সিরিয়ায় পতনের মুখে আইএসের শেষ ঘাঁটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর সবশেষ ঘাঁটি সিরিয়ার বাঘিজ শহর থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএ। আটক করা হয়েছে কয়েকশত আইএস জঙ্গিকে। শিগগিরই শুরু হবে অভিযান।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় বাঘিজ শহর থেকে পালানোর সময় অন্তত ৪০০ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ। তাছাড়া কয়েকশত আইএস যোদ্ধা বুধবার আত্মসমর্পণ করেছে বলেও জানিয়েছেন বাহিনীর একজন কমান্ডার। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও আইএস যোদ্ধা, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২ হাজার জনকে সরিয়ে নেয়া হয়েছে৷
বাঘিজে বড় ধরনের অভিযান শুরুর আগে জায়গাটি খালি করার জন্য অপেক্ষায় আছে এসডিএফ। এটিই এখন আইএস জঙ্গিদের সবশেষ ঘাঁটি। আইএসের কট্টর যোদ্ধারা সুড়ঙ্গ আর গুহায় অবস্থান নিয়ে এটি এতদিন দখলে রেখেছে।
এসডিএফ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখানে জঙ্গিদের বড় একটি দল আছে যারা আত্মসমর্পণ করতে রাজি নয়। তবে গত সপ্তাহের শেষে এসডিএফ এর আর্টিলারি ও বিমানবাহিনীর ভারী গোলাবর্ষণে অনেক যোদ্ধা আহত হয়েছে বলে জানা গেছে।’
অঞ্চলটি থেকে আইএসের উদ্বাস্তু নারী ও শিশুদের সরিয়ে নিতে এসডিএফকে বেশ হিমশিম খেতে হচ্ছে। উদ্ধারকৃতদের উত্তরপূর্ব সিরিয়ার আলহোল ক্যাম্পে স্থানান্তর করা হচ্ছে। আন্তর্জাতিক উদ্ধারকারী কমিটির হিসাবে ক্যাম্পটিতে এখন ৬০ হাজার বাসিন্দা আছে। যাদের মধ্যে ডিসেম্বরের পর থেকে ৫০ হাজার জনের ঠাঁই হয়েছে। তবে তাদের মধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে যার দুই তৃতীয়াংশই শিশু ও নবজাতক। বুধবার আশ্রয় নেয়াদের মধ্যেও ১১ বন্দি ইয়াজিদি শিশু রয়েছে৷
আত্মসমর্পণকারী একজন ৩০ বছর বয়সি ইরাকি নারী। মার্কিন বার্তা সংস্থা এপিকে তিনি জানিয়েছেন, ‘এক বছর বয়সী অসুস্থ শিশুর কারণেই তিনি এই ঘাঁটি ছেড়ে যেতে রাজি হয়েছেন। তিনি বলেন, ‘শুধু শিশুটির চিকিৎসার জন্যই আমি এই জায়গা ছেড়ে যাচ্ছি।’ এসময় এসডিএফকে অভিশাপ দিচ্ছিলেন তিনি। ক্যাম্পে স্থানান্তরের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসলামিক স্টেট থাকবে এবং সামনে আরো বিস্তৃত হবে।’তার শিশুটি সেদিন রাতেই ঠাণ্ডায় মারা যায়।
ত্রিশ বছর বয়সী আরেক নারী নিজের পরিচয় দিয়েছেন লুবনা নামে। তিনি বলেন, তার স্বামী এখনো বাঘিজে আছেন। যেখানে থেকে আত্মঘাতী হামলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। এপিকে তিনি জানান, ‘তাদের নিজস্ব বিমান আছে। আর সঙ্গে আছে আল্লাহর সহযোগিতা।’ নিজের পাঁচ শিশুকে তিনি জিহাদী হিসেবে গড়ে তুলবেন বলেও জানান এই নারী।
বাঘিজের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে আইএসের খেলাফতের আপাত অবসান হতে চললেও প্রত্যন্ত কিছু অঞ্চলে জঙ্গিরা এখনও লুকিয়ে তৎপরতা চালাচ্ছে। বাঘিজের পাশাপাশি সিরিয়ার মধ্য মরু অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলাও চলমান রয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
