স্টোভটপে মাংস রান্নার সময় ৫টি ভুল এড়িয়ে চলুন
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯
রান্নার কাজে গ্যাসের চুলার ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। বর্তমানে তার সাথে যোগ হয়েছে ইন্ডাকশন কুকার, রাইস কুকার, রুটি মেকার, টোস্টার, কারি মেকারের মতো আধুনিক রান্নার যন্ত্রপাতি। তবে আরও একধরনের রান্নার চুলা বের হয়েছে সেটা হচ্ছে স্টোভটপ। স্টোভটপের বার্নার মূলত উপরে থাকে এবং সরাসরি রান্নার কড়াই বা প্যানে তাপ দেয়। স্টোভটপ গ্যাস এবং ইলেকট্রিক দুই ধরনেরই আছে।
যেমন ইন্ডাকশন কুকার একধরনের স্টোভটপ। আবার গ্রিল মেশিনটাও একধরনের স্টোভটপ। স্টোভটপে খুব দ্রুত এবং সহজে গরুর মাংস, মুরগির মাংসসহ বিভিন্ন ধরনের মাংস রান্না করা যায়। স্টোভটপে মূলত গরু বা মুরগির মাংসের গ্রিল এবং কাবাব জাতীয় খাবার তৈরি করা হয়। তবে স্টোভটপে মাংস রান্না বা গ্রিল করার সময় অধিকাংশ মানুষ সাধারণ কিছু ভুল করে থাকেন।
তবে সেই ভুলগুলো এড়িয়ে চললে রান্না যেমন আরো সহজ ও সুন্দর হবে, সেই সাথে মাংস অনেক বেশি সুস্বাদু হবে। চলুন দেখে নেওয়া যাক, স্টোভটপে রান্না করার সময় সাধারণ কিছু ভুল এবং সেগুলো কিভাবে এড়িয়ে চলা যায়।
.jpg?1553064553775)
১. কড়াইতে অতি দ্রুত মাংস ছেড়ে দেওয়া: অধিকাংশ মানুষ রান্নার শুরুতেই এই ভুল করে বসেন। কড়াই যখন সবেমাত্র গরম হচ্ছে কিংবা গরমই হয়নি, তখনই অনেকে মাংস ছেড়ে দেন। এটা কখনোই করা উচিত না। কারণ ঠাণ্ডা চুলায় যখন প্রোটিন জাতীয় কিছু অর্থাৎ, কোনো মাংস ছাড়বেন, তখন সেটা কড়াইতে আটকে যাবে। ফলে রান্না খারাপ হবে। যদি মাংস সুন্দরভাবে রান্না করতে চান, তাহলে সবার আগে কড়াই ভালোভাবে গরম করে নেবেন।
স্টোভটপে ভালোভাবে মাংস রান্না করার জন্য রান্নার শুরুতে স্টিল বা লোহার কড়াইতে পাতলা করে তেল ছড়িয়ে দেবেন।
এরপর তেল পর্যাপ্ত গরম করে নেবেন। তবে তেল অনেক গরম করতে হবে, সেজন্য আবার ধোঁয়া উঠতে দেওয়া যাবে না। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাংস ছেড়ে দেবেন। আর যদি চামড়াসহ মুরগির মাংস গ্রিল করেন, তাহলে চামড়ার দিকটা কড়াইয়ের তলার সাথে দেবেন যাতে করে চামড়টা ভালোভাবে রান্না হয়।
.jpg?1553064624815)
২. মাংস দ্রুত উল্টানো: অনেকে মাংস কড়াইতে দেওয়ার একটু পরেই উল্টিয়ে দেন। কিন্তু এটা করা কখনোই ঠিক না। কারণ মাংস প্রথমে ভালোভাবে রান্না হওয়ার আগেই উল্টিয়ে দিলে সেটা কড়াইতে আটকে যায়। ফলে মাংসের স্বাদটা যেমন নষ্ট হয়, তেমনি দেখতেও খারাপ দেখায়।
গরু বা মুরগির মাংসের চপ বা স্টিক তৈরির সময়, প্রথমে মাংসের একপাশ ভালোভাবে রান্না করে তারপর উল্টিয়ে দিতে হবে। যারা এই ভুলটা করেন তারা খুব সহজে এটা এড়াতে পারেন। প্রথমে কড়াইতে মাংস দেওয়ার পর যখন মাংস ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে বা মাংস সোনালি বাদামি বর্ণের হবে, তখন এক কোণায় খুন্তি বা এ জাতীয় কিছু দিয়ে উল্টানোর চেষ্টা করবেন, যদি মাংস কড়াইতে আটকে না যায় তাহলে মাংস উল্টিয়ে দেবেন। মাংসের একপাশ যখন ভালোভাবে রান্না হয়, তখন সেইপাশ আর কড়াইতে লেগে থাকে না। তখন খুব সহজে উল্টানো যায়। ফলে মাংস খুব ভালোভাবে রান্না করা যায়।
.jpg?1553064633736)
৩. মাংস বেশি নাড়াচাড়া করা: অনেকেই স্টোভটপে মাংস রান্না করার সময় মাংস কড়াইয়ের একপাশ থেকে অপর পাশে নাড়াচাড়া করেন, বারবার উল্টিয়ে দেন এবং কেউ কেউ মাংস খুঁচিয়ে বোঝার চেষ্টা করেন ভালোভাবে রান্না হয়েছে কিনা।
কিন্তু এসব করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি একপাশ খুব ভালোভাবে রান্না করার পর আবার অপর পাশ রান্না করছেন। দুইপাশ যখন ভালোভাবে রান্না করেছেন তার মানে হচ্ছে, আপনার মাংস রান্না হয়ে গেছে। তাই মাংস কড়াইয়ের একপাশ থেকে অপরপাশে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই।
.jpg?1553064640694)
৪. কম তাপে রান্না করা: মাংস পুড়ে যাওয়ার ভয়ে অথবা চুলার উপরে ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে আপনি কি কখনো স্টোভটপে কম তাপে বা মাঝারি তাপমাত্রা মাংস রান্না করেন? যদি করে থাকেন তবে মনে রাখুন এই ভুলটা শুধু আপনি না, আরো অনেকেই করেন। এটা খুবই সাধারণ একটি ভুল। কিন্তু স্টোভটপে যখন মাংস রান্না করবেন বা গ্রিল করবেন তখন চুলার তাপ বাড়াতে ভয় করবেন না।
কারণ আপনার মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যই বেশি তাপের প্রয়োজন। মাংস ভালোভাবে পোড়ানোর জন্য সব সময় মাঝারি -উচ্চ তাপে কড়াই গরম করে সুন্দর করে মাংস কড়াইতে রেখে রান্না করবেন।
.jpg?1553064647551)
৫. ফ্রিজ থেকে মাংস বের করে সরাসরি রান্না করা: অনেকে ফ্রিজ থেকে মাংস বের করে সরাসরি স্টোভটপের উপর দেন। কিন্তু এটা কখনো করবেন না। কারণ ফ্রিজ থেকে মাংস করার পরপরই যদি সেটা স্টোভটপে রান্না করেন, তাহলে অনেক সময় দেখবেন আপনার মাংস ভালোভাবে রান্না হয়নি। কারণ মাংস ঠাণ্ডা হওয়ার কারণে তাপ বাইরের দিকে লাগলেও ভিতরে ভালোভাবে প্রবেশ করে না।
ফলে মাংসের বাইরের দিকটা পুড়লেও, ভিতরের দিকটা ভালো করে সেদ্ধ হয় না। ফলে ফ্রিজ থেকে মাংস বের করে সরাসরি স্টোভটপে রান্না করলে অনেক সময় ভিতরে কাঁচা থাকে। যদি এই ভুলটি এড়িয়ে চলতে চান, তাহলে রান্নার আগে মাংস ফ্রিজ থেকে বের করে ১৫ থেকে ৩০ মিনিট কক্ষ তাপমাত্রায় রাখবেন। এরফলে যখন মাংস রান্না করবেন, তখন তাপ ভিতরে এবং বাইরে ভালোভাবে প্রবেশ করবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
