সেই জাহাজে আর দেশে ফিরতে চায় না ২ নাবিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪
জিম্মি দশা থেকে মুক্ত হওয়া সেই এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২ জন দুবাই থেকে দেশে ফিরতে চান বিমানে। বাকি ২১ নাবিক দুবাই থেকে জাহাজে চড়ে দেশে ফিরবেন। মালিকপক্ষ জাহাজে করে একসঙ্গে সবাইকে দেশে ফেরার অনুরোধ জানালেও ২ জন বিমানেই দেশে ফিরবেন বলে জানা গেছে। তাদের একজন সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহেরুল ইসলাম চৌধুরী। আরেকজন স্টুয়ার্ড মোহাম্মদ নুর উদ্দিন।
জাহাজটি দুবাইয়ে নোঙর করবে ২২ এপ্রিল। সেখানে পণ্য খালাসের কার্যক্রম শেষ হওয়ার পরই নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু করবে জাহাজটির মালিকপক্ষ। নাবিকরা যে যেভাবে আসতে চায় তাকে সেভাবেই দেশে আনবে তারা।
কেএসআরএম’র সিইও মেহেরুল করিম বলেন, দুইজন নাবিক দুবাই থেকে বিমানযোগে দেশে ফিরতে চায়। এদের একজন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। আরেকজন স্টুয়ার্ড। বাকি ২১ জন দুবাই থেকে সেই জাহাজে করেই দেশে ফিরবে। ২ জন কখন কীভাবে দেশে ফিরবে সেটা আমরা জাহাজ নোঙর করার পর ঠিক করব। যে যেভাবে আসতে চায় তাকে সেভাবেই আনব আমরা।’
জলদস্যুদের কবল থেকে নাবিকসহ জাহাজটি মুক্ত হওয়ার আগেই নাবিকেরা কে কোথা থেকে সাইন অফ (জাহাজের কর্ম হতে অব্যাহতি) করবেন, তার তালিকা চুড়ান্ত করে রাখে জাহাজের মালিকপক্ষ। তাদের নির্দেশে এ ব্যাপারে ক্যাপ্টেনকে একটি তালিকাও দিয়েছিল নাবিকরা। সেই তালিকায় জাহাজের ২৩ নাবিকের মধ্যে ১৮ জন সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে সাইন অফ করবেন বলে জানিয়েছিলেন। বাকি পাঁচজন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে সাইন অফ করবেন বলে জানান। তবে এখন জাহাজের বেশিরভাগ নাবিক সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন। বেশিরভাগ নাবিকই এখন সেই এমভি আবদুল্লাহ জাহাজে করে ফিরতে চান দেশে।
গত ১৪ এপ্রিল শ্বাসরুদ্ধকর এক জিন্মি ঘটনার অবসান হয় সোমালিয়ার উপকূলে। সেদিন ছোট্ট একটি উড়োজাহাজ বার বার চক্কর দিচ্ছিল জিন্মি থাকা এমভি আবদুল্লাহ জাহাজের চারপাশে। তখন ২৩ নাবিকের সবাই আসলেন জাহাজের ডেকে। হাত তুলে এক ভিডিও বার্তায় কথা বলেন তারা সবাই। ২৩ জন অক্ষত ও নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মালিকপক্ষ মুক্তিপণের টাকা দিতে সম্মতি দেয়। এরপর ছোট্ট সেই উড়োজাহাজটি তিনটি চক্কর দেয় জাহাজের এক পাশে। প্রতিটি চক্করে সাদা পানি নিরোধক টেপে মোড়ানো ডলার ভর্তি ব্যাগ ফেলা হয় উপর থেকে। দুটি স্পিড বোটে থাকা ৭ জন জলদস্যু এই তিনটি ব্যাগ সাগর থেকে তুলে নেয়। তারা ব্যাগ বুঝে পাওয়ার পর উড়োজাহাজটি চলে যায়। এর প্রায় আট ঘণ্টা পর বাংলাদেশ সময় শনিবার রাত তিনটায় জাহাজসহ ২৩ নাবিককে মুক্তি দেয় জলদস্যুরা।
১৪ বছর আগে জলদস্যুদের কবলে পড়া এমভি জাহান মণি জাহাজের ক্ষেত্রে ডলারভর্তি দুটি ব্যাগ উড়োজাহাজ থেকে ফেলা হয়েছিল। কিন্তু এমভি আবদুল্লাহর ক্ষেত্রে ব্যাগ ছিল তিনটি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। তিনি শুধু বলেন, ‘কোড অব কন্ট্রাক্টের কারণে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। নাবিকসহ জাহাজটি মুক্ত হয়েছে এটাই আমাদের বড় স্বস্তির জায়গা। মুক্তিপণের বিষয়ে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না।’
ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত গত রোববার অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে জানিয়েছিলেন ১৯-২০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে যাবে জাহাজটি। এরপর নাবিকদের দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন সেটি আরও দু দিন পিছিয়ে নির্ধারণ হয়েছে ২২ এপ্রিল। মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, নাবিকেরা যে যেভাবে ফিরতে চান তাকে সেভাবে ফিরিয়ে আনবো আমরা।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
