হারতে হারতে বিব্রতকর রেকর্ড কোহলির
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
মৌসুম শুরুর আগে জানিয়েছিলেন শিরোপা জেতার ক্ষুধার কথা। আগের ১১ মৌসুমে একবারও চ্যাম্পিয়ন হতে না পারায়, চলতি আসরে শিরোপা জয়কেই একমাত্র লক্ষ্য হিসেবে ঠিক করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
কিন্তু কিসের কী! এবার যেনো হতাশার মিছিলে আগের আসরগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি কোহলির দল। সবকয়টি ম্যাচে হেরে পড়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে।
ব্যাঙ্গালুরুর পাঁচ হারের সবশেষটি শুক্রবার রাতে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। যে ম্যাচে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও আন্দ্রে রাসেল নামক সাইক্লোনের কাছে হেরে গিয়েছে ব্যাঙ্গালুরু। এ ম্যাচে হারের মধ্য দিয়ে আইপিএলে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়লেন কোহলি।
অথচ চলতি আসর শুরুর আগে আইপিএলে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা ছিলো বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলা রবিন উথাপ্পার দখলে। তিনি হেরেছিলেন ৮৪ ম্যাচে। কোহলি টুর্নামেন্ট শুরু করেছিলেন ৮১ হার দিয়ে।
শুক্রবারের ম্যাচের আগপর্যন্ত ৩ ম্যাচ খেলে ১টিতে হেরেছিল কলকাতা। ফলে উথাপ্পার পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ৮৫তে। অন্যদিকে টানা ৪ ম্যাচ হারায় কোহলিও চলে আসেন উথাপ্পার সমান্তরালে। তাই শুক্রবারের ম্যাচটি কলকাতা হারলে উথাপ্পার পরাজয়ই হয়ে যেত ৮৬টি, রেকর্ডের হাত থেকে বাঁচতেন কোহলি।
কিন্তু তা হয়নি। ব্যাট হাতে এক জোড়া রেকর্ডের পরেও জয় পাননি কোহলি। রাসেলের ১৩ বলে ৪৮ রানের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গড়েছেন আইপিএলে সর্বোচ্চ ৮৬ ম্যাচ হারের রেকর্ড।
টুর্নামেন্টের শুরু থেকে খুব একটা রান পাচ্ছিলেন না কোহলি। প্রথম ৪ ম্যাচে তার ইনিংসগুলো ছিলো যথাক্রমে ৬, ৪৬, ৩ ও ২৩। শুক্রবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন ৪৯ বলে ৮৪ রানের ঝকঝকে এক ইনিংস।
এই ইনিংস খেলার পথে ৫০তম রানটি নেয়ার সময় সুরেশ রায়নার ৫০৮৬ রানের রেকর্ড টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নেন কোহলি। এছাড়াও একই ইনিংসে ১৭তম রান নেয়ার সময় বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
তার আগে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার এবং সুরেশ রায়না টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রান করার কৃতিত্ব দেখিয়েছেন। একই ইনিংসে এমন দুটি মাইলফলক স্পর্শ করেও দিনের শেষে আর হাসিমুখ রাখতে পারেননি কোহলি। টানা পঞ্চম হারে গড়েছেন পরাজয়ের রেকর্ড।
আইপিএলে সর্বোচ্চ পরাজয়ের সাক্ষী যারা
১. বিরাট কোহলি- ১৬৮ ম্যাচে ৮৬ হার
২. রবিন উথাপ্পা- ১৬৯ ম্যাচে ৮৫ হার
৩. রোহিত শর্মা- ১৭৭ ম্যাচে ৮১ হার
৪. দীনেশ কার্তিক- ১৭২ ম্যাচে ৭৯ হার
৫. এবি ডি ভিলিয়ার্স- ১৪৬ ম্যাচে ৭৫ হার
অমিত মিশ্র- ১৩৮ ম্যাচে ৭৫ হার
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
