হার্টের রিং বাণিজ্যর পর এবার ভুল চিকিৎসায় দুই মৃত্যুর অভিযোগ
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪
এক রিং পরিয়ে টাকা নেন তিনটার
হার্টের রিং পরানো নিয়ে বাণিজ্যর অভিযোগের পর এবার ভুল চিকিৎসায় পৃথক দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রিং বাণিজ্যর খবরে আলোচনায় আসা ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর এ অভিযোগ তুলেছেন খোদ একই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহীন শাহ্। রমেক হাসপাতালের আলোচিত এই চিকিৎসকের বিরুদ্ধে এ নিয়ে মোট চারটি পৃথক অভিযোগ জমা পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়েছে রমেক হাসপাতালে। তবে সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করেছেন ডা. মাহাবুবুর রহমান।
জানা গেছে, ২০২৩ সালের ৭ নভেম্বর ডা. শাহীন শাহ’র আপন খালু আফজাল হোসেনের (৬৫) হার্টে রিং পরান ডা. মাহাবুবুর রহমান। অপারেশনের কিছু সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়েন আফজাল হোসেন। এই ঘটনার জেরে গত ৭ ডিসেম্বর ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন ডা. শাহীন শাহ। একইভাবে ডা. মাহাবুবুরের বিরুদ্ধে হার্টের রক্তনালীতে রিং পরিয়ে ভুল চিকিৎসা ও অবহেলায় লাল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মারা যাওয়ার লিখিত অভিযোগ করেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গুজাপাড়া গ্রামের ফরিদা বেগম নামের এক নারী। এই দুইটি অভিযোগের কপি রোববার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের হাতে এসেছে। এ নিয়ে ডা. মাহাবুবের বিরুদ্ধে রিং বিক্রি ও অবহেলাজনিত মৃত্যুর মোট চারটি লিখিত অভিযোগ করলেন ভুক্তভোগীরা। অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, রমেক হাসপাতাল, রংপুর সিভিল সার্জন অফিসে ডাকযোগে এবং সরাসরি পাঠানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ তদন্তে গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি।
অভিযোগ উঠেছে, তদন্ত কমিটি গঠিত হলেও ডা. মাহাবুবুর রহমানকে বাঁচাতে মারিয়া হয়ে উঠেছে একটি মহল। স্পর্শকাতর এসব অভিযোগ বিষয় ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা চলছে। এমনকি তদন্ত কমিটিতে কারা আছেন এবং কয়দিনের মধ্যে তদন্ত রিপোর্ট হবে তা গোপন রেখেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। দীর্ঘদিন ধরে ডাক্তার ও নার্সরা ডা. মাহাবুবের বিরুদ্ধে রিং ও অন্যান্য সরঞ্জমাদি বিক্রির অভিযোগ দিলেও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার কোনো ব্যবস্থা নেননি বলেও জানিয়েছে হাসপাতাল সূত্র। এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে।
এমন অভিযোগের রেশ না কাটতেই গত শনিবার (৭ ডিসেম্বর) ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ডা. শাহীন শাহ। লিখিত অভিযোগে তিনি বলেন, ডা. মাহাবুবুর রহমান আমার পূর্ব পরিচিত, ঘনিষ্ঠ ও সহকর্মী হওয়ার বিশ্বাসের জায়গা থেকে তার অধীনে আমার খালুকে ভর্তি করি। ডা. মাহবুবুর রহমান আমার খালুর এনজিওগ্রাম করেন গত ৭ নভেম্বর ২০২৩ তারিখ সকালে। রিং পরানোর সময় ‘আটার্রিপারফোরেশন’ হয়ে গেলে অর্থাৎ হার্টের রক্তনালীতে ফুটা হয়ে গেলে রক্তক্ষরণে আমার খালু ওই দিনই (০৭/১১/২০২৩) কয়েক ঘণ্টা পর মারা যান।
তিনি আরও বলেন, ‘আটার্রিপারফোরেশন’ হয়ে গেলেও ডা. মাহাবুব আমাকে বা মেডিকেলে উপস্থিত আমার খালাকে কিছুই জানাননি বরং তিনি রিং লাগানোর কার্যক্রম বন্ধ করে রেজিস্ট্রার খাতায় ‘ক্যানসেল’ লিখেন এবং ভুল ও অবহেলায় আমার খালুর মৃত্যুর দায় এড়ানোর চেষ্টা করেন। এনজিওগ্রাম ও রিং পরানোয় ভুল ও অবহেলা হওয়ায় আমার খালু মারা যান। কিন্তু পরবর্তীতে একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাহেদ বসুনিয়া স্যারের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে আমার খালুর রক্তনালীতে রিং না পরালেও চলতো।
ডা. মাহাবুবুর রহমানের প্রভাবের কারণে এতদিন অভিযোগ করতে পারেননি উল্লেখ করে শাহীন শাহ আরও বলেন, আমি জেনেছি ডা. মাহাবুবুর রহমান রিং বিক্রির উদ্দেশ্য বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করেন। এমনকি, তিনি অননুমোদিত ভুয়া ডিগ্রি এমডি (কার্ডিওলজি) ব্যবহার করেন।
একইভাবে রোববার (৮ ডিসেম্বর) ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় লাল মিয়ার মৃত্যু হয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন ফরিদা বেগম নামের এক নারী। তিনি লিখিত অভিযোগে বলেন, গত ২৭ নভেম্বর ডা. মাহাবুবুর রহমান তার স্বামী লাল মিয়ার এনজিওগ্রাম করেন এবং তাকে না জানিয়েই অপারেশন করে হার্টের রক্তনালীতে রিং পরান। অপারেশনের চারদিন পর গত ১ ডিসেম্বর ডা. মাহাবুবুর রহমানের অধীনে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান লাল মিয়া।
দু’টি গরু ও মানুষের কাছে টাকা চেয়ে চিকিৎসার টাকা সংগ্রহ করেছিলেন উল্লেখ করে ফরিদা বলেন, আমার স্বামীর শারীরিক অবস্থা রিং লাগানোর মতো ভালো ছিল না। তবু ডা. মাহবুবুর রহমান রিং লাগিয়ে দেন। তার ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আমার স্বামী মারা গেছেন।
এর আগে ডা. মাহাবুবুর রহমানের রিং বাণিজ্যর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে অভিযোগ করেন মো. মশিউর রহমান ও আতোয়ার রহমান নামের দুই ভুক্তভোগী। আতোয়ার রহমান অভিযোগ করেন, ডা. মাহাবুবুর তিনটি রিং লাগানোর কথা বলে তিন লক্ষ বিশ হাজার টাকা নিয়েছেন কিন্তু রিং লাগিয়েছেন একটি। বিষ্ময়কর ব্যাপার হচ্ছে অভিযোগ হওয়ার পর নিজেকে বাঁচাতে মাহাবুবুর রহমান হাসপাতালের কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার খাতায় একটি রিং এর স্টিকারের পাশে জালিয়াতি করে আরেকটি রিং পরানোর স্টিকার বসিয়েছেন যাতে মনে হয় তিনি দুটি রিং পরিয়েছেন। বর্তমান রেজিস্ট্রার খাতার কপি ও আগের কপি সাংবাদিকদের হাতে এসেছে।
রংপুরের গঙ্গাচড়ার আরেক ভুক্তভোগীর ছেলে মো. মশিউর রহমান তার অভিযোগপত্রে জানান, পেটে ব্যথা হলে গত ১১ সেপ্টেম্বর তার মাকে নিয়ে ডা. মাহাবুবুর রহমানের কাছে গেলে তিনি এনজিওগ্রাম করাতে বলেন। গত ১৮ সেপ্টেম্বর তিনি এনজিওগ্রাম করেন এবং বলেন যে, তার মায়ের হার্টের রক্তনালিতে ৭৫ শতাংশ ব্লক আছে। তাকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে রিং (স্টেন্ট) পরাতে হবে। বিষয়টি সন্দেহ হলে ঢাকা ন্যাশন্যাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. বদিউজ্জামানকে এনজিওগ্রামের সিডি (রেজি নম্বর ১২৫২২/৩২) দেখালে তিনি জানান, তার মায়ের হার্টে কোনো ধরনের ব্লক নেই।
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
