ভারতে দ্বিতীয় দফা ভোটগ্রহণ
হিন্দু-মুসলিম উত্তেজনা বাড়ছে: সিএনএন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৪ মে ২০২৪
টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে লড়ছেন নরেন্দ্র মোদি। তার রাজনৈতিক উত্থানে একটি বিষয় প্রতিফলিত হয় আর সেটি হলো ভারত ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি আত্মবিশ্বাসী এবং পরাশক্তিধর দেশের মর্যাদা পাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। যদিও সেখানে গভীর বিচ্যুতি রয়েছে। তার সময়ে ধর্মীয় নিপীড়ন এবং ইসলামোফোবিয়া তীব্রভাবে বেড়েছে। চলমান নির্বাচনকে ঘিরে হিন্দু-মুসলিম উত্তেজনা আরো বাড়ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ঐ খবরে বলা হয়েছে, অনেকের অভিযোগ বেকারত্বের মতো নীতিগত ইস্যু থেকে সরে প্রধানমন্ত্রী তার হিন্দু-জাতীয়তাবাদী পরিচয় আরো শক্তিশালী করার উপায় হিসেবে সাম্প্রদায়িকতাকে সামনে আনছেন। যা নিয়ে ভারতের সংখ্যালঘুদের মধ্যে, বিশেষ করে ২৩ কোটি মুসলমানের মধ্যে উদ্বেগ রয়েছে। অনেকেই বিশ্বাস করেন না যে, মোদি তাদের দিকে নজর রাখছেন। বরং তারা বলছেন যে, তারা প্রান্তিক হয়ে পড়েছেন কারণ প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী ভারতকে তার দলের একটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্ন পূরণ করেছেন।
‘দ্য স্যাফরন স্টর্ম: ফ্রম বাজপেয়ী টু মোদি’ বইয়ের লেখক সাবা নখভি সিএনএনকে বলেন, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেকে রাজনৈতিক ব্যবস্থার প্রধানের পাশাপাশি একজন প্রধান পুরোহিত হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন। তিনি এমন কিছু করেছেন যা আমাদের সব প্রধানমন্ত্রীর মধ্যে আগে ঘটেনি। তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ব্যক্তিত্বের একটি ‘ধর্মীয় প্রার্থনার প্রথা’ তৈরি করেছেন।
বারানসীর এক দোকানদার আকাশ জসওয়াল সিএনএনকে বলেন, অনেকে মনে করেন মোদিই ঈশ্বর। মোদির মতো প্রধানমন্ত্রী আমাদের আর কখনো হয়নি। তিনি ভারতের জন্য, আমাদের জন্য একটি মহান ত্যাগ স্বীকার করেছেন। আমরা চাই, তিনি চিরদিনের জন্য প্রধানমন্ত্রী হন। বারানসীর বিজেপি নেতা দিলীপ প্যাটেলের মতে, মোদি ভারতের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করেন। তার নেতৃত্বে ভারত আজ শক্তিশালী, সক্ষম এবং আত্মনির্ভর।
২০০২ সালে গুজরাটে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সরকারি পরিসংখ্যান অনুসারে ঐ দাঙ্গায় ১ হাজারের বেশি লোক নিহত হয়েছিল যাদের বেশির ভাগই মুসলিম ছিল। সমালোচকরা মোদিকে সহিংসতার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেন। তবে তিনি দৃঢ়ভাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন। সহিংসতার কয়েক মাস পরে বড় সংখ্যাগরিষ্ঠতায় তিনি পুনর্র্নিবাচিত হন। কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ জাতিকে গভীরভাবে বিভক্ত করেছে, যা আজও টিকে আছে।
এদিকে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে ১৩ রাজ্যের ৮৮টি আসনে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দ্বিতীয় দফার ভোটে একাধিক ‘হেভিওয়েট’ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নিঃসন্দেহে এর মধ্যে প্রথম নাম রাহুল গান্ধীর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন। এই আসনে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কে সুরেন্দ্রনকে। অন্যদিকে সিপিআইয়ের অ্যানি রাজাও রয়েছেন তার বিরুদ্ধে লড়াইয়ে। জোরদার লড়াই হতে পারে এবার কেরালার এই আসনে।
এর আগে, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। সেই পর্বে মোট ২১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি কেন্দ্রে লড়াই হয়। প্রথম দফায় মোট ভোটার ছিল ১৬ কোটি ৬৩ লাখ।
এছাড়া প্রথম দফায় তামিলনাড়–র ৩৯টি, রাজস্থানের ১২টি, উত্তর প্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, উত্তরাখন্ডের ৫টি, মহারাষ্ট্রের ৫টি, আসামের ৫টি, বিহারের ৪টি, পশ্চিমবঙ্গের ৩টি আসনে ভোটগ্রহণ হয়।
এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ে দুই করে আসনে, ছত্রিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পদুচেরি ও জম্মু-কাশ্মিরের একটি করে আসনে প্রার্থীদের মধ্যে লড়াই হয়।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
