সৌম্যসহ বাদ চারজন, নতুন টি-টোয়েন্টি দলে তিন চমক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
সোমবার সকালে নাস্তার টেবিলে বসেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, এইচপি তথা অনূর্ধ্ব-২৩ দলে খানিক রদবদল করে হলেও জাতীয় দলে কিছু ক্রিকেটারের অন্তর্ভুক্তি ঘটানো হবে।
শুধু তাই নয়, তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অফ ফর্মের কারণে সৌম্য সরকারসহ অন্তত দু’তিনজন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তিন জাতি ক্রিকেটের ফিরতি পর্বের জন্য যেন নতুন দল ঘোষণা করা হবে, তাতে এইচপির এবং ‘এ’ ক’জন নতুন মুখ থাকবে।
ঠিক তাই। প্রধান নির্বাচকের কথার ঘণ্টা খানেকের মধ্যে সকাল পৌনে ১১টায় দেয়া হলো চট্টগ্রাম পর্ব তথা তিন জাতি আসরের পরের পর্বের জন্য জাতীয় দল। সেই দলে এসেছে বড় ধরনের পরিবর্তন।
ঢাকায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে খেলা দল থেকে চারজন নেই। নেই ঢাকার পর্বে দুই ম্যাচ খেলা বাঁ-হাতি উইলোবাজ সৌম্য সরকার। তার সঙ্গে বাদ দেয়া হয়েছে দুই ম্যাচের একটিতেও খেলার সুযোগ না পাওয়া স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান, সাইড স্ট্রেইনে ভোগা পেসার আরাফাত মিশু এবং শেষ মুহূর্তে সংযোজন হওয়া বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি।
এ চার জনের বদলে দলে নেয়া হয়েছে পাঁচ জনকে। যার দু’জন পুরনো এবং তিনজন একদম নতুন। দুই পেসার আবু হায়দার রনি আর আরাফাত মিশুর জায়গায় এসেছেন প্রতিষ্ঠিত দুই পারফরমার রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। যারা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বেশ পুরনো এবং পরীক্ষিত মুখ। এছাড়া এইচপি তথা অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ভারত সফরে না পাঠিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় দলে।
দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলা বাঁ-হাতি টপ অর্ডার নাজমুল হোসেন শান্তর এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি। কে জানে চট্টগ্রামেই না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে তার!
একই সঙ্গে সৌম্য সরকারের বিকল্প হিসেবে দলভুক্ত হয়েছেন মারকুটে ওপেনার নাঈম শেখ এবং মেহেদি হাসানের জায়গায় নেয়া হয়েছে তরুণ সম্ভাবনাময় মিডল অর্ডার আমিনুল ইসলাম বিপ্লবকে।
দু’জনই বিশেষ করে নাঈম শেখ আগে থেকেই পাইপ লাইনে ও বিশেষ বিবেচনায় ছিলেন। বাংলাদেশের পরের প্রজন্মের যে হাতে গোনা ক’জন মাত্র তরুণ ফ্রি স্ট্রোক খেলতে পারেন এবং পেস বলে স্বচ্ছন্দে হাত খুলে খেলার সামর্থ্য রাখেন- নাঈম শেখ তাদের অন্যতম।
কিন্তু সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে থাকায় তাকে এবারের সিরিজে শুরুতে বিবেচনায় আনা হয়নি। না হয় তামিম ইকবালের অনুপস্থিতিতে নাঈমের অন্তর্ভুক্তির সম্ভাবনা ছিল প্রবল।
অবশেষে এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন নাঈম শেখ। তার সঙ্গে সাইফ হাসান কিংবা ইয়াসির আরাফাত রাব্বির কথাই হয়তো ভেবে বসেছিলেন ক্রিকেট ভক্তরা; কিন্তু সবাইকে অবাক করে দলে এসেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
আমিনুল বিপ্লব মূলতঃ মিডল অর্ডার, সাথে লেগস্পিন বোলিংটাও পারেন। করেনও। তাই সাইফ আর ইয়াসির রাব্বিকে পেছনে ফেলে আমিনুল বিপ্লবই নির্বাচকদের আস্থা অর্জন করে নিলেন। প্রসঙ্গতঃ বিপ্লবকে দিয়ে দলে একজন লেগ স্পিনারের অভাবও পূরণ করা সম্ভব হবে।
জোবায়ের হোসেন লিখনের পর টিম বাংলাদেশে একজন লেগ ব্রেক বোলারের অভাব ছিল প্রবল; কিন্তু সে অর্থে কাউকে পাওয়া যাচ্ছিল না। বিপ্লব মূলতঃ মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি লেগস্পিনারও। সব দিক বিবেচনা করেই তাকে দলে আনা হয়েছে।
এইচপির অধিনায়ক নাজমুল হোসেন শান্তু’র অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক হিসেবে আগামীকাল ভারত যাওয়ার কথা ছিল। একইভাবে শফিউল-রুবেলেরও ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে জাতীয় দলে সুযোগ পেয়ে, তাদের সেই সফর বাতিলই করতে হলো।
ত্রিদেশীয় সিরিজের শেষ পর্বের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব এবং নাজমুল হোসেন শান্ত।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
