স্পট ফিক্সিং কাণ্ড আগেই জানতেন, দাবি আফ্রিদির
প্রকাশিত: ৫ মে ২০১৯
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ একের পর এক বোমা ফাটাচ্ছেন। নিজের ঠিক বয়স, গৌতম গম্ভীর ও জাভেদ মিয়াঁদাদ সম্পর্কে মূল্যায়নের পরে এবার ম্যাচ ফিক্সিং কাণ্ড নিয়েও ঝড় তুলেছে আফ্রিদির আত্মজীবনী।
যে বইতে তিনি লিখেছেন, ২০১০ সালে পাকিস্তান ক্রিকেটে ‘স্পট ফিক্সিং’ কাণ্ডের অনেক আগেই তিনি ধরতে পেরেছিলেন ক্রিকেটার ও জুয়াড়িদের মধ্যে এসএমএস আদানপ্রদান চলছে। যা প্রমাণসহ তৎকালীন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসকে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
কেন তার কথা তখন শোনা হয়নি? আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, ‘‘টিম ম্যানেজমেন্ট তখন কোন গুরুত্ব দেয়নি বিষয়টিকে। চূড়ান্ত বিভ্রান্ত হয়ে ধীরে চলার নীতি নিয়েছিল। হয়তো, টিম ম্যানেজমেন্ট বিষয়টি শুনে খুব ভয় পেয়ে থাকতে পারে। নয়তো, ওই ঘটনায় দোষী সাব্যস্ত সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফের উপর বেশি নির্ভর করছিল ভবিষ্যতের জন্য। সত্যি কারণটা কী, তা জানা নেই।’’
আফ্রিদি আরও জানিয়েছেন, ২০১০ সালের জুন মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হয়েছিল। সেখানেই জানতে পারেন, জুয়াড়ি মজহর মজিদ ও সালমান বাটের মধ্যে নিয়মিত এসএমএস আদানপ্রদান হচ্ছে। সেই মোবাইল বার্তা তিনি দেখেছিলেন বলেও দাবি আফ্রিদির।
আফ্রিদি লিখেছেন, ‘‘মজিদ ও সালমানের এসএমএস দেখতে পেয়েছিলাম শ্রীলঙ্কার সমুদ্র সৈকতে একটি বাচ্চা ও মোবাইল ফোন সারান, এমন এক ব্যক্তির সৌজন্যে।’’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘‘মজহর মজিদ পরিবারের সদস্যদের সঙ্গে সেই সময় শ্রীলঙ্কার এক সমুদ্র সৈকতে ঘুরছিল। মজিদের মোবাইল ফোন ওর ছেলের হাত থেকে পানিতে পড়ে যায়। মজিদ ইংল্যান্ডে ফিরে গিয়ে সেই ফোন একটি দোকানে সারাতে দেয়। বেশ কয়েক দিন ফোনটি সেখানে ছিল। ওই দোকানের মালিক আবার আমার এক বন্ধুর বন্ধু। মজিদের ফোনটি সারাতে গিয়েই প্রথম ওই এসএমএসগুলো দেখে ফেলেছিল দোকানের মালিক। যা আমার বন্ধুর কানে আসে। সেখান থেকেই বিষয়টি আমি জানতে পারি। এ ছাড়াও আরও কয়েক জন এই ঘটনা জানতে পেরে যায়।’’
আফ্রিদি বলেছেন, ‘‘মোবাইল বার্তা বাইরে বেরিয়ে যাওয়ার পরেই কোন এক সূত্রে হয়তো জেনেছিলেন ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিকেরা।’’ তিনি আরও লিখেছেন, ‘‘বিষয়টি গুরুতর বুঝতে পেরেই তার পরে পুরো ঘটনা প্রমাণসহ দলের সে সময়ের কোচ ওয়াকার ইউনিসকে বলি। কিন্তু সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে উপর মহলে জানাননি। হয়তো ওয়াকার ভেবেছিলেন, বিষয়টা যেভাবে দেখানো হচ্ছে, ততটা গুরুতর নয়। কিন্তু এটা যে কী ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে পাকিস্তান ক্রিকেটে তা কয়েক দিন পরে গোটা ক্রিকেট বিশ্ব বুঝতে পেরেছিল।’’
আফ্রিদি আরও লিখেছেন, ‘‘এর পরে আমি দলের ম্যানেজার ইয়াওয়ার সৈয়দকে সব জানাই। তাঁর কাছে আবেদন করি, ক্রিকেটাররা যেন মজহরের সঙ্গে সরাসরি দেখা করতে বা ফোনে যোগাযোগ না রাখতে পারে, সেটা দেখতে। সৈয়দ কোনও ব্যবস্থা না নিলে আমি তাঁকে এসএমএসগুলোর প্রিন্টআউট দেখিয়েছিলাম। আশ্চর্যজনকভাবে সৈয়দ সে দিন খুব নিস্পৃহ ভাবে বলেছিলেন, আমরা কী করতে পারি? কিছুই না।’’
আফ্রিদি আত্মজীবনীতে উল্লেখ করেছেন, ‘‘এর পরেই বিষয়টি জেনে ফেলে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিকেরা। তারপরে ইংল্যান্ডে খেলতে গিয়ে ব্যক্তিগতভাবে দলের সবাইকে মজিদের সঙ্গে যোগাযোগ না রাখতে বলি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। লর্ডসে প্রথম টেস্টে কিছু একটা দলের মধ্যে চলছে তা আন্দাজ করেই হতাশ হয়ে চতুর্থ দিন খেলার মাঝে অধিনায়কত্ব ছেড়ে দিই সালমান বাটকে।’’
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
