হিরো হিসেবেই শামীম ওসমানকে চিনেছি : এসপি হারুন
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে নিয়ে বলেছেন, এই এলাকার সম্মানীত সংসদ সদস্য এই এলাকার কৃতি সন্তান। আমার আমার অত্যন্ত প্রিয় নেতা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন যাকে আমরা খুব হিরো হিসেবে জানতাম সে আজকের প্রধান অতিথি জনাব শামীম ওসমান।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সভাপতি রাব্বী মিয়া।
এসপি হারুন আরো বলেন, যে কথাটি আপনাদের এমপি মহোদয় একটু পরে বলবেন। উনি আমাকে মাঝে মাঝে ম্যাসেজ করে পাঠান, সেই কথাটি বলবেন। সেটি হচ্ছে একাত্তরের পরাজিত শক্তিরা একাত্তরকে ভুলে যেতে পারেনাই। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা একাত্তরকে ভুলে যেতে পারেনাই বলেই বঙ্গবন্ধুকে হত্যা করে শাহ আজিজকে প্রধানমন্ত্রী, গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে তারা আবার স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের গাড়িতে পতাকা দিয়ে এদেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করতে চেয়েছিলো। তারা ভেবেছিলো স্বাধীনতার পক্ষের শক্তি আর কথা বলার সুযোগ পাবেনা। আজকে জাতির জনকের কন্যার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের বিচার শেষ হয়েছে, ওই গোলাম আজমদের বিচার হয়েছে, জামাত শিবিরের বিচার শুরু হয়েছে আবার নতুন কায়দায় চক্রান্ত শুরু হয়েছে।
এসপি হারুন আরো বলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বোমা হামলা, যশোরে বোমা হামলা, রমনায় বোমা হামলা, ময়মনসিংহে সিনামাহলে বোমা হামলা করে শত শত লোককে হত্যা করেছে, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কারণ যখনই দেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি দ্বারা বিজয় রচিত হয়েছে, দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখনই ওই জামাত-শিবির চক্র বিভিন্ন কায়দায় জঙ্গিবাদ করে বোমা হামলা করে মানুষকে হত্যা করে। তারা আসলে ইসলাম নয় তারা ইসলামের শত্রু। আবার তারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একত্রিত হওয়ার চেষ্টা করছে।
পুলিশ সুপার আরো বলেন, একজন পুলিশ হিসেবে আমি আপনাদের সকল ভালোকাজের সাথে আছি। আপনারা যখন আমাকে ডাকবেন আমি সেখানেই যাবো। নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিবো। নারায়ণগঞ্জকে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসপি হারুন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবসময়ই আছি। মাদক, সস্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সবসময় আহবান করবেন।
মাদক ব্যবসায়ী, মাদকাসক্তদের আপনাদের চিহ্নিত করতে হবে। তাহলেই যে নারায়ণগঞ্জ ছিলো প্রাচ্যের ড্যান্ডি, মুক্তিযুদ্ধের সূতিকাগার, যে নারায়ণগঞ্জ ছিলো বিদেশীদের স্বপ্নের জায়গা সেই নারায়ণগঞ্জ তার পূর্বের জায়গায় ফিরে যাবে। এই নারায়ণগঞ্জ হবে দেশের সকল মানুষের কর্মস্থল। এখানে আরো শিল্প কারখান গড়ে উঠবে। কোন চাঁদাবাজির কারণে, সন্ত্রাসীর কারণে কোন গার্মেন্টস শিল্পকে যাতে বন্ধ করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এসপি হারুন আরো বলেন, আজ পুলিশ বাহিনী প্রতিটি পাড়ায় পাড়ায় একত্রিত হয়েছে। মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তি আসুন আমরা একত্রিত হই। সকল অপশক্তিতে প্রতিহত করি। বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও অপশক্তির স্থান নেই। বাংলাদেশে কোন ধরণের জামাত শিবির কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিলো তাদের কোন স্থান নেই। কারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন মেনে নিতে পারছেনা, কারা এসব মেনে নিতে পারছেনা ওইসব স্বৈরাচারী চক্রান্তকারীদের চিহ্নিত করতে হবে।
মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়ে এসপি হারুন বলেন, আপনারা মুক্তিযোদ্ধাদের একত্রিত হবে। বিভিন্ন পাড়া মহল্লায় খোঁজ নিতে হবে, মজজিদগুলোতে খবর নিতে হবে। কারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প তুলে আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, কারা বিদেশীদের বিনিয়োগ বন্ধ করতে চায় সেগুলো খেয়াল রাখতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে এসপি হারুন বলেন, আপনাকে সঠিক ইতিহাসকে নিজে জানতে হবে এবং আপনার শিশু সন্তানকে জানাতে হবে। তাহলেই শিশুরা সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে। আমাদের দেশ কি ছিলো, কোথায় আমাদের দেশ ধাবিত হচ্ছে, জাতির জনক শেখ মুজিবুর রহমান কি ছিলেন, তিনি আমাদের জন্য কি করেছেন, স্বাধীনতার ইতিহাস আমাদের প্রত্যেককে মন থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক শাহ নিজাম, ছাত্রলীগ নেতা এহসানুল হক নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
