হাসিনার জোট নেতারা এখন কোথায়?
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪
শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন হয়ে পড়েছে ১৪ দলীয় জোটের শরিকরা। আওয়ামী লীগের ওপর ভর করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে টিকে থাকা নামসর্বস্ব এই দলগুলোর ভবিষ্যৎ কার্যত এখন অনিশ্চিত। আগামীতে আদৌ কি তারা রাজনীতি এবং ভোটের মাঠে ফিরতে পারবে, নাকি এখানেই থেমে যাবে গন্তব্য-সে নিয়েও চলছে অন্দরমহলে নানান আলোচনা-পর্যালোচনা।
শেখ হাসিনার একটানা সাড়ে ১৫ বছরের শাসনামল এবং তার এর আগের আরও পাঁচ বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীজন ছিল ১৪ দলীয় জোটের শরিক দলগুলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারও। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাদের মতো ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান। এ অবস্থার মধ্যেই এই জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট গ্রেফতার করে পুলিশ। ২৬ আগস্ট পুলিশ উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে জোটের আরেক শীর্ষনেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। ২ সেপ্টেম্বর ১৪ দলীয় জোটের আরেক প্রভাবশালী শীর্ষনেতা জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
জোটের এই তিন শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তারা একাধিকবার বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই-আগস্টে সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দি। দুর্নীতি-লুটপাটের নানা অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি শেখ হাসিনার সরকারের শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বিনাভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি-জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জোটের একাধিক শীর্ষ নেতা হত্যা-অগ্নিসংযোগসহ একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই অবস্থা তাদের সারা দেশের বেশির ভাগ নেতাকর্মীদেরও, তারাও যে যার মতো আত্মগোপনে। জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বুধবার যুগান্তরকে বলেন, বিভিন্ন বৈরী ও প্রতিকূল পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা জাসদের আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাজনীতির ধারায় আগের মতোই জাসদ অবদান রাখবে। তৎকালীন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঐক্য হিসাবে ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট গঠিত হয়। ২৩ দফা অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে জোটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয় ওই বছরের ১৫ জুলাই থেকে। গত ১৯ বছরে নানা টানাপোড়েন এবং ভাঙাগড়া সত্ত্বেও ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগমুহূর্ত পর্যন্ত জোটের শরিক দলের সংখ্যা ছিল আওয়ামী লীগসহ ১২টি। বাকি দলগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, জাতীয় পার্টি-জেপি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল (এমএল), গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-রেজাউর), গণতান্ত্রিক মজদুর পার্টি এবং কমিউনিস্ট কেন্দ্র।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগ নিজেই ধুঁকছে। আচমকা ক্ষমতা হারিয়ে তাদের নিজেদেরই এখন অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তাদের জোটের শরিক দলেও নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। নীতি ও আদর্শের রাজনীতির কথা বললেও পুরোপুরি এসব বিসর্জন দিয়ে যেনতেন উপায়ে ক্ষমতার ভাগীদার হওয়া, মন্ত্রী কিংবা সংসদ সদস্য হওয়া, আওয়ামী লীগ তথা দলটির সভাপতি শেখ হাসিনার যাবতীয় ইচ্ছাকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাওয়াসহ নানা কারণে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো অনেকদিন থেকেই জনবিচ্ছিন্ন। জনমনেও তারা আওয়ামী লীগের দোসর হিসাবেই চিহ্নিত। এ কারণে রাজনীতির মাঠে ফিরে আসা তাদের জন্য কেবল দুরূহই নয়, অসাধ্যও।
খোঁজ নিয়ে জানা গেছে, গণ-অভ্যুত্থান পরবর্তী তিন মাসে এসব দল রাজনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন, নিষ্ক্রিয় এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ লড়াইয়ে ব্যস্ত। শুধু তাই নয়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এরই মধ্যে কোনো কোনো শরিক দলে দেখা দিয়েছে ভাঙন। যদিও এ অবস্থার মধ্যেই কয়েকটি শরিক দল চলমান বিভিন্ন ইস্যুতে বিবৃতি কিংবা ঘরোয়া বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে গণরোষের ভয়ে কোনো দলই নামছে না মাঠের কর্মসূচিতে।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
