স্বপ্নের সেতু খুলবে ২০২০ সালে
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯
পদ্মা সেতু নির্মাণ একসময় বাংলাদেশের জন্য শুধু স্বপ্ন থাকলেও সেটি এখন বাস্তব। এরই মধ্যে শেষ হয়েছে সেতুর ৭০ ভাগ কাজ। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল করতে পারবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
গেল শনিবার ১৫ ও ১৬ নম্বর খুঁটির ওপর বসেছে ১৪ তম স্প্যান। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। এরই মধ্যে সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পাইল ডাইভিংও শেষ হয়েছে।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর প্রথম স্প্যান। এই স্প্যান বসানোর পরেই দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান।
অন্যদিকে তৃতীয় স্প্যান বসানো হয় গত বছরের ১১ মার্চ। একই বছরের ১৩ মে চতুর্থ, ২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়। এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি বসানো হয় ষষ্ঠ স্প্যান। সবশেষ শনিবার সেতুর ওপর বসানো হয়েছে ১৪ তম স্প্যান।
প্রকল্প সুত্রে জানা গেছে, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে এরই মধ্যে ২৯টি পিলার তৈরি সম্পন্ন করা হয়েছে। এখন দ্রুতই একের পর এক বসে যাবে স্প্যান।
এ বিষয়ে সেতুর একজন প্রকৌশলী ডেইলি বাংলাদেশকে বলেন, এ পর্যন্ত ১৪টি স্প্যান বসলেও খুব শিগগিরই আরো কয়েকটি স্প্যান বসতে যাচ্ছে। পিলার ও স্প্যান প্রস্তুত রয়েছে। শুধু বসানো বাকি।
জানা যায়, পদ্মা সেতুতে বসবে ৪১টি স্প্যান। এরই মধ্যে ২৪টি স্প্যান দেশে এসেছে। এর মধ্যে বসানো হয়েছে ১৪টি স্প্যান। ৮টি স্প্যান রয়েছে মাওয়া কনস্ট্রকশন ইয়ার্ডে। নদী তীরে প্ল্যাটফর্ম তৈরি করে রাখা হয়েছে বাকি দুটি স্প্যান। এছাড়াও চীন থেকে আরো স্প্যান এখন মাওয়ার পথে রয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ। সেতু নিয়ে আর কোনো জটিলতা নেই।
তিনি আরো বলেন, সেতু নির্মাণকাজে বাধা নেই। সয়েল কন্ডিশন খারাপ থাকায় এক সময় অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এখন সব বাধা কেটেছে। সেতুর সার্বিক অগ্রগতিতে সন্তুষ্ট বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে পদ্মা নদীর ওপর হচ্ছে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। এছাড়া ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে।
পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। এছাড়া এ অঞ্চলে বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড। এ সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি দেড় শতাংশ বেড়ে যাবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
