স্বাধীনতার ৪৭ বছর পর নারায়ণগঞ্জবাসীর দাবি পূরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রিত্বের স্বাদ পাননি। আওয়ামীলীগ এই নিয়ে পাঁচ বার ক্ষমতায়। টানা তৃতীয়বারের মতো দলটি ক্ষমতায় আসাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ছিলো মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কাউকে চাই। দীর্ঘদিন পর নারায়ণঞ্জ জেলা থেকে পূর্ণমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বস্ত্র ও পাট মন্ত্রাণলায়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। আগামীকাল সোমবার শপথ নেবেন তিনি। স্বাধীনতার ৪৭ বছর পর মন্ত্রী পাওয়াতে আনন্দিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের একটি তালিকা প্রকাশ করেন। এ তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।
ঘোষণার পর থেকেই আনন্দিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন ভাবে নেতাকর্মীরা সকলেই অভিনন্দন জানাচ্ছেন নতুন এই মন্ত্রীকে। এ বিষয়ে মুঠোফোনে জেলা, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করলে তারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমি খবর পাবার সাথে সাথেই নতুন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি। নারায়ণগঞ্জের কেউ মন্ত্রিত্বের স্বাদ পেলো তাও আবার আমার এলাকার এমপি, খুশি তো হবোই। এটা নারায়ণগঞ্জের জন্য খুশির সংবাদ।’
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু গোলাম দস্তগীর গাজীকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আনন্দিত ও খুশি। স্বাধীনতার পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোন মন্ত্রী আসে নাই। এবার আমাদের বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী করাতে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত। আমরা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘গাজী সাহেব মন্ত্রিত্ব পেয়েছেন এটা আমাদের জন্য খুশির সংবাদ। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ইতিহাসে এটা গর্বের বিষয়।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘গাজী সাহেবের মন্ত্রিত্ব পাওয়ায় মহানগর আওয়ামী লীগ সকলেই আনন্দিত। আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।’
মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বলেন, ‘আমি ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছি। গোলাম দস্তগীর গাজী একজন ভালো মানুষ। তার মন্ত্রিত্ব পাওয়ায় আমি ব্যক্তিগতভাবেও অনেক খুশি। ভালো লাগছে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ থেকে কেউ পূর্ণ মন্ত্রীর পদ পেয়েছেন।’
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, ‘গাজী সাহেবের মন্ত্রিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। তার মন্ত্রিত্ব পাওয়ার আমরা সহ সকল নারায়ণগঞ্জবাসী খুবই আনন্দিত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি মহানগর যুবলীগের পক্ষ থেকে বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সাহেবকে অভিনন্দন জানাই।’
প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। তাদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রি হিসেবে শপথ নিবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
