সড়ক ভাড়া দিয়ে কোটি টাকা চাঁদাবাজি যুবলীগ নেতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪
রাজধানীর মোহাম্মদপুর রিং রোড প্রধান সড়ক ও ফুটপাতের একাংশ দখল সড়ক ভাড়া দিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন স্থানীয় যুবলীগ নেতা শাহরুখ জাহান পাপ্পু। তিনি ঢাকা মহানগর উত্তর আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
জানা যায়, মোহাম্মদপুর রিং রোডের কৃষি মার্কেটের পাশে প্রিন্স বাজারের সামনের সড়কটি তিনি দখল করেছেন। প্রিন্স বাজার থেকে শুরু করে শিয়া মসজিদ পর্যন্ত পুরো সড়কটি দখল করে দোকানের সাইজ হিসেবে ভাড়া দিয়েছেন যুবলীগের এ নেতা। যেখানে সড়কটি দখল করে সড়কের ওপর প্রায় তিনশর অধিক দোকান গড়ে উঠেছে। সড়ক দখল করে বসা এসব দোকান থেকে প্রতিদিন দোকান ভাড়া বাবদ ৯০ হাজার টাকা ও বিদ্যুৎ বিল বাবদ ৩০ হাজার টাকা চাঁদা তোলা হয়। পাশাপাশি পুলিশের নামে প্রতি মাসে ৪ লাখ ৫০ হাজার টাকা চাঁদা তোলে এই চক্রটি।
এ ছাড়া সড়কের ওপর দোকান বসাতে হলে অগ্রিম বাবদ এককালীন চাঁদা হিসেবে প্রতি দোকান মালিকের কাছ থেকে নেওয়া হয়েছে ৩০-৫০ হাজার টাকা। শুধু অগ্রিম বাবদ এই চাঁদাবাজির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ— রিং রোডের ব্যস্ততম এই সড়ককে চাঁদাবাজ চক্রটি চাঁদাবাজির জন্য বেছে নিয়েছে। কারণ এই সড়কে প্রতিদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরিজীবীসহ নানা পেশার কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে বিকাল হলেই পুরো এলাকাজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। যানজটের কবলে পড়ে সাধারণ বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সড়ক ও ফুটপাত দখল করে এসব দোকান বসানোর কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চাকরিজীবী নারীদের প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হতে হয়। সড়ক দখল করে সাধারণ মানুষের ভোগান্তি হওয়ার পরও পুলিশকে কখনো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি বলেও স্থানীয়রা অভিযোগ করেন।
সূত্র জানায়, মোহাম্মদপুরের রিং রোড কৃষি মার্কেটের পাশে প্রিন্স বাজারের সামনের সড়কটি দখল করে শিয়া মসজিদ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে স্থানীয় যুবলীগ নেতা শাহরুখ জাহান পাপ্পু দোকানপাট বসিয়েছেন। এ সড়কটি দখল করে তিনশ ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে। যে দোকানগুলো থেকে প্রতিদিন ভাড়া তুলতে রাসেল নামে একজনকে লাইনম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুবলীগ নেতা পাপ্পুর নির্দেশে লাইনম্যান রাসেল প্রতি দোকান থেকে দৈনিক ৩০০ টাকা লাইন ভাড়া তুলেন, যা লাইন থেকে দৈনিক ভাড়া বাবদ ৯০ হাজার টাকা তোলা হয়। সে হিসাবে প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ ২৭ লাখ টাকা চাঁদা তোলা হয়।
এ ছাড়া সন্ধ্যার পর দোকানগুলোতে আলো জ্বালানোর জন্য লাইট ব্যবহার করা হয়, যা প্রতি দোকান থেকে ডিপিডিসির নামে বিদ্যুৎ বিল বাবদ প্রতিদিন ১০০ টাকা করে তোলা হয়, যা বিদ্যুৎ বিল বাবদ দোকানগুলো থেকে প্রতিদিন ৩০ হাজার করে মাস শেষে ৯ লাখ টাকা চাঁদা তোলে চক্রটি। প্রতি মাসে পুলিশের নামে লাইন চার্জ হিসেবে প্রতি দোকান থেকে মাসিক ১৫০০ টাকা ভাড়া তোলা হয়, যা প্রতি মাসে শুধু পুলিশের নামে ৪ লাখ ৫০ হাজার টাকা চাঁদা তোলে। পাশাপাশি দোকান বসাতে হলে এককালীন অগ্রিম বাবদ দোকানপ্রতি দিতে হয় ৩০-৫০ হাজার টাকা। সেই হিসাবে তিনশ দোকান থেকে এককালীন ১ কোটি ৫০ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে চক্রটি।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন দোকানদার বলেন, আমরা এখানে দোকান বসিয়ে অনেক সময় বাড়ি থেকে টাকা এনে ভর্তুকি দিতে হয়। প্রতিদিন লাইন বাবদ এক খরচ, বিদ্যুৎ বাবদ আরেক খরচ, সিটি করপোরেশন ও পুলিশ বাবদ খরচ। এভাবে প্রতিদিন প্রায় তিনশ থেকে শুরু করে ৬শ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। যখন পুলিশ এসে দোকানপাট তুলে দেয়, এর সপর আবার খরচের খাতা বেড়ে যায়। এর পর শুরু হয় আমাদের চুষে নেওয়ার নতুন কৌশল। তখন লাইনম্যান পুলিশকে বাড়িয়ে দিতে হবে বলে এককালীন ১ হাজার থেকে ৩ হাজার টাকাও আদায় করে আমাদের থেকে। দোকান বসাতে গেলে অগ্রিম ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা চাঁদা তো আছেই। এখানে কেউ দোকান বসাতে এলে তাকে চাঁদাবাজ চক্রের সদস্যরা চুষে খায় প্রতিদিন।
সড়ক ও ফুটপাত দখল করে ভাড়া দেওয়ার বিষয়ে যুবলীগ নেতা শাহরুখ জাহান পাপ্পুর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল ও মেসেজ পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ডিএমপি তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, সড়কে সব ধরনের যানজট এড়াতে আমরা প্রতিদিন বিকালে আমাদের ক্রাইম জোনের সহায়তায় কাজ করছি। বিশেষ করে, সড়ক ও ফুটপাত দখল করে যারা দোকানপাট বসায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি প্রতিনিয়ত। এ ছাড়া আমাদের পাশাপাশি সিটি করপোরেশন যদি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে তা হলে পুরো এলাকাজুড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত থাকবে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
