স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
নিজ নিজ ক্ষেত্রে সবাইকে যোদ্ধা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন আমি, আপনি, সবাই যোদ্ধা। মন্ত্রী হিসেবে আমার লড়াই স্বাস্থ্য খাতে সুচিকিৎসা ও সুশাসন নিশ্চিত করা। চিকিৎসকরা সহযোগিতা করলে এই কাজ সহজ হয়ে যায়।
সোমবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রিন্সিপাল এ বি এম মাকসুদুল আলম, হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ূয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার লক্ষ্য এক ও অভিন্ন। আমাদের স্বাস্থ্যখাতে বাজেট সীমিত। এই বাজেটের যাতে অপচয় না হয়, বেশিও না থাকে, খরুচে হিসেবি থেকে কাজ করতে হবে। অন্য মন্ত্রী এমপিরা হাসপাতালে এলে যেন ভাল বলেন, রোগীরা যেন সঠিক চিকিৎসা ও সেবা পান সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, সে সম্মান রক্ষা ও সুসংহত করতে হবে। আর সেজন্য যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

মন্ত্রী বলেন, আমরা মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলাম ম্যানেজার, আমরা ম্যানেজ করবো যা দরকার। কিন্তু কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে।
পরিচ্ছন্নতা ও সেবার মানে সোহরাওয়ার্দী হাসপাতালের প্রশংসা করে মন্ত্রী বলেন, হাসপাতালের পরিচালক, চিকিৎসক, আমি প্রতিমন্ত্রী বললেই এই হাসপাতাল ভাল বলা যাবে না, যদি রোগী ও তাদের স্বজনরা যারা এখানে সেবা নিতে এসেছেন তারা ভাল না বলেন। ভাল লেগেছে রোগীরা হাসপাতালের পরিবেশ চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন। তবে নার্সের সংখ্যা ও টয়লেট নিয়ে আপত্তি আছে। সেটা আপনারা দেখবেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা ও রোগীদের তথ্য সফ্টওয়্যার ডাটাবেইজে সংরক্ষণ সিস্টেমের প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, সব সময় ঘাড় ধরে কাজ করানো কিংবা কাউকে সংশোধন করা যায় না। এই জন্য সুপারভিশন, মনিটরিং বাড়াতে হবে। কেউ অলস হলে, কাজে আসতে দেরি করলে কথা বলুন, নজরদারিতে রাখুন, তাগাদা দেন, দেখবেন সংশোধন হয়ে গেছে।
অনুষ্ঠানের শুরুতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ূয়া বিভিন্ন দাবি দাওযা উত্থাপন করেন।
এরমধ্যে রয়েছে- এক্সটেনশন ভবনের লজিস্টিক সাপোর্ট, ক্যানসার বিভাগে রেডিও থেরাপি মেশিন স্থাপন, আইসিইউ ১০ শয্যা থেকে বাড়িয়ে ২০ শয্যা করা, ডায়ালাইসিস ইউনিটকে ১০ থেকে বাড়িয়ে ২০ শয্যা করা। এসময় উত্থাপিত দাবি দাওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের কথা জানান মন্ত্রী।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
