সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬
চলতি বছরের ২৮ মার্চ রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বিমানবন্দর থানায় মামলা হয়। কিন্তু তিন মাস পার হলেও এখনো তদন্তে কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছেন, বিমানে ৪৩৯ যাত্রী এবং ২০ জনের মতো বিমানবালা, টেকনিশিয়ান ও কেবিন ক্রু ছিলেন। এত লোকের মধ্যে সন্দেহভাজনদের খুঁজে জিজ্ঞাসাবাদ করা তদন্তকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বিমানের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও মেলেনি কোনো ক্লু। এ অবস্থায় অবৈধ এই বিপুল সোনার আসল হোতাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমানের একটি ফ্লাইটের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায়ও যথারীতি বিমানবন্দর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানের কার্গোহোল থেকে সোনাগুলো উদ্ধার হওয়ায় কোনো ফুটেজ দেখে বাহক শনাক্তের সম্ভাবনা নেই। আর বাহক না পেলে চোরাচালানের গডফাদার শনাক্ত করাও কঠিন। শুধু এ দুই ঘটনাই নয়, বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বেশির ভাগ সোনা জব্দ ঘটনার পরবর্তীতে কোনো কূলকিনারা হয় না। যেসব সোনার চালানের সঙ্গে বাহক গ্রেপ্তার হয়, সে ক্ষেত্রে কিছু কিছু নাম বেরিয়ে এলেও তদন্ত সেখানেই শেষ। অভিযোগপত্রে ওই নামগুলো উল্লেখ করা হলেও বাস্তবে তারা আইনের আওতায় আসে না।
জানা গেছে, সোনা পাচারের বিগ ফিশেরা বিদেশে স্থায়ীভাবে সপরিবার বসতি গেড়েছেন। দেশে না আসায় তাদের আইনের আওতায় আনা যায় না। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিমানবন্দরের অশুভ চক্রের মাধ্যমে শত শত কোটি টাকার সোনা পাচার করছেন। পুলিশ সূত্র জানিয়েছেন, দুবাই, মালয়েশিয়া ও সৌদি আরবকেন্দ্রিক গড়ে ওঠা এ চক্রে অর্ধশত মাফিয়া রয়েছেন। আর মাঝারি চোরাকারবারি রয়েছেন ২ শতাধিক। যারা বিভিন্ন পন্থায় দেশে সোনা পাচার করছেন।
বিমানবন্দর থানা সূত্র জানিয়েছেন, ২০১৬ থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাড়ে ১০ বছরে সোনা চোরাকালানসংক্রান্ত ৬৯৭টি মামলা হয়েছে। এর মধ্যে গত ছয় মাসে মামলা হয়েছে ২৭টি। মামলার নিষ্পত্তি হয়েছে ৬৪৭টির। অন্য ৫০টির মধ্যে ৪২টি থানা পুলিশ ও ৮টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। তবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সোনার চালানের অভিযোগপত্র দেওয়া বেশির ভাগ মামলাতেই মাফিয়াদের খোঁজ মেলেনি বলে জানা গেছে। একাধিক সূত্র জানিয়েছেন, বর্তমানে সক্রিয় মাফিয়াদের মধ্যে মালয়েশিয়ায় অবস্থানকারী নরসিংদীর আনোয়ার, শরীয়তপুরের হান্নান শিকদার ও মুন্সিগঞ্জের জুমন, সৌদিতে অবস্থান করা কুমিল্লার সাইফুল অন্যতম। এ ছাড়া দুবাইয়ে অবস্থান করা শওকত, মোস্তফা, নোমান ও নজরুলের নাম রয়েছে পুলিশের তালিকায়। বিদেশে অবস্থানকারী এ রকম অর্ধশত মাফিয়া নিজ নিজ এলাকায় আলাদা চক্র গড়ে তুলে বিভিন্ন জুয়েলারির দোকানে বিক্রি করছেন। আবার অনেকে প্রতিবেশী দেশে পাচারও করছেন। কাস্টমস সূত্র জানিয়েছেন, গত সাড়ে পাঁচ বছরে ৩ হাজার ৭২৮ কোটি টাকা মূল্যের ৯০২ কেজি সোনা জব্দ করা হয়েছে। নিয়মিত সোনা জব্দ হলেও রহস্যজনক কারণে চালান থামছে না বলে জানা গেছে।
মুয়াল্লিমদের দলে ভেড়াচ্ছে চক্র : গত বছরের ২২ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি-সংলগ্ন এপিবিএন অফিসের পাশ থেকে নূরুল আলম নামে সৌদিফেরত এক যাত্রী ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ গ্রেপ্তার হন। তিনি ওমরাহ করতে গিয়েছিলেন। তাঁর গলায় ঝোলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগের ভিতর, পরনে থাকা জুব্বা ও পাজামার ভিতর গয়নাগুলো লুকানো ছিল। এ মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সৌদি থেকে ফেরত আসা হজ ও ওমরাহ যাত্রীদের সোনা পরিবহনের জন্য বিভিন্ন প্রস্তাব দিয়ে প্রলোভনে ফেলা হয়। এ কাজে জড়িয়ে পড়ছেন মুয়াল্লিমদের বড় অংশ। ধর্মীয় অনুভূতি ও পোশাক কাজে লাগিয়ে এসব যাত্রী অবৈধ সোনা নিয়ে দেশে প্রবেশ করছেন। মুয়াল্লিমের নেতৃত্বে একসঙ্গে অনেক যাত্রী থাকায় বিমানবন্দরে তেমন অসুবিধার সম্মুখীন হতে হয় না বলে জানা গেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন মুয়াল্লিমের নাম উঠে এসেছে পুলিশি তদন্তে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
তদন্তে নাম এলে ধরা পড়বেই : পুলিশের এক সূত্র জানিয়েছেন, বাহকসহ যেসব চালান ধরা পড়ে, সে ক্ষেত্রে যেসব গডফাদারের নাম উঠে আসে তাদের নাম অভিযোগপত্রে উল্লেখ করা থাকে। সেই সঙ্গে ইমিগ্রেশন পুলিশে তাদের তথ্য দেওয়া আছে। কখনো তারা দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার হবে। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘যেসব দেশে বাংলাদেশি প্রবাসী বেশি, সেখানে কারবারির সংখ্যাও অনেক। প্রতিনিয়তই বিমানবন্দরে সোনা জব্দ হচ্ছে। এর পেছনে গডফাদার ছাড়াও বিমানবন্দরে কোনো সিন্ডিকেট গড়ে উঠেছে কি না আমরা তদন্ত করে দেখছি। এসব চক্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, চোরাচালানমুক্ত রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
