হজে বিশ্বনবী (সা.) এর পঠিত তালবিয়া ও দোয়া
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
সামর্থবান প্রত্যেক মুমিন বান্দার জন্য অতি তাড়াতাড়ি হজ সম্পন্ন করা জরুরি। কারণ মুমিন বান্দাকে দ্রুততম সময়ে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার সান্নিধ্যে পৌঁছে দেয়ার অন্যতম ইবাদত হচ্ছে ‘হজ’।
হজ যেমন মুমিন বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌছে দেয় তেমনি হজ মুসলিম উম্মাহকে এক পোশাক তথা ইহরামের সাদা পোশাকে আল্লাহর হুকুম পালনে তারই পথে কাজ করার জন্য ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত করে দেয়।
তাইতো মুমিন বান্দাকে সঠিক আক্বিদা বিশ্বাস, সঠিক পদ্ধতি ও একনিষ্ঠ নিয়তের মাধ্যমে হজ সম্পাদন করতে হবে। থাকতে হবে নির্ভেজাল ও শিরকমুক্ত।
হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই পালন করতে হবে হজের যাবতীয় কার্যাদি। তাই হজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঠিত তালবিয়া ও দোয়া পড়া মুমিন উম্মাহর জন্য একান্ত আবশ্যক। আর তা তুলে ধরা হলো-
বিশ্বনবির তালবিয়া: ইহরাম বাঁধার পর থেকে কাবা শরিফে পৌছা পর্যন্ত ইহরামের নিষিদ্ধ বস্তুসমূহ থেকে বিরত থাকা এবং হালাল হওয়ার আগ পর্যন্ত পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা নিম্নস্বরে তালবিয়া পড়বেন-
لَبَّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لاَ شَرِيْكَ لَكَ
উচ্চারণ : ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’
অর্থ : ‘আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত, আমি হাজির; তোমার কোনো অংশীদার নেই; আমি উপস্থিত, নিশ্চয় যাবতীয় প্রশংসা; অনুগ্রহ ও সম্রাজ্য সবই তোমার, তোমার কোনো অংশীদার নেই।’ (মুয়াত্তা, তিরমিজি)।
মনে রাখতে হবে: এটি বিশ্বনবীর তালবিয়া, জাহেলি যুগে আরবরা তাওয়াফের সময় শিরকি তালবিয়া পড়তো। আবার ইসলামি চিন্তাবিদদের মতো, বিশ্বনবী পঠিত তালবিয়া ছাড়া বাড়িয়ে কিংবা কমিয়ে তালবিয়া পড়ার ব্যাপারে বিভিন্ন মতভেদ উপস্থাপন করেছেন।
তাই তালবিয়া পড়ার ক্ষেত্রে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালবিয়া পড়তেন তা পড়াই সর্বোত্তম। এতে বাড়ানোর কিংবা কমানোর কোনো প্রয়োজন নেই।
তালবিয়ার পর বিশ্বনবীর দোয়া: তালবিয়া পড়ার পর জান্নাতের কামনা ও জাহান্নাম থেকে আশ্রয় লাভে সহিহ হাদিসে বর্ণিত দোয়া পড়া যাবে। হাদিসে এসেছে-
اَللَّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْجَنَّةَ وَ اَعُوْذُبِكَ مِنْ النَّارِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউজুবিকা মিনান নার।’
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি।’ (আবু দাউদ, ইবনে হিব্বান)।
অথবা-
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبادَكَ
উচ্চারণ : ‘রাব্বি ক্বিনি আজাবাকা ইয়াওমা তাবআছু ইবাদাক।’
অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার আজাব থেকে আমাকে বাঁচাও; যেদিন তোমার বান্দাদের তুমি পুনরুত্থান ঘটাবে।’ (মুসলিম, মিশকাত)।
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সব হজ পালনকারীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পঠিত তালবিয়া ও দোয়া পড়ার তাওফিক দান করুন। তালবিয়ায় শব্দ বাড়ানো কিংবা কমানো থেকে বিরত থেকে হাদিসে বর্ণিত সহিহ দোয়াগুলোর মাধ্যমে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
