হাসপাতালে ডাক্তার-নার্স না পেলে কোনো ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
হাসপাতালে রোগী গিয়ে ডাক্তার, নার্স না পেলে সরকার দায়ীদের কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে আবাসনব্যবস্থা ও গাড়ি বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি রোগীর সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে তিনস্তরের মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। চিকিৎসক, নার্সসহ কর্মচারীদের উপস্থিতি, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। মনিটরিং নেটওয়ার্কের মাধ্যমে সেলগুলো থেকে হাসপাতালগুলোতে প্রতিদিন কঠোর নজরদারি করা হবে।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে অসংক্রামক রোগের বৃদ্ধি, প্রতিকার এবং স্বাস্থ্যখাতে জাপান-বাংলাদেশ সম্ভাব্য সহযোগিতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেসরকারি খাতে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগ শিপ-আইচি মেডিকেল সার্ভিসেস এ সেমিনারের আয়োজন করে।
সংস্থার নির্বাহী চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতা বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রত্যাশা অনুযায়ী দেশের সব গরিব মানুষের মাঝে আগামীতে আরও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি খাতের সব স্টেকহোল্ডারদের সক্রিয় সহযোগিতা কামনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ যেন দেশেই আধুনিক চিকিৎসা পায় সে লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও ইতিবাচক ভূমিকা জনগণ কামনা করে। বেসরকারি হাসপাতালগুলোকে আরও দরিদ্রবান্ধব করে গড়ে তুলতে হবে।
বেসরকারি হাসপাতালের চার্জ ও ডায়াগনস্টিক সেন্টারের খরচ কমানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শুধু ব্যবসা নয়, সেবাও।
দেশ আজ পোলিও ও ধনুষ্টংকারমুক্ত হওয়ার পাশাপাশি নানান সংক্রামক রোগকে জয় করতে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবেলায় বাংলাদেশ সফল। কিন্তু অসংক্রামক রোগ প্রতিরোধে আমাদের আরও কাজ করতে হবে। যদিও গত ১০ বছরে দেশে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউট, ডাইজেস্টিভ হাসপাতাল, নাক-কান-গলা হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল চালু হয়েছে।
জাহিদ মালেক বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এবার প্রত্যেক বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে কিডনি ইউনিট স্থাপনে সরকার হাত দেবে। অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে নতুন আঙ্গিকে সাজানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকে বেশি গুরুত্ব দেবে সরকার।
জাইকার সহযোগিতায় আশুলিয়ায় নির্মাণাধীন আইচি মেডিকেল গ্রুপের উদ্যোগে ৬৫০ শয্যার জাপান ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কাজ এ বছরের শেষে সমাপ্ত হবে বলে আয়োজকরা জানান।
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
