জামালপুরবাসীর আয়োজন
সুরের সাগরে ভাসালেন বেবি নাজনীন
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট
ব্লø্যাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী বেবি নাজনীন দর্শক শ্রোতাদের মন জয় করলেন। উপহার দিলেন একটি অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাত অবধি শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনলেন। দীর্ঘদিন কমিউনিটিতে বসবাসের কারণে অনেকেই তার কাছে সুপরিচিত। গানের ফাঁকে ফাঁকে তাদের নাম ধরে ধরে কুশলাদি বিনিময় করছিলেন। দেশে ও প্রবাসে জনপ্রিয় এই গুণী শিল্পীকে নিয়ে একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল নিউইয়র্কে বসবাসরত জামালপুরবাসী।
২৯ অক্টোবর সন্ধ্যায় জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমী হলে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন জামালপুরের কৃতি সন্তান ও সাংবাদিক বেলাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। বিশিষ্ট উপস্থাপক খোন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মইন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রব চৌধুরী, জামালপুর সমিতি নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক, অনুষ্ঠানের কো কনভেনর আবু বকর সিদ্দিক, ফোবানা স্টেয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, ফোবানার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, খানস টিউটোরিয়ালের নাঈমা খান ও বিসমিল্লাহ সুপার মার্কেটের আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, রিয়েলটর ফেরদৌস খান, রাব্বি মোহাম্মদ, ডিউক খান, মোস্তফা অনিক রাজ, আব্দুর রশীদ বাবু, সাংস্কৃতিক অনুষ্ঠানের সদস্য সচিব সাইফুল ইসলাম ও চীফ কো অর্ডিনেটর মুক্তার হোসেন।
বেবি নাজনীন একের পর এক গান গেয়ে শ্রোতাদের সুরের সাগরে ভাসিয়ে নিয়ে যান। পিনপতন নীরবতায় বৃষ্টিভেজা সন্ধ্যায় নিউইয়র্কের প্রবাসীরা সংগীত উপভোগ করেন। অনুষ্ঠানের শেষ লগ্নে কয়েকটি গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ ও মোস্তফা অনিক রাজ।
প্রধান অতিথি শাহ নেওয়াজ অনুষ্ঠানে বলেন, বেবি নাজনীন দেশে ও প্রবাসে একটাই। সংগীত জগতে তার অবদান অনস্বীকার্য। সংগীতে তার নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে। অসংখ্য গানে তিনি কন্ঠ দিয়েছে। নিউইয়র্কের প্রবাসীরা তাকে নিয়ে গর্বিত। তিনি আমাদের কমিউনিটিরই একজন। জামালপুরবাসীর ব্যানারে সাংবাদিক বেলাল আহমেদ এ অনুষ্ঠানের আয়োজক। বেবি নাজনীনের মতো একজন বিখ্যাত শিল্পীর অনুষ্ঠানের প্রধান স্পন্সর হতে পেরেও গোল্ডেন এজ হোম কেয়ার ও আজকাল পত্রিকা পরিবার আনন্দিত। তিনি বলেন, এমনি একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আরও একটি সুখবর আমাদের কানে এসেছে। ফোবানা স্টেয়ারিং কমিটির কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ আজকে সন্দ্বীপ সোসাইটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমি ফোবানা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।
বিশেষ অতিথি এটর্নি মইন চৌধুরী বলেন, বেবি নাজনীনের এ ধরনের একক সংগীত সন্ধ্যা খুবই কম হয়। সাংবাদিক বেলাল ও জামালপুরবাসী এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমার ল’ ফার্ম এ অনুষ্ঠানের অংশীদার হতে পারায় আমিও গর্বিত।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
