সৌম্য-লিটনও পারে, প্রয়োজন শুধু বিশ্বাস : ব্যাটিং কোচ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯
ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি- ফরম্যাট যাই হোক, একজন ব্যাটসম্যান ছন্দে থাকার বড় প্রমাণ হলো তার ব্যাট থেকে নিয়মিত রান আসা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটে যদি রানই না আসে, তাহলে চিন্তার মেঘ উঁকি দিতে বাধ্য যে কারো মনে। ঠিক যেমনটা হচ্ছে বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়ে।
এমনিতে নিয়মিত ওপেনার না হলেও, সিনিয়র সদস্য তামিম ইকবালের অনুপস্থিতিতে ইনিংস সূচনার দায়িত্ব পেয়েছেন এ দুজনই। কিন্তু সে অর্থে পারেননি নিজেদের মেলে ধরতে। ফরম্যাটভেদেই যেনো অফফর্মে ঢুকে গেছেন এ দুই ব্যাটসম্যান। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজম্যান্টের জন্য।
তবে দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি অবশ্য এসব নিয়ে ভাবতে রাজি নন। তার মতে সৌম্য-লিটনের প্রতি বিশ্বাস ও আস্থা রাখলে সেরা ফল পাওয়া সম্ভব। কিন্তু ঠিক কতদিন ধরে রাখতে হবে এ বিশ্বাস কিংবা আস্থা?- তা হয়তো জানা নেই কারোরই।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ৯৪ রানের অপরাজিত ইনিংসের পর আরও ৭ বার ব্যাট করতে নেমেছেন লিটন দাস। ফিফটি দূরে থাক, একবারও চল্লিশের ঘরে পেরোতে পারেননি তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৩ রানের। অন্যদিকে সবশেষ দশ আন্তর্জাতিক ইনিংসে একবার মাত্র ফিফটি ছুঁয়েছেন সৌম্য, একবার পেরিয়েছেন ত্রিশ রানের কোটা। বাকি আটবারই সাজঘরে ফিরেছেন বিশ রানের কমে।
টপঅর্ডারের দুই ব্যাটসম্যানের রান খরা ভাবাচ্ছে দলকে। চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে বিপর্যয়ে পড়তে হয়েছে এ দুজনের ব্যাট থেকে রান না আসায়। তবু আশা হারাতে রাজি নন টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। তার মতে সৌম্য-লিটনও পারে, প্রয়োজন শুধু বিশ্বাস এবং যথাযথ সমর্থন।
শনিবার সংবাদমাধ্যমে আলাপে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি, তারা যা করেছে এতদিনে, আপনি তাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন। আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচে দারুণ খেলেছিল সৌম্য। আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন সেটি। সেদিন খুব দ্রুতই ফিফটি করে ফেলেছিল সৌম্য। তার ব্যাটসম্যানশিপ নিয়ে কোনো সন্দেহ নেই, প্রয়োজন শুধু বিশ্বাসের।’
আরও দৃঢ়ভাবে সৌম্যর প্রতি নিজের আস্থার কথা জানিয়ে এ প্রোটিয়া কোচ বলেন, ‘আপনি সবসময় তার (সৌম্য) ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। সে বারবারই বড় ইনিংস খেলে প্রত্যাবর্তন করে এসেছ। পাঁচ-ছয় মাস আগে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ৮০ রানের ইনিংস খেলেছে। আয়ারল্যান্ড সফরটাও দুর্দান্ত ছিলো। এমনকি বিশ্বকাপেও নিজের সামর্থ্যের একটা ছাপ রাখতে পেরেছিল। আমাদের এখন শুধু তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সমর্থন দিয়ে যেতে হবে।’
ডানহাতি ওপেনার লিটন দাসের ব্যাপারেও প্রায় একই মন্তব্য ম্যাকেঞ্জির। তিনি বলেন, ‘আমরা দেখেছি লিটন দাস কী করতে পারে। এশিয়া কাপে ১৪০ (আসলে ১২১) রানের একটা ইনিংস খেলেছিল। এটা চার বছর আগের ঘটনা নয়, এই তো ৬-৭ মাস হবে। টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক রান তাড়ার ম্যাচের ৯০ রানের ইনিংস খেলেছে লিটন। তাই এটা পরিষ্কার যে ওরা পারে, সামর্থ্য আছে। নির্বাচকরাও তাদের লম্বা সময়ের জন্য নিয়েছে।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
