তর দিলাম আমি।
“আচ্ছা- তুমি শুধু সংখ্যাগুলোকে আলাদা করে ভাবো তো!”
“এক, চার, তিন! মানে একশ তেতাল্লিশ!”
“উফফফ! একশ তেতাল্লিশ না! ১... ৪... ৩...”
“এক চার তিন মানে!” সরল প্রশ্ন আমার।
এবার তিনি কাগজটা টেনে তাতে লিখলেন-
‘১... ৪... ৩...’ তারপর আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন- “এখন এই সংখ্যা তিনটার নিচে এমন ৩ টা ইংরেজী শব্দ বসাও যেগুলো ১টা অক্ষর, ৪টা অক্ষর আর ৩টা অক্ষরের হবে এবং ৩ টা শব্দ মিলে একটা অর্থবোধক মিষ্টি বাক্য হবে যে বাক্যটা তোমার মুখ থেকে শুনতে চাই আমি।”- ভ্রু বাঁকা করে ঠোঁট চেপে মুচকি হাসলেন তিনি।
তার মুখভঙ্গি দেখে মুহূর্তের মধ্যে আমার মাথায় ১০০ পাওয়ারের বাতি জ্বলে উঠলো!
আমি শুকনো মুখ করে বললাম-
“I hate you...”
হো হো করে হেসে দিলেন তিনি। তার পরমুহূর্তেই চুপ হয়ে গেলেন। কোমল কণ্ঠে আবৃত্তি করে উঠলেন রবীন্দ্রনাথের ‘বিদায় অভিশাপ’এর প্রিয় দুই লাইন।(শুধু ‘সখা’ শব্দটা একটু বদলে দিয়ে ‘সখী’ করে নিলেন)-
“হায় সখী! এ তো স্বর্গপুরী নয়—
পুষ্পে কীটসম হেথা তৃষ্ণা জেগে রয়...”
“তোমার বাসায় সঞ্চয়িতা আছে নিশ্চয়?”- কিছুক্ষণ থেমে বললেন তিনি।
“আছে।”
“আজ বাসায় গিয়ে সঞ্চয়িতার ১২১ নম্বর গানটা খুঁজে বের করবে। এই গানটা তোমার জন্য আমার উপহার। আমি যা বলতে চেয়েছি ঐ বুড়োটা আগে ভাগেই বলে ফেলেছে! গাইতে জানলে তোমাকে এ গানটা গেয়ে শোনাতাম।”
এর প্রায় আট বছর পর সেই ১২১ নম্বর গানটি তাকে গেয়ে শুনিয়েছিলাম।
১ টা গাছে... ৪ টা পাখি... ৩ টা উড়ে গেলে কি হয় আমি তখন জানি।
সেই ১২১ নম্বরখানা কতোবার যে গাইতে হলো পরের বছরগুলোতে! আরো আট বছর পর গানটা ফিতাবন্দী করে ফেললাম।
স্টুডিওতে তার সামনে গানটা গাইতে গিয়ে মনে হলো ১৬ বছর আগের পাওয়া সেই উপহার তাকেই যেন আবার দিলাম।
১৯৯৫... ২০০৩... ২০১১...
আবার আট বছর পেরিয়েছে!
১২১ নম্বর গানটি তাকে শোনাতে খুব মন চাইছে...'।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
