স্ক্যামার আতঙ্ক কমিউনিটিতে
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫
নিউইয়র্কে ২ মিলিয়ন ডলার ক্রিপ্টো চুরির দায়ে মামলা
বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপকভাবে ‘স্ক্যামার আতঙ্ক’ দেখা দিয়েছে। স্ক্যামারদের নানা প্রতারণার ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ তাদের অর্থ হারিয়েছেন এবং নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এধরনের ভিকটিমদের সংখ্যা দিনদিন বাড়ছে। ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেয়া এবং বিভিন্ন ম্যাসেজ দিয়ে লোভনিয় লিংক পাঠিয়ে মোবাইল ও ব্যাংক একাউন্টটের তথ্য হাতিয়ে নিয়ে ডলার নিয়ে যাওয়ার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। এদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস স্ক্যামারদের বিরুদ্ধে ২ মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন। তারা এই অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।
বাংলাদেশি কমিউনিটিতে গত একমাসে স্ক্যামাররদের হাতে অনেকেই শিকার হয়েছেন। হারিয়েছেন হাজার হাজার ডলার। নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ একজন টিভি সংবাদকর্মীর (নাম প্রকাশে অনিচ্ছুক) দুটি ব্যাংকের একাউন্ট থেকে পরপর দুইদিন এক হাজার ডলার এবং অন্য হিসাব থেকে চার হাজার ডলার হাতিয়ে নেয় স্ক্যামাররা। তিনি জানান, জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রিটের মাথায় ওই ব্যাংকে অভিযোগ জানালে তারা প্রথমে কোন সাড়া দেয়নি। এ জন্য সারাদিন তাকে এর পেছনে ঘুরতে হয়েছে। পরদিন সকালে দেখতে পান একই এলাকায় থাকা আরেকটি ব্যাংকের একাউন্ট থেকে আবার ৪ হাজার ডলার হাতিয়ে নেয় স্ক্যামাররা। দুইদিকে দৌড়াতে গিয়ে তার কাজে অনুপস্থিতি এবং চরম মানসিক ধকল যায় বলে তিনি জানান। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন। জ্যাকসন হাইটস ৩৫ এভিনিউতে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত একজন নারী অভিযোগ করে জানান, তার ব্যাংক একাউন্ট থেকে কিছুদিন আগে ১ হাজার ডলার নিয়ে যায় স্ক্যামাররা। তিনি সারাদিন এর পেছনে ঘুরেছেন টাকা উদ্ধারের জন্য। তিনি জানান, ‘বড় সমস্যা হলো আমি নিরাপত্তা পাচ্ছিলাম না। বারবার মনে হয় স্ক্যামাররা আবার আক্রমণ করতে পারে।’ জ্যাকসন হাইটস এর একটি সেলুনে কর্মরত একজন কর্মী জানান, গত মাসে তার একাউন্ট থেকে দুই হাজার ডলার স্ক্যামাররা চুরি করেছে। তিনি বলেন, ‘এই ঘটনার পর নিরাপত্তার জন্য মোবাইল সিম পরিবর্তনসহ যা যা করা দরকার সবই করেছি। তারপরও আমি স্কেমার আতঙ্কে রয়েছি।’ জ্যামাইকার একজন গ্রাফিকস ডিজাইনার অভিযোগ করে জানান, ব্যাংক থেকে স্কেমাররা তার আড়াই হাজার ডলার নিয়ে গেছে। তিনি পুলিশসহ ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেছেন। তারপরও তিনি আতঙ্কে রয়েছেন বলে জানান।
এপি’র কাছে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে জানানো হয়েছে, টেক্সট মেসেজিং স্ক্যামাররা ভুক্তভোগীদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির ২ মিলিয়ন ডলার চুরি করেছে। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, স্ক্যামাররা একটি বিস্তৃত স্কিমের অংশ হিসাবে এমন লোকদের খুঁজছেন যাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিরে লক্ষ লক্ষ ডলার চুরি করেছে।
নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, তিনি নিউইয়র্কবাসী এবং সারা দেশের অন্যদের কাছ থেকে চুরি হওয়া ২ মিলিয়ন ডলারেরও বেশি পুনরুদ্ধারের জন্য একটি মামলা দায়ের করেছেন। জেমস বলেন, স্ক্যামারদের অজ্ঞাত নেটওয়ার্ক থেকে এমন লোকদের লক্ষ্য করে লোভনিয় বার্তা পাঠানো হয় যাতে তারা সাড়া দেয়। পরে তাদের কাছ থেকে স্ক্যামাররা সব অর্থ হাতিয়ে নিয়ে যায়।
জেমসের কার্যালয় জানিয়েছে, তারা ভুক্তভোগীদের বলে যে, মার্কেটিং তথ্য তৈরিতে সহায়তা করার জন্য অনলাইনে পণ্য পর্যালোচনা করা এই কাজের সাথে জড়িত। কিন্তু ভুক্তভোগীদের বলা হয়েছিল যে, তাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট খুলতে হবে এবং তারা যে পণ্যগুলি পর্যালোচনা করছে তার দামের সমান বা তার চেয়ে বেশি ভারসাম্য বজায় রাখতে হবে। ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করা হয়েছিল যে, তারা তাদের বিনিয়োগ এবং কমিশন ফেরত পাবে, তবে সব অর্থ স্ক্যামারদের ক্রিপ্টো ওয়ালেটে চলে গেছে বলে জেমসের অফিস জানিয়েছে।
মামলাটিতে নিউইয়র্ক, ভার্জিনিয়া এবং ফ্লোরিডায় বসবাসকারী ছদ্মনাম দ্বারা চিহ্নিত সাতজন ভুক্তভোগীর কথা উল্লেখ করা হয়েছে। মামলা অনুসারে, নিউইয়র্কের একজন ভুক্তভোগী ১০০,০০০ ডলারের বেশি অর্থ হারিয়েছেন। ফ্লোরিডার এক মহিলার ৩,০০,০০০ ডলারেরও বেশি অর্থ লোকসান হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘স্ক্যামাররা নিউ ইয়র্কারদের কাছে টেক্সট বার্তা পাঠিয়ে তাদের ভাল বেতনের ও নমনীয় কাজের প্রতিশ্রুতি দিয়েছিল যাতে তারা প্রতারিত হয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারে এবং তারপরে তাদের কাছ থেকে চুরি করতে পারে।’
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেছেন, তার অফিস থেকে ক্রিপ্টোকারেন্সি ইউনিট চুরি হওয়া ক্রিপ্টোতে ২ মিলিয়ন ডলারেরও বেশি সন্ধান পেয়েছে। ডিজিটাল ওয়ালেটগুলি তারা সনাক্ত করতে সক্ষম হয়েছেন যেখানে মুদ্রাগুলো রাখা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল জেমসের অফিসের সঙ্গে কাজ করে তারা ক্ষতিগ্রস্তদের কাছে অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত কারেন্সিগুলো ‘ফ্রিজ’ করতে সক্ষম হয়।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
