স্যালুট ফায়ার ফাইটার
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
প্রতি বছরের মতোই নানা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হবে একুশের রাত। স্বর্গীয় ভালোবাসা ও শ্রদ্ধা বুকে নিয়ে কোটি কোটি বাঙালি প্রস্তুত শহীদদের সম্মান জানাতে। ফাগুনের শিশির ভেজা ওই শীতল রাতে ছোট ছোট শিশুরা নানা রঙের ফুল হাতে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে প্রতীক্ষা করছে। তখনই ঢাকার চকবাজারের চুরিহাট্টায় দেখা দিল ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ড।
এর শুরু একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে। চোখের পলকে নিষ্ঠুর-সুন্দর লাল-কমলা নারকীয় আগুন গ্রাস করে নিল ওয়াহেদ ম্যানশন। পরের কয়েক মূহুর্তে আশপাশের আরো ৪টি ভবন। এর প্রতিটি ভবনই ৫ থেকে ৬ তলা।
এই পৈশাচিত শক্তির বিরুদ্ধে অদম্য সাহস বুকে নিয়ে মানবতার সেবায় সবার আগে এগিয়ে এলো ফায়ার ফাইটাররা। সোজা বাংলায় যাদের বলা হয় দমকল কর্মী। ঐতিহাসিক শোকের রাতে আবারো শোকে কাতর হলো পুরো দেশ। চুরিহাট্টার আগুনে এরই মধ্যে কেড়ে নিয়েছে ৬৭ জনের প্রাণ।
আমরা সবাই খবর পড়েছি বা দেখেছি, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩৭টি ইউনিট এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। খুব বেশি হলে এতে কর্মী সংখ্যা উঠে আসে। তবে, কেউ কি লিখেছে বা বলেছে, এ নারকীয় আগুনের সঙ্গে জীবন বাজি রেখে যুদ্ধ করছেন আমাদের সূর্যসন্তান এই ফায়ার ফাইটাররা। যাদের কোন ভয় যেন নেই, বিকারহীনভাবে আগুন মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ছে আগুনেরই মাঝে। এর মধ্যে রয়েছে যন্ত্রপাতির স্বল্পতাসহ বিভিন্ন প্রতিকূলতা।
ওই এলাকায় কোন কোন জায়গায় গাড়ি ঢুকতেই পারে না-এতো সরু রাস্তা। বাংলার এই দামাল ছেলেদের মহান সেবার নিদর্শন রিপোর্টিং এর সুবাদে নিজে প্রত্যক্ষ করেছি বেশ কয়েকবারই। তাজরিন, রানাপ্লাজা, নিমতলী ও সর্বশেষ চুরিহাট্টায়। ফায়ার ফাইটারদের স্যালুট।
ভাবনা আসতেই পারে, কতো বড় মন হলে একজন ফায়ার ফাইটার হওয়া য়ায়। একজন কর্মী থেকে বাহিনী প্রধান পর্যন্ত সবাইকে খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছি চকবাজার ট্রাজেডির সময়। একদিকে সুমধুর আজানের ধ্বনি বাতাসে ছড়িয়ে যাচ্ছে। একইসঙ্গে কামানের মত বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে গ্যাস সিলিন্ডার বা কোন কেমিকেল ড্রাম। লেলিহান অগ্নিশিখার কাছে সূর্য় তখন যেন ম্লান মনে হচ্ছিল।
চুরিহাট্টা জনপদে দিনের শুরুটা হয়েছে ভয়াবহ প্রাণ কেড়ে নেয়া ওই তাণ্ডবের মধ্য দিয়ে। অথচ সেই রাত পৌনে ১১টা থেকে নিরলস-নির্বিকারভাবে কাজ করেছেন ফায়ার ফাইটাররা। যত বেশি জীবন-সম্পদ রক্ষা করা যায় সে চেষ্টায় হাতের মুঠোয় জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আগুন মোকাবিলায়। তারা কিছুতেই যেন হার মানবে না। হয়তো বা নিজে দগ্ধ বা মরেও যেতে পারে- এসব কিছুকেই তারা পরোয়া করেন না।
তবে, অনেকেই বলতে পারেন- এটাই তাদের কাজ। বিশেষ করে আপনি (ফায়ার ফাইটার) যখন জানেন, কি করতে যাচ্ছেন। শুধু কেমিকেল নয়, কেমিকেল গোডাউন বা কারখানায় আগুন লাগলে তা কত ভয়াবহ তা জেনেও আপনি সেই নারকীয় তাণ্ডব থেকে মানবতাকে-মানুষকে বাচাঁতে ঝাঁপিয়ে পড়ছেন। রয়েছে পানির স্বল্পতা, গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না, নেই কেমিকেলসৃষ্ট আগুন নেভাতে বিশেষ ফোম (ফেনা জাতীয় এক ধরনের অগ্নিনির্বাপক কেমিক্যাল)।
অন্যদিকে আশ্চর্যের বিষয়, দেশে এতগুলি ভয়াবহ ঘটনার পরও দমকল বাহিনীর আগুন নেভাতে বিশেষভাবে নির্মিত হেলিকপ্টার নেই। যদিও বিমান বাহিনী চকসহ আগের দুটি (এটিএন ও বসুন্ধরা সিটি শপিং মল) আগুনের ঘটনায় সাহায্য করেছে। তবে এবারই প্রথম রাতে অপারেশন চালাতে হয় বলে জানান ওই রাতে দায়িত্বরত বিমান বাহিনীর এয়ার কমোডর জাহিদ হাসান।
এদিকে এতো ঝুঁকির পরও প্রতিটি দুর্যোগে সফল হয়েছে, আগুনকে বসে এনেছে ফায়ার সার্ভিস। অধিক মাত্রায় জানমালের ক্ষতি থেকে রক্ষা করেছে। চুরিহাট্টায় আমার সামনেই এক কর্মী অসুস্থ হয়ে পড়লেন।
আর বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ এক অসাধারণ মানুষ। খুব সখ্যতা না থাকলেও দেখছি-জানছি বেশ কয়েক বছর। প্রতিটি দুর্যোগে অক্লান্ত পরিশ্রম করেও হাসিমুখে গণম্যাধ্যম কর্মীদের তথ্য দিচ্ছেন। কর্মীদের সমস্য শুনছেন, সমাধান বাতলে দিচ্ছেন। আবার উচ্চ পদস্থ বলে আগুন থেকে দূরেও নেই। যখন কাটারা মসজিদের সিড়িতে ক্লন্তিতে হেলান দিয়ে একটু বসেছেন জিরিয়ে নিতে, তখনো উনি জানেন, বিশাল একটি বোমার উপর বসে আছেন তিনি। তখনও দ্রিম দ্রিম শব্দে ফাটছে কেমিক্যাল ক্যনিস্টার বা সিলিন্ডার। তখনো নির্দেশ নিতে বা তথ্য জানাতে আসা কর্মকর্তা-কর্মচারীদের সাহস দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তথ্য জানাচ্ছেন সংবাদকর্মীকে।
এসব মানুষদের কথা আমরা কেউই বিস্তারিত লিখিনি বা জানাইনি। তাই মনে একটা তাগিদ ছিল। তারাও মানুষ, তাদেরও স্ত্রী-সন্তান ও স্বজন রয়েছে। তারপরও তারা একটু ব্যতিক্রমী বড় মাপের মানুষ। আলাদাভাবে একটু ধন্যবাদ দিলে কি ছোট হয়ে যাই আমরা!
এভাবেই ফায়ার ফাইটার নামের দেবদূতরা চুরিহাট্টার মতো ধ্বংসাত্মক আগুনসহ বড় বড় দুর্যোগে বরাবরই আমাদের পাশে এসে দাঁড়ান। এদের মন-দিল কি হিরে দিয়ে বাঁধানো! বড়ই কঠিন এক প্রশ্ন, এইসব মানুষ মানবতার জন্য খুবই মূল্যবান।
ওই রাতে বলা যায় একটু দেরিতেই পৌঁছেন আরেক মানবতার সেবায় কাজ করা ব্যক্তি, ফায়ারের পরিচালক (অপারেশন) মেজর সাকিল। তিনি উত্তরা থেকে আসেন। হাতে হেলমেট। দেখে মনে হলো আসার সময় গাড়িতে বসেই ড্রেস পড়েছেন। ড্রেস পড়ার সময়টুকুও নষ্ট করেননি। এসেইে ঝাঁপিয়ে পড়েন এই মহাশক্তির আগুনকে বশে আনতে। দীর্ঘ ১২ ঘন্টার অবর্ণনীয় কষ্টের পর সহকর্মীদের নিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
চুরিহাট্টায় আরো অনেক ঘন্টা পর নির্বাপণ কাজ সম্পূর্ণ শেষ করে আক্রান্ত এই মানুষগুলোকে নিরাপদ করা হয়। এতে স্থানীয় অনেকেই সাহায্য করেছেন। দুর্যোগে বাঙালি সব সময়ই এক হয়ে লড়াই করে। কিন্তু এসব দৈব দুর্যোগে প্রধান কাজটি করে ফায়ার ফাইটার নামের সোনার ছেলেরা। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের আন্তরিক ভালবাসা। সালাম ফায়ারম্যান!
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
